আমার প্রিয় পোস্ট

অল ইজ ওয়েল

১৪ ই জুন, ২০১০ রাত ১১:২৮

শেয়ারঃ
0 1 0

আমার বোনের আড়াই বছরের পিচ্চি মেয়েটার এক কান্ড দেখে একদিন আমি হতবাক! বিস্মিত! সে লেখাপড়ার কিছুই জানেনা। সে স্কুলের ধারে কাছেও যায়নি। কিন্তু সে খুবই সাবলীল ভাবেই তার বড় ভাই এর কম্পিউটারের স্টার্ট বাটন, অন অফ সব দেখিয়ে যাচ্ছে, কোথায় ইয়েস লেখা, কোথায় নো ।নির্ভুলভাবে বলে দিতে পারে সে। :-*

আমি তাকে টেস্ট করতে জিগাসা করলাম "আচ্ছা আনুভামনি বলোতো তুমি কি কি বই পড়তে পারো।" সাথে সাথে সে তার বর্ণমালা বই নিয়ে এলো। আম জাম কাঁঠাল লিচু থেকে তিমি মাছ পর্যন্ত সে পড়ে গেলো গড় গড় করে বর্ণগুলোর সঠিক পরিচয়ের সাথে সাথে। আমি বিস্ময়ের উপর বিস্ময়ে তখন অভিভুত! আমি বললাম "তুমি তো পড়তে জানোনা, কি করে পড়লে?" তার সোজা সাপ্টা উত্তর "লেখাগুলো পড়তে জানিনা কিন্তু ছবিগুলো তো পড়তে জানি। "স্বরে অ" ছবিটাও পড়তে জানি, "ক" ছবিটাও পড়তে জানি। আমার তখন ভীমরি খাবার দশা। আরে তাই তো ছবিগুলো পড়া তো লেখাগুলো পড়ার চাইতে অনেক সোজা।

পাশের বাড়ির আরেক পিচ্চির কথা বলি। তার সকাল সন্ধ্যা হারমোনিয়াম নিয়ে সঙ্গীত সাধনার যন্ত্রনায় আমাদের প্রাণ ওষ্ঠাগত। কিন্তু সে এইবয়সেই গান গায় অদ্ভুত সুন্দর। টিভিতে দেখে খুব স হজেই যেকোনো গান সে আয়ত্ব করে ফেলে।কিন্তু তার মায়ের অভিযোগ মেয়েটা দিনরাত গান গান করে পড়ালেখা কিছুতেই মন দেয়না। আমার ভেতর এ্যাডভেন্চারের নেশাটা মাথা চাড়া দিয়ে উঠলো। আমি তার মাকে বললাম রোজ আমার কাছে এক ঘন্টা করে ওকে পাঠাতে।

প্রথমদিন পড়াটা ছিলো এমন। বাংলাদেশের জাতীয় ফল, ফুল, মাছ , পশুর নাম।
আমি ওর বইটা দেখে নিয়ে বন্ধ করে পাশে রেখে দিলাম আর হারমোনিয়াম টেনে নিলাম। সাথে সাথে তার ম্রীয়মান মুখমন্ডলে আনন্দের ঝিলিক। বললাম "চলো গান গাই।"
সূরে সূরে প্রশ্ন করলাম তাকে।
বাংলাদেশের জাতীয় ফুলের নাম বলো দেখি কি ? বলো দেখি কি?
উত্তরটাও জানিয়ে দিলাম সূরে সূরেই
শাপলা আমাদের জাতীয় ফুলের নাম,আমি জেনেছি আমি জেনেছি।
তারপর ক্রমান্নয়ে
বাংলাদেশের জাতীয় ফলের নাম বলো দেখি কি ? বলো দেখি কি?
কাঁঠাল আমাদের জাতীয় ফলের নাম আমি জেনেছি আমি জেনেছি।
মেয়েটার এসব শিখতে লাগলো ৫ মিনিট।

এরপর তাকে লিখতে হবে রচনা। তাও আবার কাঠখোট্টা টপিক "শীতকাল"নিয়ে।
আমি ভেবে চিন্তে ওর জন্য একটা শীতকাল গান রচনা বের করলাম
শীত এসেছে শীত এসেছে হেসে হেসে
পৌষ আর ফাল্গুনে বাংলাদেশে
পিঠা পুলি রসেরি গন্ধে ভেসে
কুয়াশার চাদরে ভেসে ভেসে।

টুপি মোজা দস্তানা আর সু্য়্যেটার
কোট টাই পরে চলো শীত করি পার।
মজার পিকনিকে বেড়িয়ে আসি
শীতকালটাকে তাই ভালোবাসি।

মেয়েটার সেটা শিখতে লাগলো ১০ মিনিট আর রচনা লিখতে আরো দশ মিনিট । ব্যাস পড়া শেষ। :)

আনুভা পিচ্চি আর এই মেয়েটা দুইভাবে শিখে। একজন চোখে দেখে দেখে আর একজন কানে শুনে শুনে। তারমানে জোর করে ঘাড় ধরে শিখালেই হলোনা।:( শিক্ষা যদি হয় আনন্দের আর যার যার বিশেষ ক্ষমতা অনুযায়ী তাহলে তাতে সাফল্য আসে বেশী। অল ইজ ওয়েল! :)

আমাদের সবার ভেতরে কিছু সুপ্ত গুণাবলী আছে। যার সন্ধান অনেক সময় আমরা নিজেরাই পাইনা। :( চারিদিকের পারিপার্শ্বিকতার চাপে, সমাজ ব্যাবস্থার নিয়মকানুন গুলো মানতে গিয়ে সেসব আমাদের ভেতরেই অনেক সময় হারিয়ে যায় চিরতরে।:(
যদি খুঁজে পাওয়া যায় বা বের করে আনা যায় আমাদের ভেতরের সেই সব সুপ্ত গুনাবলীগুলো তাহলে জীবন হয়তো হয়ে উঠতে পারে আরো সহজ সুন্দর ও আনন্দময়।

ছোট থেকে বড় হতে হতে আমাদের মাঝে একইভাবে শেখার মজাটা একই রকম থাকেনা। বিভিন্ন বয়সে ভালোলাগা বদলায়, ইন্টারেস্ট পরিবর্তন হয়।
ছোট বাবুরা প্রিস্কুল এইজ অর্থাৎ ৫/৬ বছর পর্যন্ত দেখে দেখে শুনে শুনে শেখে তারা নিয়ম কানুন লজিক বা গানিতিক সমাধান তেমন মানতে চায়না। কিন্তু ধীরে ধীরে বড় হবার সাথে সাথে আগ্রহ পরিবর্তন হতে থাকে। ঝোঁক বাড়তে থাকে খেলাধুলা, মিউজিক আর গানিতিক বিষয়গুলোর দিকে।

মানুষের ভেতরের যে সুপ্ত গুণাবলীগুলো আছে বলে জানা যায় তা হলো:

Linguistic /word smart (আমি বাংলায় নাম দিয়েছি ভাষাবিদ/ ভাষা পন্ডিৎ:P)
Logical-mathematical / Number smart (গণিতবিদ/ যুক্তিবিদ)
Spatial / picture smart( শিল্পী)
Kinesthetic/body smart ( খেলোয়াড়/ নৃত্যশিল্পী)
Musical/music smart ( গায়ক বা বাদক)
Interpersonal/people smart ( জনদরদী/রাজনিতীবিদ/সমাজকর্মী)
Intrapersonal /myself smart ( অন্তর্মূখী বা শামুক মানুষ)
Naturalist/nature smart ( প্রকৃতিবিদ)

ব্যাপারটা আমার কাছে খুবি মজার লাগে। আমাদের ভেতরের এই সুপ্ত গুণাবলীগুলো লুকিয়ে থাকে আমরা তা বেশীভাগ সময়ই জানতে পাইনা এটা ভেবে।দুঃখও লাগে একটু অবশ্য। কারণ আমরা তা আমাদের বাচ্চাদের ভেতরে দেখবার চেষ্টা না করেই জোর করে নিয়ম করে প্রথাগত পড়ালেখায় বাধ্য করি।:(

এ সম্পর্কে আরো অনেক জানা যাবে নিচের লিন্কটি থেকে।
Click This Link
এমনকি যে কেউ চাইলে নিজের ইন্টেলিজেন্সিও টেস্ট করে দেখতে পারে। টেস্ট টা খুবই মজার। ঝটপট টেস্ট করে দেখুন কি আছে লুকিয়ে আপনার ভেতরে আর সময় নষ্ট না করে টেনে বের করুন আপনার সুপ্ত প্রতিভা। শেখার , জানার আর কর্মের শেষ নেই যতদিন বেঁচে থাকি আমরা এই পৃথিবীতে। :)
Click This Link


সবার শেষে আমি আর একটা জিনিস বলতে চাই, উপরে উল্লেখিত বিভিন্ন গুণাবলী বা বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষগুলো জীবনে কি কি ক্ষেত্রে ভালো করতে পারে বলে আশা করা যায়। :)


Linguistic /word smart ( ভাষাদক্ষতা)
বিতার্কিক
লেখক
সাংবাদিক
কৌতুক লেখক
উপস্থাপক
গল্পকার/ গল্পকথক / কথক পলাশ :P



Logical-mathematical / Number smart (গাণিতবিদ/ যুক্তিবিদ বা ম্যাভেরিক ভাই)
গণিতবিদ
কম্পুটার প্রোগামার
গ্রাফিক ডিজাইনার
নক্সাবিদ

Spatial / picture smart( শিল্পী)
শিল্পী
মডেল মেকার
ভাস্কর
সেট ডিজাইনার

( এই গোত্রভুক্ত কোনো ব্লগারের নাম জানা নেই, নিজের নাম ছাড়া :()

Kinesthetic/body smart ( খেলোয়াড়/ নৃত্যশিল্পী)
এ্যাথলেট
নৃত্যশিল্পী
অভিনয়শিল্পী
ব্যয়ামবিদ
কুস্তিগীর

(দুরন্ত স্বপ্নচারী, শাহরিয়ার, নীলন্জন (কুস্তিগীর):))


Musical/music smart ( গায়ক বা বাদক )
গায়ক
বাদক
মিউজিক কম্পোজার

( নস্টালজিককে এই গোত্রভুক্ত করা যায় বলে মনে হচ্ছে)

Interpersonal/people smart ( জনদরদী/রাজনিতীবিদ/সমাজকর্মী)

দলনেতা
সমাজকর্মী
সেবক
রাজনিতীবিদ
মতামতদানকারী
কাউন্সেলর
(এখানে রাজসোহান ১ নং এ আসবে আমি নিশ্চিৎ)


Naturalist/nature smart ( প্রকৃতিপ্রেমী )
মাঠকর্মী
গার্ডেনার
পরিদর্শক বা পর্যবেক্ষক( প্রাকৃতিক স্থল, জল ও নভো সর্বক্ষেত্রেই প্রযোজ্য)
(এক কথায় রেজোয়ানা সাথে ইমন জুবায়ের এর নাম)
Intrapersonal /myself smart ( অন্তর্মূখী বা শামুক মানুষ)

আত্নমগ্ন কথামালা লেখক :P

বলা বাহূল্য আমি এই গুণাবলীতে বিশেষ পারঙ্গম। :P :P :P


( বিঃদ্রঃ- word smart এর অন্তর্ভুক্ত অনেকেই পড়বেন তার মধ্যে মহিলা পরিষদ শীর্ষে থাকিবেন আশা করি।:)
সুরন্জনা আপু, রাত্রী, সমুদ্রকন্যা, নৈশচারী, মেঘ বলছে যাবো যাবো, মেহরুবা সপ্তর্ষী এর সাথে আকাশচুরি, আকাশ অম্বর, সায়েম মুন, বাঁশীওয়ালা, ভাঙ্গন,শিরীষ, সম্রাট,তাজাকলম, সুষম, হানীফ রাশেদীন, ফাহাদ মতিউর,জীবানান্দ,মেঘদূত আর অবশ্য অবশ্য হাসান মাহবুব আর আমার প্রিয় কবি ভাই ফারিহান মাহমুদসহ আরো অনেক নামী দামী লেখকেরা।)

 

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১০ রাত ১১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৩৬
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: নি:সন্দেহে প্লাস পাবার মত চমৎকার লেখা :)
১৪ ই জুন, ২০১০ রাত ১১:৪৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ বৃশ্চিক। আমার খুব প্রিয় বিষয়ের একটি এই মালটিপল ইন্টেলিজেন্সি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫০

লেখক বলেছেন: থ্যাংক ইউ গুরুজী।:)

১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫০

লেখক বলেছেন: হা হা হা

:P

৪. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৪৩
শামীম শরীফ সুষম বলেছেন: একটি বিজাতীয় (কোন পদভুক্ত নয় ) প্লাস প্রদান করার অনুমতি দেয়া হল
১৪ ই জুন, ২০১০ রাত ১১:৪৬

লেখক বলেছেন: :P

বিজাতীয় প্লাস এর জন্য অসংখ্য থ্যাংকস।:)

৫. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৪৬
'লেনিন' বলেছেন: লেখাপড়ার পদ্ধতি তাই একেক জনের জন্য একেক রকম হওয়া উচিৎ এইটুকু বয়সে আনুভামনির ভীতিহীন আত্মবিশ্বাসের সাথে যুক্তিপ্রয়োগ ভালো লেগেছে।

শৈশবে মানুষের মস্তিস্ক এতোটাই প্রখর থাকে যা আর কোনো পর্যায়ে থাকেনা। এ সময়ে প্রতিটি মুহূর্তেই মানুষ অনেক অনেক জ্ঞান আহরণ করে। ব্যাবেলিং পিরিয়ড থেকে শুরু হয় ভাষাশিক্ষা আর ১২ বছর পর্যন্ত যে ভাষায় মানুষ অভ্যস্ত থাকে অন্যকোনো ভাষায় সে এতোটা দক্ষতা অর্জন করতে পারেনা।
১৪ ই জুন, ২০১০ রাত ১১:৪৮

লেখক বলেছেন: হায় হায় !

ওয়ার্ড স্মার্ট এ তো আপনার নামটা বাদ পড়ে গেলো। :(

ধ্যাৎ নিজেকে মাইনাস।:(

১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫০

লেখক বলেছেন: :):):)

১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: ডাইনীবুড়ি কেমন আছো?

অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুন্দরী ডাইনী।:)

১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: টেস্ট রেজালট দেখাও। সচিত্র ডায়াগ্রাম দেখতে চাই।

১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৬

লেখক বলেছেন: বাপরে ম্যাথ ভয় পাই। এইখানেই আমার :(.....

১০. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫২
হানিফ রাশেদীন বলেছেন: শিক্ষা যদি হয় আনন্দের হয়... পরিশ্রম ও একাগ্রতার পরে, এটিই অন্যতম এক গুরুত্বপুর্ণ বিষয়। অনেক ভালো লাগলো।
১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাশেদীন।:)

১১. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৩
পাহাড়ের কান্না বলেছেন: ইশ! পড়ালেখায় জীবনেও মজা পেলাম না। এখনো পাইনা। X( যদি আপনার মত এমন একজন শিক্ষক পেতাম তাহলে বোধহয় আমার এই অবস্থা হত না। :(
১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: শিক্ষার কোনো বয়স নাই।

লেট'স স্টার্ট এগেইন।:)

১২. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: বাচ্চাদের বুদ্ধি করে বুদ্ধিমান করার ব্যাপারগুলা দিন দিন আরও পরিচিত হচ্ছে আমাদের কাছে। আমাদের পরবর্তী জেনারেশন আরও আরও জ্ঞানী হোক। তাদের তৈরী করা বিল্ডিংগুলো হেলে না পড়ুক।
১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ঠিক ঠিক বাঁশীওয়ালা ভাই। বাঁশীর সূরে আর কোনো বোকা শিশুকে ভুলাতে পারবেননা কিন্তু এর পর। হাহাহা

১৩. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:

আমি কিন্তুক গ্রাফিক ডিজাইনার X(:P
১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন: মরছি।

আগে বলবেন তো।

১৪. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৮
রোজারিও বলেছেন: দারুন পোস্ট। + সহ প্রিয়তে।
১৫ ই জুন, ২০১০ রাত ১২:০০

লেখক বলেছেন: থ্যাংক ইউ রোজারিও। :)

১৫. ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৫৮
ডাইনী বুড়ী বলেছেন: ami beshi bhalo nei :( - dourer upore achi :(( ... tomar ki haal?

tumi jodi teacher na hoye thako ekkhuni hoye jao pls ... tomar moto teacher pele khub smart ekta generation ber hoye ashbe
১৫ ই জুন, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: হা হা হা তোমার কথা শুনে হাসছি ডাইনীবুড়ি।

আমার হাতে জেনারেশনের দফারফা হতে পারে বা যদি মা বাবারা আমার ছেলেবেলার খবর পায় আমার দফারফাও করে দিতে পারে।:P

১৫ ই জুন, ২০১০ রাত ১২:০৩

লেখক বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

কেমন আছো?:)

অনেকদিন পরে এলে তাইনা?

১৭. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:০৩
বড় বিলাই বলেছেন: আপনার পড়ানোর কৌশলটা সত্যি প্রশংসনীয়।

আমি চোখ বন্ধ করে শামুক মানুষের গোত্রভুক্ত।
১৫ ই জুন, ২০১০ রাত ১২:০৮

লেখক বলেছেন: হা হা হা থ্যাংক ইউ আপু।

কৌশলগুলো সব বাবা মাকে চুপিচুপি শিখিয়ে দেবো ভাবছি। :P


অনেক কিছুর পরও আমি শামুক মানুষ বলে নিজেকে দাবী করি। তোমাকে সাথী পেয়ে ভালো লাগছে।

১৮. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:১২
হাসান মাহবুব বলেছেন: খুবই খারাপ রেজাল্ট। প্রায় সবগুলাতেই ফেল :(

১৫ ই জুন, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন: হা হা হা এটা ফেইল না । যার যার স্ট্রেনথ বোঝা যায় হয়তোবা। এটা একটা টেস্ট। আর মজার টেস্ট। :)

ঠিকমত উত্তর না দিলে বা আলসামী করলে ফেইল করে মানুষ।:P

১৯. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:১২
অন্ধ আগন্তুক বলেছেন: Intrapersonal /myself smart ( অন্তর্মূখী বা শামুক মানুষ) এর পেশা কি হবে ?
ঘরের মধ্যে বসে থাকলে আমি করবো ??? :( :(

আমার ভাইগ্না তো বই খাতা ছুঁয়েও দেখে না, সারাদিন বেন টেন!!!
আর আমি গেলেই- মামা খেলবা ???
( উত্তরের অপেক্ষা না কইরাই দেয় কিক !!! )
:D :D :D
মনে হয় আ্যকশান হিরো না হয় রেসলার হবে !!!

চমৎকার পোস্টে প্লাস।
১৫ ই জুন, ২০১০ রাত ১২:২৪

লেখক বলেছেন: বাংলা নামাকরন আমি করেছি ফান করে ।: P

এমন মানুষদেরও কিছু ভালো পেশা আছে।

ডিসিশন মেকিং
ইনডেপথ এ্যনালাইসিস
লিডারসিপ স্টাডিজ


এমন নানারকম খটমট জিনিস। তবে Intrapersonal /myself smart রা খুবি ভালো চিন্তাবিদ আই মিন থিংকার হতে পারেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনার ভাগ্নের কর্মকান্ড শুনে মনে হচ্ছে তিনি Kinesthetic/body smart ( খেলোয়াড়/ নৃত্যশিল্পী)
এ্যাথলেট
নৃত্যশিল্পী
অভিনয়শিল্পী
ব্যয়ামবিদ
কুস্তিগীর

এই গোত্রভুক্ত।
:):):)

২০. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:১৭
বাবুনি সুপ্তি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমিও বের করেছি। :)
১৫ ই জুন, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: গুড সুপ্তিমনি।:P

২১. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:২০
বাবুনি সুপ্তি বলেছেন: আপু, আগের কমেন্ট টা মুছে দেন। আমি আবার দিচ্ছি।
১৫ ই জুন, ২০১০ রাত ১২:৩০

লেখক বলেছেন: মুছে দিলাম। :)

২২. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:২২
পাহাড়ের কান্না বলেছেন: পড়ালেখাতো চলছেই আর কিছুদিন পর একেবারে শেষ হয়ে যাবে কিন্তু চলছে গাড়ি যাত্রাবাড়ির মতই চলে আসছে।
পড়ালেখায় কুনু মজা পাইনা। বই দেখলে আজরাঈল আঃ এর কথা মনে পড়ে।
অনেকের দেখেছি পাঠ্য বইয়ে এলার্জি থাকে কিন্তু গল্পের বইয়ের পোকা। আমার ঐটাও ভালো লাগেনা। এমনকি ব্লগে বড় লেখা দেখলেও ঐটার থিকা ১০০ হাত দূরে থাকি আর না হয় মাঝখান থেকে মাঝখান থেকে পড়ি।জানি আমার এই সমস্যার কোন সমাধান নাই।
১৫ ই জুন, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: এ দেখছি বিরাট সমস্যা। সব ছোটবেলায় জোর করে পড়ানোর ফল। আপনাকে আমার শিশু শ্রেনী হইতে শুরু করিতে হইবে ভাই। এছাড়া আর কোনো সমাধান নেই।:(

১৫ ই জুন, ২০১০ রাত ১২:৩২

লেখক বলেছেন: বাহ বাহ!

আই থিংক ইউ আর এ্যন আর্টিস্ট। :)

আর অংক দেখে ভয় পাইসি। সত্যি।:(

২৪. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:৩৮
'লেনিন' বলেছেন:

এটা আমার তবে এটার পরীক্ষা পদ্ধতি একেবারেই বাজে। কারোরই মনে হয় সঠিক রেজাল্ট আসবেনা।
১৫ ই জুন, ২০১০ রাত ১২:৫১

লেখক বলেছেন: হা হা হা

আমারও তেমনটাই মনে হয়। তবে আমি আমার টেস্টে সন্তুষ্ট। :)

টেস্টের রেজাল্টের সাথে আত্নবিশ্লেষন মিলে যায় আমার।

২৫. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:৪৪
শাহ্‌রিয়ার খান বলেছেন: শায়মা তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার হাত কেটে রক্ত ঝরিয়ে থুক্কু কাল সকাল সূর্য্য উঠার আগে তোমার প্রোপিক পরিবর্তন করবে।

এটা আমার আখেরি হুন্কার।

আর একটা কথা তুমি খুব পন্ডিতি করছো আজকাল।
এত পেঁকে যাওয়া ভালোনা।
১৫ ই জুন, ২০১০ রাত ১:০৬

লেখক বলেছেন: হা হা হা


রাত দুপুরে হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেলাম।

আর আমার বীর পূরুষ স্বামীর জ্ঞান এখনও ফেরেনি।:(

চোখে মুখে পানির ছিটা দিতেছি।:(


২৬. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:৪৯
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: আমার রেজাল্ট:



আমি কইলাম কম্পিউটার প্রোগ্রামার (ইয়ে মানে, হইতাছি আরকি, সবে দুইমাস ক্লাস করলাম)..........কিন্তু আমার Physical Fitness এত আইলো ক্যামনে?
১৫ ই জুন, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন: বুঝছি সব দিনরাত পড়ালেখা ছাইড়া বুকডন দেবার ফল। আর ভাই তোমার পিকচার আর নেচার স্মার্টনেস এত কম দেখে আমি বড়ই মর্মাহত।:(

কাল থেকে পার্কে যাবে। পার্কের সবুজ বনানীতে বুকডন দেবার পর
একটা করে রোজ গাছপালার ছবি এঁকে আনবে। আবার আসা যাওয়ার পথে যে যে রাস্তা দিয়ে গেছো তার ম্যাপও এঁকে আনবে ওকে?

২৭. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:৫৩
সুরঞ্জনা বলেছেন: ইসরে তোমার কাছে ঐ সুদর্শন বিচ্ছু নাতীটাকে পাঠানো দরকার। এক মুহুর্ত চুপচাপ বসতে পারেনা। পড়াশুনায় মাশাআল্লাহ ভালোই কিন্তু সে টিভির পোকা। তাও আবার সি আই ডি ছাড়া কিছু দেখবেনা। তার মা বাধ্য হয়ে সনি চ্যানেলটাই বন্ধ করে রেখেছে। এখন সে টিভিও দেখেনা। স্কুল বন্ধ, তার দুরন্তপনায় সবাই অতিষ্ঠ। কি করা যায় বলোতো শায়মামনি?
১৫ ই জুন, ২০১০ রাত ১:১৭

লেখক বলেছেন: মরছি। বলে কি!

আপু। এসব আসলে মানে অন্যসব বিচ্ছু পোলাপানের বাবামায়েদের শিক্ষা ব্যাবস্থা।:) আমার কাছে আসলে পোলাপান আরো বিচ্ছু হয়ে যাবার সম্ভাবনা আছে। :(


কি আর করবা। সোজা বাবামায়েদেরকে কাল সকালেই আমার এই লেখা প্রিন্ট করে পাঠায় দাও। শিখুক শিখুক কষ্ট দিয়ে বাচ্চাদেরকে পড়াতে হয়না। তাদের যা খুশী করতে দিতে হয়।:)

২৮. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:৫৭
সুরঞ্জনা বলেছেন: শাহরিয়ার তুমার বেশী সাহস বাড়ছে না? শায়মারে হুমকি দাও? দাড়াও তুমারে আমি কাইলকে সাইজ করমু।
১৫ ই জুন, ২০১০ রাত ১:১৯

লেখক বলেছেন: আপু আর বইলোনা ।ওর হুমকীতে আজ আমার বীরপুরুষসহ বাসার সব মানুষজন , ড্রাইভার দারোয়ান সব অজ্ঞান হয়ে গেছে। এখনও
জ্ঞান ফিরেনি। হাজার হোক মরা বাঘের ডাক।:(

২৯. ১৫ ই জুন, ২০১০ রাত ১২:৫৮
কথক পলাশ বলেছেন: আমার নামের পাশে আরো দুইটা নাম ক্যান? X( X( X(
খেলুম না।
বই বন!
১৫ ই জুন, ২০১০ রাত ১:২০

লেখক বলেছেন: তুমি তাদের সাথে যেন ডিটেকটিভ ডিটেকটিভ খেলতে পারো তাই।:)

আবার কেনো?

৩০. ১৫ ই জুন, ২০১০ রাত ১:০১
অরুনাভ বলেছেন:

এই য়ে আমার টা দিলাম....কিন্তু রেজাল্ট দেইখা ঠিকমতো বুঝতে পারলাম না আমি কি জিনিস....:(

অনেক সময়ই ব্লগে থাকি কিন্তু মন্তব্য করা বা লেখা কোনোটাই বেশী হয় না....তুমি কেমন আছ আপু?
১৫ ই জুন, ২০১০ রাত ১:২৩

লেখক বলেছেন: তুমি যে জিনিসই হওনা কেনো ভাইয়া , তোমার সঙ্গীত প্রেম বড়ই দুঃখজনক। এমন মানুষ আছে নাকি সঙ্গীতে গোল্লা? এই জীবনে প্রথম দেখলাম।

নিশ্চয় মনোযোগ দিয়ে পরীক্ষা দাও নাই ভাইয়া। আরেকটা টেস্ট দাও।

আমি ভালোই আছি। হয়তোবা মহা ভালো। তোমাকে দেখে ভালো লাগছে।

৩১. ১৫ ই জুন, ২০১০ রাত ১:০৪
সায়েম মুন বলেছেন: শায়মা বিউটি এন্ড ম্যাডাম আপি----------টেস্ট দেই নাই। জানি সবগুলোতেই ফেল মারবো। মৃতের আবার পরীক্ষা :-0

আর একটা কথা মৃত ব্যক্তিটি গান পছন্দ করে। গানে গানে পড়লে উপকার হলেও হতে পারে। একটা মাস্টার দর্কার। :P :P B-) B-)
১৫ ই জুন, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: ছি ছি এমন ছাত্র খুবি খারাপ। টেস্ট ভীতি। হ্যা মনে পড়েছে। তোমার জন্য অন্য থেরাপী আছে। এরপরে সেই পোস্ট দেবো।:)


গানে গানে পড়তে চাইলে দেখি কালকে সাবিনা ইয়াসমিনকে ফোন করে তিনি রাজি হন কিনা।:)

৩২. ১৫ ই জুন, ২০১০ রাত ১:০৫
শাহ্‌রিয়ার খান বলেছেন: সুরঞ্জনা আপু তুমি শেষ পর্যন্ত আমাকে বুঝলেনা, এই মেয়েটা আমার রাতের ঘুম আরাম করে দিয়েছে,
আমি চোখ মেল্লেই ব্লগ খুল্লেই তাকে দেখি, (সে অনলাইনে থাকলে)
ডানে সে নেই,বামে সে নেই, যেদিকে তাকাই সেদিকে সে নেই।
তাকে ছাড়া আমার জীবন সার্থক আপু,
সে আমার কোন কথাই রাখেনা,
এমন হলে কি আমি তাকে ছাড়া মরি কি করে।

আপু আমি কি শায়মা ছাড়া মরবো?

তোমার কি মনে হয়?
১৫ ই জুন, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: হা হা হা হা এইবার আমার বাসার কাজের সব মানুষ, দারোয়ান ড্রাইভার, বাসার পাশের ছিঁচকা চোর সব একযোগে জ্ঞান হারাইছে।

না যাই তাড়াতাড়ি এম্বুলেন্স ডাকি।



৩৩. ১৫ ই জুন, ২০১০ রাত ১:০৯
পাহাড়ের কান্না বলেছেন: না কেউতো পড়ালেখা নিয়ে তেমন জোড় করেনি কখনো। নিজের যেভাবে খুশি পড়েছি।(শুধুমাত্র পরীক্ষা কাছে আসলে)। এখন পরীক্ষার আগের রাতেও পড়তে ইচ্ছা করেনা।
পড়ালেখার শেষ কালে এসে আবার শিশু শ্রেনী থেকে শুরু করবো?? :(( আমার আর পড়ালেখার দরকার নাই। আমি এমনিতেই এই জিনিসটার উপর যথেষ্ট পরিমান বিরক্ত।
১৫ ই জুন, ২০১০ রাত ১:২৭

লেখক বলেছেন: হা হা হা


আহারে একদম শিশুদের মতই কথা।

না না শিশুশ্রেনীতে তুমি ফার্স্ট হবে দেখে নিও। আমি বললাম। আমার ভবিষ্যৎবাণী বৃথা যায়না।

৩৪. ১৫ ই জুন, ২০১০ রাত ১:১৩
সায়েম মুন বলেছেন: অল ইজ ওয়েল! ডায়ালগটা থ্রি ইডিয়টস থেকে কপি পেষ্ট :-/

সিনেমা দেখা হয় না বহুদিন। গত শুক্রবার অনেক দর্শক পাওয়ায় একসাথে সিনেমাটা দেখলাম। তোমার এই থিমটাই ঐ ছবির মূখ্য বিষয়। জোর করে চাপিয়ে দিয়ে শেখা আর সহজাত টান থেকে শেখা দুটি ভিন্ন জিনিস। জানতে হবে শিশুর/ সন্তানের আগ্রহের বিষয়টা কি?
১৫ ই জুন, ২০১০ রাত ১:২৯

লেখক বলেছেন: ইয়েস। এইতো বুদ্ধিমান ছেলে। :)


এটা আমার
অনেক কথা যাওগো বলে
কোনো কথা না বলি

তোমার ভাষা বোঝার আশা
দিয়েছি জলান্জলী


আগেই বললাম আমি শামুক মানুষ। অর্ধেক কথা রাখি পেটে।:(

৩৫. ১৫ ই জুন, ২০১০ রাত ১:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর লেখা......
পিচ্চিগুলোকে পড়া শেখানোর কৌশল দারুণ।

শুভকামনা।
১৫ ই জুন, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: থ্যাংক ইউ আপু।

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।:)

৩৬. ১৫ ই জুন, ২০১০ রাত ১:১৯
শাহ্‌রিয়ার খান বলেছেন: শোন আজ বুঝলাম তুমি আমাকে এখনো চিনতে পারোনি,
তোমার আদ্য পাদ্য আমার চেনা,
তুমি যেই পালন্কে ঘুমাও সেটা কোন কাঠের নাকি লোহার সেটাও আমার জানা,

ব্লগারদের অনেক বোকা বানিয়েছো,
তোমার মোবাইলে নাম্বার সহ ঠিকানা ব্লগে দিয়ে দেব তখন সবাই অটোগ্রাফের জন্য ঝাড়ু নিয়ে তাড়া করলে বুঝবে পন্ডিতির কি জ্বালা।
আমার টেষ্ট ব্লগে দিতে পারছিনা তুমি ছবি দেওয়া শিখাওনি বলে।

যাই হোক গত শুক্রবার যেই পাত্র পক্ষ তোমাকে পছন্দ না করে চলে গিয়েছিলো সেটা আমারি বদলৌতে হয়েছে।

কিছু বখশিষ পাঠিয়ে দিও,
না পাঠালে এর পরের বার যখন কোন রিকসাওয়ালা আসবে তাদেরকে বিবাহতে উৎসাহিত করে দেব যেন তুমি রিক্সাওয়ালার গেদার মা হও:)
১৫ ই জুন, ২০১০ রাত ১:২৪

লেখক বলেছেন: হায় হায় এইটা দেখি পুরা গ্যাছে।

চক্ষু ছানাবড়া হবার ইমো।

৩৭. ১৫ ই জুন, ২০১০ রাত ১:২৬
নৈশচারী বলেছেন: নামীদামী লেখকদের তালিকায় নিজের নাম দেইখা ভয়ানক বিষম খাইলাম! :-* :-* :-/
আমার টেস্টের রেজাল্ট খুবই খারাপ আসছে! অতএব সেটা এখানে দিয়ে আর লজ্জায় পড়তে চাই না! আমি যে আবুল তাহাই আরেকবার প্রমাণিত হইলো! :(
কিন্তু তোমার পোস্টটা ফাটাফাটি হইসে আপু! হাই ফাইভ! :D :D
১৫ ই জুন, ২০১০ রাত ১:৩২

লেখক বলেছেন: তুমি আমার কাছে অনেক দামী।:)



হা হা হা আমার টেস্টের রেজাল্টে আমি ১০১% খুশী। :)

আমি যে শামুক মানুষ সেটাই আসছে।



আর হাই ফাইভ না হাই টেন দিলাম তোমাকে আপু।

৩৮. ১৫ ই জুন, ২০১০ রাত ১:২৯
অন্ধ আগন্তুক বলেছেন: ডিসিশন মেকিং ইনডেপথ এ্যনালাইসিস লিডারসিপ স্টাডিজ

এই পেশাগুলার নামই শুনলাম প্রথম !!! কি যে করবো আমি ???

আর টেস্টের সাথে কিছু মিলছে , কিছু মেলে নাই !!! আমি কোন রকমের সেইটা বুঝলাম না !! :| :| :|| :||

আমারটা এই যে -
১৫ ই জুন, ২০১০ রাত ১:৩৭

লেখক বলেছেন: আমিও জীবনে এই প্রথম শুনেই তোমারে শুনাইলাম। :)


না মিললে মিলেনি। নিজেকে চিনতে পারলেই হলো। সেই পথে সাফল্যের দিকে এগিয়ে যাও ভাই। :)


টেস্ট রেজাল্টে দেখা যাচ্ছে তুমি খুবি একজন ভালো পিকচার স্মার্ট ও বডি স্মার্ট। অন্যান্য সবই মোটামুটি ভালো। তবে মোটেও তুমি প্রকৃতিপ্রেমী নও।


তবে নিজেকে ছাড়া এই সব বিশ্বাস করোনা।

৩৯. ১৫ ই জুন, ২০১০ রাত ১:৩২
শাহ্‌রিয়ার খান বলেছেন: শায়মা ছবিটা দেওয়া শিখিয়ে দাও,
আমি হারতে শিখিনি, তাই জেদ করে কারো কাছ থেকে শিখতে চাইনা,

শিখিয়ে দিলে তোমার আমার শত্রুতা বন্ধুত্বে পরিনতা হবে।

দাওনারে ভাই:(
১৫ ই জুন, ২০১০ রাত ১:৩৯

লেখক বলেছেন: আমিও হারতে শিখিনি। বাঘের সাথে লড়াইটা নাহয় এবার হয়েই যাক ব্যাঘ্রমামা। :)

এবার ঘুমাতে যাই। তুমি অনেক হাসাইছো আজকে । হাসতে হাসতে আমার ঘুম এসে গেছে।:)

১৫ ই জুন, ২০১০ রাত ১:৪০

লেখক বলেছেন: সোহান বাবু কি হইছে?

১৫ ই জুন, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: থ্যাংক ইউ ভালো মেয়ে।:)

৪২. ১৫ ই জুন, ২০১০ রাত ১:৪৩
শাহ্‌রিয়ার খান বলেছেন: যাবেনা শায়মা

আমাকে ছবি দেওয়া না শিখিয়ে এক পা ফেলবেনা বলে দিলাম।
১৫ ই জুন, ২০১০ রাত ১:৪৫

লেখক বলেছেন: :P

দুই পা ফেললাম।

বাই বাই টাটা গুড নাইট
স্লিপ টাইট। :)

৪৩. ১৫ ই জুন, ২০১০ রাত ১:৪৭
শাহ্‌রিয়ার খান বলেছেন: শায়মাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা

যেওনা সাথি,চলেছ একেলা কোথায়, পথ খুজে পাবেনাকো শুধু একা

কি জানি গানটা ভুলে গেছি।

শায়মা কি হয় একটু শিখিয়ে দিলে?
১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: আমি হিংসুক টিচার.
কাউকে শিখাইতে কষ্ট হয়। বিশেষ করে তোমার মত শয়তানদেরকে। কি বলছিলা ভাবছো ভুলে গেছি?

আমি কিছু ভুলিনা। অসাধারন মেমোরী আমার। তুমি আমাকে বলছো আমার লেখা ভালো লাগে আমাকে না। শুধু তাই নয় এই কারনে হিংসামী কইরা মাইনাস দিসো।

এত গুলা অপরাধের ক্ষমা নাই।


তাই শিখানোও নাই।:(

৪৪. ১৫ ই জুন, ২০১০ রাত ১:৪৯
রাজসোহান বলেছেন: না মানে আমি কত কিছু ? নিজেই জানতাম না :((
১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: হি হি নিজের সম্পর্কে জানেনা কত মানুষ আগেই বলেছি।

৪৫. ১৫ ই জুন, ২০১০ রাত ১:৫১
শাহ্‌রিয়ার খান বলেছেন: শায়মা তোমার ইয়াহু আই ডি টা দেবে?
১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: মাথা খারাপ?

৪৬. ১৫ ই জুন, ২০১০ রাত ১:৫৫
সায়েম মুন বলেছেন:
গান পছন্দ করি! তাই বলে এরকম গান!
বুঝলাম না :((

অট. ফারিহান মাহমুদ নিক পরিবর্তন করেছেন! অন্নেক প্রিয় ব্লগারগণ নতুন নিকে ব্লগাচ্ছে:(
১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: এ রকম গান মানে কিরে???


জানো এটা কবিগুরুর গান?



:X(


৪৭. ১৫ ই জুন, ২০১০ রাত ৩:১২
তায়েফ আহমাদ বলেছেন: আমাদের সময়ে পড়াশোনা করানোর একটাই তরীকা ছিলঃ
"মাইরের উপ্রে ওষুধ নাই!"
অন্যদের কথা জানি না.......আমার ক্ষেত্রে এই তরীকা অত্যধিক ফলদাওয়ক বলে প্রমানিত হয়েছিল....:D:D:D
সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।
১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: হা হা হা


আমার ক্ষেত্রেও। :)

৪৮. ১৫ ই জুন, ২০১০ ভোর ৫:১৬
মেহেদী_হাসান বলেছেন:
আমার টা দিলাম | আমি কে দিয়ে কি যে হবে ?
যাই হোক পোস্টের জন্য ধন্যবাদ|
১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: কিছু দেখিনা।:(

৪৯. ১৫ ই জুন, ২০১০ ভোর ৫:২৬
মেহেদী_হাসান বলেছেন:
আমার টা দিলাম | আমি কে দিয়ে কি যে হবে ?
যাই হোক পোস্টের জন্য ধন্যবাদ|
১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: ওরে বাবা। এ দেখি গণিত পন্ডিৎ।


ভয় পাইসি

১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: আরে মন খারাপ কেনো টানজিমা ভাই?

৫১. ১৫ ই জুন, ২০১০ সকাল ৭:৪৩
মে ঘ দূ ত বলেছেন: আমার দুবছর বয়সী ভাগ্নের কথা মনে করিয়ে দিলেন। ভালো করে কথাই বলতে পারেনা অথচ কম্পিউটার নিজে নিজে অন করে লগিন করে, ব্রাউজার খুলে ইউটিউবে গিয়ে নিজের পছন্দের ভিডিও শুনতে পারে। আবার নিজে নিজে কম্পিউটার অফও করে দিতে জানে।

আপনার শেখানোর পদ্ধতি পড়ে মুগ্ধ হচ্ছিলাম। প্রণতি জানায় আপনাকে। শিক্ষা পদ্ধতি আপনি যথার্থই বলেছেন এমনি হওয়া চায়। মেরে, পিঠিয়ে নয়।

শীতকাল নিয়ে আপনার "গান রচনা"-টা কিন্তু বেশ হয়েছে :)। কিন্তু ভেবে দেখুন, যে শিশু এভাবে মনের আনন্দে শিখলো, মনের ভাব সঠিক ভাবেই প্রকাশ করলো কিন্তু আমাদের বর্তমান শিক্ষাপদ্ধতি এই "গান রচনা" কে হয়তো কোন মূল্যায়নই করবেনা। শিশুর শিখাটায় মূখ্য হওয়া উচিত। তা না হয়ে আমাদের শিখানো হয় কিভাবে মুখস্থ করে সব উগলে দেয়া যায় পরীক্ষার খাতায়। রবীন্দ্রনাথ শত বছর আগেই যে শিক্ষাপদ্ধতি সম্পর্কে লিখে গিয়েছেন এবং চেষ্টা করেছেন দুর্ভাগ্য শত বছর পরে আজো আমরা সেটিকে নিজেদের করে নিতে পারলাম না।

শিল্পী গোত্রে আপনার নিজের নাম দেখে একটু আশ্চর্য্য হয়েছি তবে অবাক হয়নি। আপনি যে একজন শিল্পী জানা ছিল না। ভালো লাগলো জেনে। আর Word Smart এ নিজের নামটা দেখে সম্মানিত বোধ করছি। :)

আমি বোধহয় আরেকটি গোত্রে পড়ি। সেটি Intrapersonal গোত্রে। আমি নিজেও একজন হুমম "শামুক" বলবো না, কচ্ছপ ও বলতে চাইছিনা। তবে দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত আমার চরিত্রের চারপাশে কচ্ছপের খোলস। কোন কিছু ভালো না লাগলে চুপটি করে খোলসের মধ্যে নুকিয়ে পরি। :)
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:১১

লেখক বলেছেন: ঠিক এমন ভাগ্নেদের কথাই বলেছি আমি ।

আর পড়ালেখাটা মোটেই মজার নয় এখনও অনেক বাচ্চাদের কাছেই। জোর কোরে চাপিয়ে দেওয়া।:(



আরে আপনি জানেন না আমি ছোট হতে কি পরিমান পিকাসো ছিলাম! একদিন লিখলাম না আমার পিকাসো হবার কাহিনী।?ভুলে গেলেন?:(

ঠিক তাই মনে হচ্ছে শামুক, কচ্ছপ মানুষেরাই আমাকে ভালোবাসে এখানে। অনেক অনেককে দেখতে পাচ্ছি শামুক কচ্ছপ গোত্রের।
:(:(:(

৫২. ১৫ ই জুন, ২০১০ সকাল ৯:৫১
নীলঞ্জন বলেছেন: হায় হায়! আমারে কুস্তিগীর বানাইয়া দিলেনগো আফা। ইস, বেরসিক, অতি উন্নতমানের ঝগড়াটে হইয়া কি ভুলটাই না করছি!!!!!!!!

আহা রে..............................

ধইন্য হইলাম।

তবে লেখাটা চমৎকার।+++++++++++++++++++++
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: কুস্তিগীর ঝগড়াটে ভাই।

আজ কেমন আছেন?


কবিতার মত এ পোস্টের সমালোচনা না করিয়াই + দিয়া দিলেন?:(

৫৩. ১৫ ই জুন, ২০১০ সকাল ১০:০০
নীলঞ্জন বলেছেন: আফাগো এইডা আমার টেস্ট রেজাল্টঃ
Click This Link
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: একি অবস্থা!


ওহ এখানে ঝগড়া বিশারদদের জন্য কোনো বিভাগ নেই।:(

নয়তো...........

৫৪. ১৫ ই জুন, ২০১০ সকাল ১০:০০
কাব্য বলেছেন: আফা পুষ্টখান সুন্দরী হইছে :)
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: যাক বাবা। আমি না হই পোস্ট তো সুন্দরী হইলো।:)

১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:২০

লেখক বলেছেন: :)

৫৬. ১৫ ই জুন, ২০১০ সকাল ১০:১২
চতুষ্কোণ বলেছেন: এক ছোট্ট বাচ্চা মেয়েকে একবার তার পোষা বিড়ালটিকে নিয়ে কিছু লিখতে বলা হলো। সে তার প্রিয় বিড়ালটিকে নিয়ে প্রায় দুপৃষ্ঠা লিখে ফেলল। সেই মেয়টিই বড় হলে আবার যখন তাকে বিড়াল সম্বন্ধে কিছু লিখতে বলা হলো, সে নাকি প্রায় কিছুই লিখতে পারল না। এমন একটি গল্প শুনেছিলাম আবদুল্লাহ আবু সায়ীদের মুখে। আমাদের পাঠ্যক্রমের মুখস্ত পাঠ যে আমাদের কিছু সহজাত গুনাবলী নষ্ট করে দেয়, এ গল্পটি হয়তো তারই প্রমাণ।

দারুন লাগল পোষ্ট। অসাম।
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: মুখস্থ করে কিচ্ছু হয়না যদি তা স্বেচ্ছায় না করা হয়।



অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৫৭. ১৫ ই জুন, ২০১০ সকাল ১০:২২
রাত্রি২০১০ বলেছেন: খুব দরকারি পোস্ট। রবি ঠাকুর বলেছেন আন ন্দের সাথে মাতৃভাষায় শেখার কথা। মন্টেসরি স্কুলগুলোতে এমনি করে পড়ায়--তখন মনে হ্য় আবার স্কুলে ভর্তি হই!

টেস্ট তো দিলাম রে। নিজের ফলাফল দেখে খুব হতাশ! :(

wwl30sbr47229pjl

আমার ধারণা ছিল আমি খুব মিশুক, ঘটে বুদ্ধিও খানিক আছে। ওমা টেস্ট দিয়ে তো থ! :(
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: ঠিক বলেছো রাত্রীমনি। এই পদ্ধতিটা আসলে মন্টেসরীতে কাজে লাগায় সবচেয়ে বেশী।


আমারও খুব ইচ্ছে করে আবার ছোট হতে। আর হওয়া যায়না।:(


হা হা হা টেস্ট দিয়ে কি হবে তোমার ঘটে অনেক বুদ্ধি সে কি আমরা জানিনা? :)

৫৮. ১৫ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৯
উল্টো মানুষ বলেছেন: ভাল রেজাল্ট আর সাটিফিকেটের মোহে পড়ালেখাটা আনন্দহীন হয়ে পড়ে। আমরা প্রধানত ডাক্তার অথবা ইন্জিনিয়ার হতে চাই, এর বাইরে ভাবতে না পারার ক্ষুদ্রতাই বাড়তি চাপ তৈরি করে।

আর এভাবেই কোনো সম্ভাবনাময় কবি পরিনিত হয় কেরানিতে, কোনো চিত্রকর বনে যান বিফল ব্যাবসায়ী।
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই।


আমাদের বাবুগুলো নিজের ইচ্ছে বা সম্ভাবনার কোনো মূল্যই পায়না।

৫৯. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:১৫
সুরঞ্জনা বলেছেন: যতদুর জানি বিদেশে নাকি এমন পদ্ধতিতেই নাকি শিশুদের পড়ানো হয়। তবে তোমার পোস্টটা পড়ে আমার প্রথম স্কুল জীবনের কথা মনে পড়ে গেলো। আহা! সে যেনো এক রুপকথার জগত্‍ ছিলো। দাড়াও সে কাহিনী তোমাদের শুনাতে হবে। আর এই টেষ্টটা এখনো করিনি। করে জানাবো। আমার তো মনে হয় শামুক বা কচ্ছপের সাথেই আমার মিল পাওয়া যাবে। আমি লিখাতে যতোটা সচ্ছন্দ বোধ করি কথা বলতে ততোটা নই। কিন্তু কেউ বুঝতে পারবেনা কারন পরিস্থিতি ট্যাকল দেয়ার এক অদ্ভুত গুন আছে আমার ভিতর। (ঢোল পিটানোর ইমো হবে)। কিন্তু কথা না বলে থাকতে পারলেই আমি বেশী খুশী হই।
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: ছোট্ট বেলার পুতুল খেলার দিন গুলো কোথায়??? :(


সেই রুপকথা জগতে আর ফিরে যাওয়া যায়না আপুনি।:(


(আমার তো মনে হয় শামুক বা কচ্ছপের সাথেই আমার মিল পাওয়া যাবে। আমি লিখাতে যতোটা সচ্ছন্দ বোধ করি কথা বলতে ততোটা নই। কিন্তু কেউ বুঝতে পারবেনা কারন পরিস্থিতি ট্যাকল দেয়ার এক অদ্ভুত গুন আছে আমার ভিতর। (ঢোল পিটানোর ইমো হবে)। কিন্তু কথা না বলে থাকতে পারলেই আমি বেশী খুশী হই। )

আমার কার্বন কপি মনে হচ্ছে তোমাকে।( নিজের ঢোল আমিও পিটিয়ে নিলাম একটু :))

কিন্তু কথা না বলতে পারলে খুশী হই এটা শুধু মিললো না। আমার বকবকের জালায় বাড়ির মানুষজন অতিষ্ঠ । তবে অবশ্যই তা পরিচিত গন্ডিতে।

৬০. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৭
আকাশের তারাগুলি বলেছেন: আমার ভাগ্নেকে বসাইয়া দিলে দেখতাম আপনার পান্ডিত্য। কতপ্রকার ও কিকি?
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: মরছি। কান ধরছি। দরকার নাই আমার পান্ডিত্যে।


:P

৬১. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৭
অরুনাভ বলেছেন: আর পরীক্ষা দিতে পারবো না.... অনেক কষ্ট করে এক বার দিছি.... আমি আসলেই গান থেকে সাধারনতঃ দূরে থাকি....:(:(
১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: হা হা হা অনেকে বলেছে তাদেরটা মিলেনি। আমার তো কড়ায় গন্ডায় মিলে গেলো। তোমারটা মিলেছে জেনে বুঝলাম আসলেই টেস্ট টা সফল। :)



কিন্তু গান থেকে কেউ দূরে থাকে? খুব খারাপ খুব খারাপ।:(

৬২. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৪৫
বুমবুম বলেছেন: অল ইজ ওয়েল তো হইল না!!!!!আমি কই???:|
১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: তুমি টেস্ট দাও তারপর বলবো তুমি কই। :)

১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: মন খারাপ করেনা ভাই।


এবার হাসো।:)

১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: :)

৬৫. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৫০
শ।মসীর বলেছেন: নিজেরে খুজিয়া পাইলামনা :(:(

দলহীন হয়ে বেঁছে থাকা কস্টের ......।
১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: কয়টা দল চান বলুন স্যার?


Linguistic /word smart (আমি বাংলায় নাম দিয়েছি ভাষাবিদ/ ভাষা পন্ডিৎ)
Click This Link

Kinesthetic/body smart ( খেলোয়াড়/ নৃত্যশিল্পী)
Click This Link

Spatial / picture smart( শিল্পী)
Click This Link

Musical/music smart ( গায়ক বা বাদক)
Click This Link

Interpersonal/people smart ( জনদরদী/রাজনিতীবিদ/সমাজকর্মী)
Click This Link

Naturalist/nature smart ( প্রকৃতিবিদ)
Click This Link


Intrapersonal /myself smart ( অন্তর্মূখী বা শামুক মানুষ)

Click This Link

৬৬. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৩
আহমেদ রাকিব বলেছেন: চমৎকার একটা পোষ্ট। বেশ ভালো লাগলো। :)
১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাকিব।:)

৬৭. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:০২
নস্টালজিক বলেছেন: জ্ঞানী পোস্ট!


শব্দ করে অজ্ঞান হলাম(গা গা গা,অনেকটা এ রকম শব্দ!) /:)

১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: অজ্ঞান!!

চোখে মুখে পানির ছিটা দিচ্ছি। জ্ঞান ফিরে পাও তাড়াতাড়ি। :P

৬৮. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:১৬
স্বপ্নকথক বলেছেন:
/:) /:) /:) /:) /:) /:) /:) /:)
এক্কেরে আমারে ধৈরা ফালাইছে!
১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: হা হা হা

এক্কেরে।:P

৬৯. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:৫৮
মেহবুবা বলেছেন: ভাল লিখেছো ।

আমি সব সহজ জিনিস বুঝি লিখি । তাই তোমরা যখন এমন করে লেখ তাজ্জব বনে যাই ।
১৫ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: আমিও সহজ ছাড়া কঠিনের পথ মাড়াইনা আপু। এটা খুবই সহজ একটু চেষ্টা করলেই বুঝা যায়।
আমি যখন বুঝেছি পৃথিবীর সবাই বুঝবে সে আমি নিশ্চিৎ।

৭০. ১৫ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: টুপি মোজা দস্তানা আর সু্য়্যেটার
কোট টাই পরে চলো শীত করি পার।
১৫ ই জুন, ২০১০ রাত ৯:৪৫

লেখক বলেছেন: :)

১৫ ই জুন, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন: থ্যাংক ইউ

১৫ ই জুন, ২০১০ রাত ৯:৫৬

লেখক বলেছেন: থ্যাংক ইউ শিরীষ।

৭৩. ১৫ ই জুন, ২০১০ রাত ১০:০৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ভয়ে টেস্ট দেয়া থেকে বিরত থাকলাম।
১৫ ই জুন, ২০১০ রাত ১০:০৫

লেখক বলেছেন: ভয় নাই ভয় নাই।

জীবানান্দদের ভয় পেতে নেই। :)

৭৪. ১৫ ই জুন, ২০১০ রাত ১০:১৪
সায়েম মুন বলেছেন: শায়মা আপি কেমন আছো?

আমারে রাগ দেখাতে পারলা:(

যাও আর পড়াশুনা করবো না X(
১৫ ই জুন, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন: হি হি হি তোমারে আমি রাগ দেখাতে পারি?

৭৫. ১৫ ই জুন, ২০১০ রাত ১১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টটা পড়া শুরু করলাম, শেষ করার সাথে সাথেই ঘুম:) আমি এখন ঘুমোচ্ছি:) স্বপ্নের ভেতর দেখতে পাচ্ছি যে আজ রাতে ব্রাজিলের খেলটা মিস করতে যাচ্ছি:)
১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: তুমি দিন দিন আলসে হয়ে যাচ্ছো ভাইয়া। আমার পোস্ট মোটেই বোরিং না যে পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। :X(


তবে স্বপ্ন দেখো । খেলা মিস করে হলেও। বেশী বেশী স্বপ্ন দেখলেই মানুষ বেশী বেশী ভালো কবিতা লিখতে পারে। তুমি স্বপ্ন দেখে আর কবিতা লিখে ওয়ার্ড স্মার্টনেসের প্রমান দিয়ে আমার কথার যথার্থতা প্রমান করো। :)

১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: এবার খুশি?????????????????????????????????????

৭৭. ১৬ ই জুন, ২০১০ সকাল ১১:৩০
রিমঝিম বর্ষা বলেছেন: আমার কন্নারত্নটির দুই বছর হতে এখনো চার মাস বাকী। মাস তিনেক আগে ছবি দেখে সে কাঁঠাল চিনেছিলো। কিছুদিন আগে রাতে বাসায় একটি কাঁঠাল এনে বাইরের ঘরে রাখা হলো। সকালে ঘুম ভেঙ্গে গুটি গুটি পায়ে আমার কন্না বাইরের ঘর ঘুরে আমাকে গিয়ে বললো "মা.. কাঁতাল।" :) আমার কন্যাটি কোন গোত্রে.........আপু বলো তো!
১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: ছোটবেলায় সবাই থাকে পিকচার স্মার্ট। মানে ছবি দেখেই পৃথিবী চিনতে শেখে। আপু তোমার কন্যারত্নটিও তার ব্যাতিক্রম নহে। কাতাল বাবুতাকে অনেক আদল আর একটা কথা তোমার ছবি আর সাজটা অপূর্ব হয়েছে। একদম কবিতা কবিতা সাজ। :)


কৃষ্ণচুড়া দোলে কবরীমূলে...... :)

৭৮. ১৬ ই জুন, ২০১০ দুপুর ১২:০৪
বুমবুম বলেছেন: করছিলাম তো কিনতু কিছুই বুঝি নাই:(
১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: তুমি তো কিছুই বুঝবানা। দিনদিন ছোটো হইতেছো বাবু।:)

৭৯. ১৬ ই জুন, ২০১০ দুপুর ২:৪২
রেজোওয়ানা বলেছেন: ইয়াহু............উ উ উ উ উউউউউউউউউউউউউ

আমি নমিনেশন পেয়েছি, আমি নমিনেশন পেয়েছি, আমি নমিনেশন পেয়েছি..............

আমি অত্যন্ত সন্মানীত আর গর্বিত বোধ করছি ম্যাম।
১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:১০

লেখক বলেছেন: থ্যাংক ইউ রেজোয়ানা।


তোমাকে সন্মানিত করিয়া আমি আনন্দিত।:)

১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: :)




:)




:)

৮১. ১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা তা না। আগের রাতে এ কারণে ঘুমোতে পারি নি বলে গতকল্য চোখ খুলে রাখা খুব বেদনাময় ছিল:( এতো বেদনার মধ্যেও আপনার পোস্ট পড়েছি আপনার সিনসিয়ারিটির জন্য:) এজন্য কিছু ধন্যবাদ পাবো আশা করি।
১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: আহা এত বেদনার পরও আমার এই দীর্ঘ পোস্ট পড়ার জন্যই নয় শুধু আরো অনেক কারনেই তুমি ধন্যবাদ পাবার উর্ধে ভাইয়া। :)

৮২. ১৬ ই জুন, ২০১০ রাত ৮:০৯
সায়েম মুন বলেছেন: যাক তাহলে রাগ করোনি !:#P
আমি আবারও পড়াশুনা করতে চাই :-B

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে-------

অল ইজ ওয়েল
১৬ ই জুন, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন: আমি কি তোমার উপর রাগ করতে পারি পিচকি? :)


আবার পড়াশুনা করো। টিচারের কান টানা খাও।:P

৮৩. ১৬ ই জুন, ২০১০ রাত ৯:৩৮
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আরে সব্বোনাশ! এই পোস্টে আমার নাম নেয়া হয়েছে খেয়ালই তো করিনি! আচ্ছা টেস্টটা করে কি পাওয়া যায় দেখে জানাচ্ছি। :)
১৬ ই জুন, ২০১০ রাত ১০:০১

লেখক বলেছেন: তুমি কি আর আমার পোস্ট খেয়াল করো যে আরিব্বাস উরিব্বাস করছো? :( :( :(

১৬ ই জুন, ২০১০ রাত ১১:৪৯

লেখক বলেছেন: হি হি হি
ভাত ভাই ভাত খেয়ে কি হারায় গেছিলেন?

১৬ ই জুন, ২০১০ রাত ১১:৫০

লেখক বলেছেন: ইয়াহু কি ?

:(

৮৬. ১৬ ই জুন, ২০১০ রাত ১১:৪২
আলী প্রাণ বলেছেন:

ভালো লাগা রেখে গেলাম....

আপনার লেখা সরল সহজ সাবলীল..... দারুণ লিখেন আপনি..

ভালো থাকবেন। আর ভালো লিখবেন।

শুভেচ্ছা নিরন্তর......... শেয়ারের জন্য।
১৬ ই জুন, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলী প্রাণ ভাই। আপনি আমার লেখা পড়লে অনেক ভালো লাগে।

৮৭. ১৬ ই জুন, ২০১০ রাত ১১:৫০
শাহ্‌রিয়ার খান বলেছেন:

এটা আমার আই ডি,
আমাকে এ্যড কর, এখনি।

১৬ ই জুন, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: এ্যাড করবো?

কেমনে ?

কোথায়?


:(

কিছুই তো বুঝলাম না।

৮৮. ১৬ ই জুন, ২০১০ রাত ১১:৫৪
নীল ভোমরা বলেছেন: জ্বি..... বুঝলাম অনেক কিছু!
১৬ ই জুন, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: :)

টেস্ট দিছেন?

:P

৮৯. ১৭ ই জুন, ২০১০ রাত ১২:০৪
শাহ্‌রিয়ার খান বলেছেন: অন্তরের অন্তস্থল থেকে অনুরোধ করছি।বেস
১৭ ই জুন, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন: :(

১৭ ই জুন, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন: আমিও শামুক। শামুকরাই মনে হয় ব্লগে আসে বেশী। মানে লিখালিখি করতে পছন্দ করে। কথা বলতে গেলে তো মাথাটা খোলস থেকে বের করতে হয় ।:P

১৭ ই জুন, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: :( :(

৯২. ১৭ ই জুন, ২০১০ সকাল ৭:৫৮
শাহ্ নাজ বলেছেন: এক জাপানিজ মহিলা আমাকে একবার একটা জাপানিজ স্কুলে নিয়ে গিয়েছিল। তাও আবার কিভাবে ইংরেজির ক্লাশ নেয়া হয় দেখানোর জন্য। তখন জানলাম ওদের সপ্তাহে দুইদিন ইংলিশের উপর ক্লাশ নেয়া হয়। আর শেখানোর পদ্ধতিটা দেখলাম। ক্লাসে গান ছেড়ে দেয়া, বোর্ডে সুন্দর সুন্দর ডিজাইন করে বিভিন্ন জিনিসের নাম লিখে রাখা, আরও নানাভাবে কিভাবে ওদের মজা দেবার মাধ্যমে শিখানো যায়, সেই চেষ্টা দেখলাম।

কিন্তু তারপরও মনে হলো ওরা খুব একটা মজা পাচ্ছে না। আর এই কারনেই মনে হয় জাপানিজরা ইংরেজিতে এখনও পিছিয়ে। আর ক্লাসটা ছিল আমাদের দেশের হিসেবে ৪র্থ স্ট্যান্ডার্ডের। আমাদের দেশের এই বয়সের বাচ্চারা যতটুকু ইংরেজি জানে ওদের ৮/৯ স্ট্যান্ডার্ডের বাচ্চারা তার ধারে কাছেও নেই, কিছু ব্যতিক্রম ছাড়া।

তাই মনে হল এত মজা দেবার পরও যখন শিখায় আনন্দ পাচ্ছে না তখন থ্রি ইডিয়টসের চমৎকার পদ্ধতিটাও ওদের ক্ষেত্রে খাটবে না। ওদের জন্য নিউ কিছু আবিস্কার করা লাগবে #:-S

তাই আমাদের দেশে ধরে বেধে বাধ্যতামুলকভাবে যে কিছু বিষয় (ইংরেজি) পড়ানো হয় সেটা ভালো হয় বলেই মনে হয়েছে।
১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আমাদের দেশের মানুষ আসলে সবচেয়ে বুদ্ধিমান। :)

৯৩. ১৭ ই জুন, ২০১০ সকাল ১১:৩১
বুমবুম বলেছেন: ছুটুই তো ভালা,ঝামেলা কম:)
১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: এক্কেবারে ঠিক কথা। ছুটবেলায় নো ঝামেলা। :)

৯৪. ১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:৩১
সুরঞ্জনা বলেছেন: আমার পোস্টে কি কারনে মাইনাস খাইলাম একটু দেখো গিয়া। :( বিতর্কের কোন প্রয়োযন নাই। এই কমেন্টটা মুছে ফেলো।
১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: আপু তাড়াতাড়ি দেখে নাও আমার রিপ্লাই। বলি কি আমিও মুছে দিচ্ছি।

একটা কথা মনে রেখো, যা কিছু করবে নিজের আনন্দে। মনে রাখবেনা বা দেখবেও না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।:P

৯৫. ১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৫
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:

আমার এসেছে এরকম। গানের বেলায় খুব ভালো, আর ইন্টারপার্সোনালের বেলায় লবডঙ্কা! :((
১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: তোমারটা একেবারেই অন্যদের থেকে আলাদা মেঘমনি। তুমি নিশ্চয়ই গায়িকা সে ব্যাপারে আজ নিশ্চিৎ হলাম।:)

তবে বডি স্মার্ট দএখে তো মনে হচ্ছে তুমি ভালো নাচও জানো। :):)

আর ওয়ার্ড স্মার্ট? সেতো বলেই দিয়েছি আগেই। :):):)


আর তুমি দেখছি বিশাল জনদরদী ব্যাক্তিত্ব! তোমাকে রাজনীতিতে নামাতে হবে। :P

৯৬. ১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:৪০
শাহ্‌রিয়ার খান বলেছেন:
আমার বেঁধে দেওয়া সময়ের মধ্যে তুমি কিছুই করনি।:(

১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: কি যেন করতে বলছিলা? :(

ভুলে গেছি।:( :(

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:০১

লেখক বলেছেন: আমি তোমার জন্য অপেক্ষা করবোনা
আমি তোমার জন্য প্রতীক্ষায়ও


থাকবোনা
বাঘমামা। :P


আমি ব্যাঘ্র ডোন্টো লাইক বাঘমামা। :(

৯৮. ১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:০১
শাহ্‌রিয়ার খান বলেছেন: প্রোপিক পরিবর্তন করো,

আমি ওয়েট করছি।
১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: :(

৯৯. ১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:১০
কমুনা বলেছেন: শায়মা বু , আমারটা কমুনা B:-/
১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: কেমন ভাইজান?


কি প্রবলেম কইলে?

১০০. ১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:১৮
কমুনা বলেছেন: আমি তো টেস্টই করি নাই , কমু কি ? :P
১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:২১

লেখক বলেছেন: হায়রে টেস্টে এত ভয়?

ভয় পায়না। নো ভয়।:)

১০১. ১৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৯
আজম বলেছেন: ছোট থেকে বড় হতে হতে আমাদের মাঝে একইভাবে শেখার মজাটা একই রকম থাকেনা। বিভিন্ন বয়সে ভালোলাগা বদলায়, ইন্টারেস্ট পরিবর্তন হয়।
ভালো কথা...ছোবেলায় ভাবতাম, বড় হয়ে প্রতিদিন চকোলেট খাব!
এখনকার বাচ্চা গুলো এক একটা নিউটন!
এই রকম এক নিউটন নিয়ে পোস্ট দিছিলাম...
Click This Link
ভালো লাগল আপনার লেখা...
১৭ ই জুন, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ আজম। লেখাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার নিউটন বেবিদেরকে নিয়ে লেখাটা পড়তে যাচ্ছি এখুনি।

১৭ ই জুন, ২০১০ রাত ৮:৩৮

লেখক বলেছেন: ঝগড়াটে ভয় পাই।:(

১০৩. ১৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৯
নীলঞ্জন বলেছেন: আমার আজকের পুষ্টের জবাব পাই নাই কা আফামনি।
১৭ ই জুন, ২০১০ রাত ৮:৩৯

লেখক বলেছেন: পঁচা পোস্ট তাই। :(

১০৪. ১৭ ই জুন, ২০১০ রাত ৮:৪০
শূণ্য উপত্যকা বলেছেন: পড়ালেখা যেখানে আমি নাই সেখানে।মাইনাস ৫৭ নং মাইনাস:P
১৭ ই জুন, ২০১০ রাত ৮:৫০

লেখক বলেছেন: হা হা হা এখানে পড়ালেখার কিছু নাই। টেস্ট দিয়ে টেস্ট করে দেখা যেতে পারে।:)

১৮ ই জুন, ২০১০ সকাল ১০:০৬

লেখক বলেছেন: পঁচা আবার কেনো সেইটা বলতে হবে?


আমার ছন্দ লেখায় এত দ্বন্দ করেছিলেন কেনো আমি কি জানতে চেয়েছি?

১০৬. ১৮ ই জুন, ২০১০ সকাল ৮:১২
আমিই জিনিয়া বলেছেন: ইশ!তুমি আমার টিচার হলে ভালো হতো।
১৮ ই জুন, ২০১০ সকাল ১০:০৩

লেখক বলেছেন: আমি টিচার হলে?

ভাগ্যিস আমার মা ব্লগ পড়েনা। তাইলে হাসতে হাসতে মইরা যাইতো আজ জিনিয়ামনি।

১০৭. ১৮ ই জুন, ২০১০ সকাল ৮:৪৩
জটিল বলেছেন:
কতটুকু নির্ভরযোগ্য এইডা !
১৮ ই জুন, ২০১০ সকাল ১০:০২

লেখক বলেছেন: ওহ মাই গড!

তুমি তো রিয়েল অল ইজ ওয়েল ভাই!

তবে আমার অবজারভেশনে মনে হইতেছে বডি স্মার্টে ভুল আসছে।:P

কেনো? ডোন্ট আস্ক মি প্লিজ। :)

১০৮. ১৮ ই জুন, ২০১০ সকাল ১০:১৭
নীলঞ্জন বলেছেন: আইচ্ছা, ঠিক হ্যায়। দেখা যাইবেক। সমঝোতা চাইছিলাম, বুঝছি হইবেক না।
১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: লাল ঝান্ডা।


১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৫১

লেখক বলেছেন: হায়রে আমার অবজার্ভেশন তো ফেইল করাই দিলা। :(:(:(


জনদরদী রাজসোহান। ইন্টারপারসোনালে একম লাড্ডু মার্কা রেজাল্ট কেনো? :(

১১০. ১৮ ই জুন, ২০১০ সকাল ১১:৫০
সায়েম মুন বলেছেন: সকাল বেলা কিচ্ছু খাই নাই :((
পরীক্ষা কেমনে দিবো /:)
১৮ ই জুন, ২০১০ দুপুর ১২:২১

লেখক বলেছেন: এই পরীক্ষা খালি পেটে দিতে হয় জানোনা?

১১১. ১৮ ই জুন, ২০১০ দুপুর ১:৪৫
সায়েম মুন বলেছেন: খালি পেটে পরীক্ষা দিলাম। রেজাল্ট কত্ত ভাল করেছি দেখো। এ+ !:#P
১৮ ই জুন, ২০১০ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: হায়রে রেজাল্টের অবস্থা তো করুন।



তবে তুমি সঙ্গীত- বিশারদ। :)

১১২. ১৮ ই জুন, ২০১০ বিকাল ৩:০২
সায়েম মুন বলেছেন: খালি পেটে আর তোমার অবহেলায় রেজাল্টের এই দশা! :P
সঙ্গীত- বিশারদ? B:-)
সারাদিন শুধু গান শুনি। আর কিচ্ছু পারিনা :((
১৮ ই জুন, ২০১০ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: গুড গুড আগেই জানতাম তুমি এক বিরাট সঙগীত ব্যাক্তিত্ত।

১১৩. ১৮ ই জুন, ২০১০ বিকাল ৩:২০
অমিত চক্রবর্তী বলেছেন: ভালো লাগলো লিখাটা। আসলেই শেখাটা তো গিলিয়ে দেয়ার বিষয় নয়।প্রত্যেকেরই নিজস্ব প্রক্রিয়া আছে পৃথিবীর সাথে রিলেট করার এবঙ সবার এই স্বাধীনতাটুকু থাকা উচিৎ যেন সে নিজের চোখে দেখতে শিখে,বই বা সমাজের চোখে নয়।

অবশ্য আমার টেস্ট দেয়ার মতো কৃতবিদ্যা নেই।দিলামও না।

শুভেচ্ছা।।
১৮ ই জুন, ২০১০ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: টেস্ট দিতে ভয় পেতে নেই।

টেস্ট দিন টেস্ট দিন। ওয়ার্ড স্মার্টে যে আপনি অগ্রাধিকারী তাতে আমি নিশ্চিৎ। :)

১১৪. ১৮ ই জুন, ২০১০ বিকাল ৪:০৩
অজানা এক পথিক বলেছেন: টেস্ট দিছি.........কিন্তু রেজাল্ট তো দেখি মিলে না.........আমি মোটেও পিপল স্মার্ট না......মানুষের থেকে দূরে থা্কি :| ...... একেবারে শামুক গোত্রীয়......পেশায় সফটু ইঞ্জিনিয়ার কিন্তু তারপরও লজিকাল পার্টে ডাব্বা মারছি :( ............ আমার কি হপে??? :(( :(( :(( :(

১৮ ই জুন, ২০১০ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: হা হা হা পিপল স্মার্ট না সে বুঝাই যাচ্ছে। যত মজা করে লিখছেন তাতে বুঝা যায় একমাত্র শামুক গোত্রীয়রাই পেটে পেটে এসব রাখে।

তবে লজিক্যাল পার্টে ডাব্বার কারন ভালো করে মন দিয়ে পরীক্ষা দেন নাই। আমি শিউর।:(

১১৫. ১৮ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৯
অরুনাভ বলেছেন: নতুন লেখা দেও......নতুন লেখা দেও......নতুন লেখা দেও...... :(:(

পুরান লেখা সব না পড়লেও কয়েকটা পড়ে ফেলাইছি........:D:D
১৮ ই জুন, ২০১০ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: বাপরে! ভাইয়াজী অনেক খুশী হলাম তোমাকে দেখে।

তাড়াতাড়ি নতুন লেখা লিখি। :)

১১৬. ১৮ ই জুন, ২০১০ বিকাল ৫:০৮
অরুনাভ বলেছেন: হা হা হা.......... আপুটা ........:):)
১৮ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: :)

১৮ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: এইটা কি জিনিস?

১৮ ই জুন, ২০১০ রাত ৯:১৭

লেখক বলেছেন: আরে আমিও ভাবতেছি এইটা আমি নাকি?


:(

১১৯. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:২০
আজম বলেছেন: দিলাম টেস্ট (30ydb51094d)...রেজাল্টের ডায়াগোনেসিস করেন
১৮ ই জুন, ২০১০ রাত ৯:৩১

লেখক বলেছেন: ভালোই তো রেজাল্ট। তবে সঙ্গীত ও প্রকৃতিতে এত খারাপ কেনো?:(

সাস্থ্যের অবস্থাও তো খারাপ মনে হচ্ছে। :(

১২০. ১৮ ই জুন, ২০১০ রাত ১১:০২
আজম বলেছেন: গানের ব্যাপারটা জানিনা...প্রকৃতিতে আরেকটু ভালো আসার কথা ছিল।স্বাস্থের অবস্থা ঠিকই আসছে...কতদিন সকালে নাস্তা করি না তার ঠিক নাই :(
তবে একটা কথা...
রিয়েল মানুষ অনেক কম্প্লিকেটেড আর আনপ্রেডিক্টেবল,ইহাদের সূত্র দিয়া ডিফাইন করা খুব কঠিন!
১৯ শে জুন, ২০১০ রাত ১২:৪৫

লেখক বলেছেন: হা হা হা ঠিক ঠিক। ঠিকি আছে তাইলে।


আর রিয়েল? নিজেকেই কি মানুষ চিনতে পারে ঠিকঠাক?:(

১২১. ১৮ ই জুন, ২০১০ রাত ১১:০২
ফেরিওলা বলেছেন: স্কুল টিচার নাকি?

আমি এর কোনটাতেই পড়িনা........আই এ্যাম জ্যাক অব অল ট্র্যাডস এন্ড গুড ফর নাথিং ......++
১৯ শে জুন, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: এই সব মানিনা। টেস্ট রেজাল্ট চাই।

১২২. ১৯ শে জুন, ২০১০ রাত ১:৫৫
অজানা এক পথিক বলেছেন: এই পরীক্ষায় নকল করা যায় না? ;) B-) B-)
১৯ শে জুন, ২০১০ রাত ২:১৯

লেখক বলেছেন: হা হা হা যায়। তুমি চাইলে শিখাই দেবো ।:)

১২৩. ১৯ শে জুন, ২০১০ সকাল ১০:৫৮
রঙ পেন্সিল বলেছেন: আমার রেজাল্টতো ভয়াবহ খারাপ। মুখ দেখাইবার জো নাই।
১৯ শে জুন, ২০১০ সকাল ১১:০২

লেখক বলেছেন: হা হা ।

মুখ দেখা যাচ্ছে না।

১২৪. ১৯ শে জুন, ২০১০ রাত ৯:৩২
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: এইবার আসল কথা কই। আপ্নের এই পরীক্ষায় ভুল আছে। আমি মারাত্মকসসসসসসসসসস ছবি আঁকবার পারি, অথচ পিকচার স্মার্টনেসের অবস্থা দেইখা আমার নিজেরই সুইসাইড খায়া ফালাইতে মনে চাইতাছে!!! B:-) B:-)

ন্যাচার স্মার্টনেসের ব্যাফারে কিসু কওয়ার নাই। আমার গাছপালা ঘাঁটাঘাঁটি করতে এক্কারে বালা লাগে না। যন্ত্রপাতিই বেশি ভালা। গাছপালা আমার লিগা না।

ফিজিক্যাল ফিটনেসের (বডি স্মার্ট) ব্যাফারডা সত্যি। আমি বাংলাদেশ কারাতে ফেডারেশনে ব্রাউনবেল্ট পর্যন্ত প্র্যাকটিস করছিলাম (আমার শইল কইলাম এক্কারে শুটকি মাছ ;) )। ব্ল্যাকবেল্ট এক্সামের পাঁচমাস বাকি, এমন সময় ভার্সিটিতে ভর্তি হইলাম, কয়েকদিনের মাথায় পড়ালেখার চাপে টের পাইলাম, দিনে দুইবেলা প্র্যাকটিস কইরা প্রিপারেশন নেওনের টাইম নাই, তাই আমার দ্বারা আর আওগানো হইবো না :( :( :(( :((

যাউক গিয়া। আমার লজিক্যাল সাইডটা ভালা আইছে দেইখ্যাই আমি খুশি। এই পিচ্চির লিগা দোয়া করেন যাতে ভালা একখান কম্পু ইঞ্জানোয়ার হইয়া এইরাম একটা অফলাইন সফটওয়্যার বানাইবার পারি, যেইডা দিয়া অফলাইনে ক্যারেক্টারিস্টিকস মাপবার পারবেন। খিকজ........ :-B :-B :-B :-B :D :D
১৯ শে জুন, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন: হা হা হা হা


যাইহোক অনেক দোয়া করি ভাই। তোমার সকল মনোবান্ছা পূরণ হৌক। অনেক বড় হও এই জীবনে।

১২৫. ২২ শে জুন, ২০১০ সকাল ৯:২৮
উধাও ভাবুক বলেছেন: আপনার সুন্দর এই বিশ্লেষনমুলক লেখার জন্য সাধুবাদ জানাই। আমার ছেলেটাকে গভীরভাবে অভজার্ব করে এই বিষরগুলোই লক্ষ করেছি। আসলে মাল্টিপল গুনাবলী বাইবর্ন মানুষের মধ্যে থাকে পৃষ্ঠপোষকতার অভাবে আস্তে আস্তে এর কার্যকারিতা একটু একটু করে কমতে থাকে।


আর একটা ব্যপার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মাল্টিপল টেলেন্টরা বেশীরভাগই Intrapersonal /myself smart ( অন্তর্মূখী বা শামুক মানুষ) হয়। তাইনা !


ভাল থাকুন সর্বদা সেই প্রত্যাশাই রইল।
২২ শে জুন, ২০১০ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: ঠিক তাই। মাল্টিপল ইন্টেলিজেন্স সবার মাঝেই রয়েছে। শুধুই টেনে বের করতে হবে তাদেরকে। :)


২য় কথাটিও সত্য।



আপনার বাবুর জন্য অনেক দোয়া আর ভালোবাসা।

১২৬. ২৬ শে জুন, ২০১০ রাত ৯:৩৫
আজমান আন্দালিব বলেছেন: পছন্দের তালিকায় যুক্ত করলাম।
২৬ শে জুন, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: থ্যাংক ইউ ভাই।

কিন্তু টেস্ট রেজাল্ট দেখিয়ে যান। রেজাল্ট দেখতে মজা লাগে।:)

১২৭. ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
পারভেজ বলেছেন: আমি তো দেখলাম কোন কাতারেই পরিনা :|
সবই ১৫- থেকে ২০ এর ভেতরে।
২৭ শে জুন, ২০১০ রাত ১০:২৭

লেখক বলেছেন: ধরা পড়ছেন ভাই।

১৫ ২০ বলে এই টেস্টে কিছু নাই। টেস্ট দিয়ে আসেন প্লিজ।:)

১২৮. ২৮ শে জুন, ২০১০ রাত ১২:৩৩
ভোরের তারা বলেছেন: অতি দরকারী শিক্ষনীয় একটি বিষয়, যা আমরা অনেকেই ভুলে যাই। শিক্ষাদান পদ্ধতি হওয়া উচিত আনন্দময়। +++++++
২৮ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: ঠিক তাই আপুনি।

কেমন আছো?

১২৯. ৩০ শে জুন, ২০১০ সকাল ১০:০৫
ভোরের তারা বলেছেন: ভাল আছি আপু তুমি কেমন আছো? :)
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:২২

লেখক বলেছেন: আমি ভালো আছি। মহাফূর্তিতে আছি।


অনেক অনেক থ্যাংকস তোমাকে।


আর হ্যা টেস্ট রেজাল্ট দেখিয়ে যাও। মানে মালটিপল ইন্টেলিজেন্স টেস্ট। :)

১৩০. ৩০ শে জুন, ২০১০ রাত ১০:৪৯
ডেইফ বলেছেন: আপনার এই পোস্টটি পড়ে আমার মামাতো ভাইয়ের কথা মনে হলো যে কিনা গতবার এইচ.এস.সি পাশ করলো। আমাদের পরিবারের বেশির ভাগ সদস্যই প্রকৌশলী। তো মামা -মামীর ইচ্ছাও যে সে যেকোনো এক প্রকৌশলীতে পড়াশুনা করবে। কিন্তু সে চায় চারূকলায় পড়তে। সে এতো চমৎকার সব ছবি আঁকে আর মাটির ভাস্কর্য তৈরী করে যে অবাকই হই, কারণ সে এগুলো কখনই কারো কাছে শিখেনি। আমারো খুব ইচ্ছা যে সে অংকন এবং ভাস্কর্য নিয়ে পড়ুক, কিন্তু তার বাবা-মা'র জন্য নিজের ইচ্ছাও পূরণ করতে পারছে না।সে আবার খুব নরম আর বোকা ধরনের ছেলে। খুব মায়া হয় মাঝে মাঝে।

যাই হোক, অনেক ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য। ভালো থাকবেন।
৩০ শে জুন, ২০১০ রাত ১১:১৬

লেখক বলেছেন: পোস্টটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আসলেই আপনার মামাত ভাই এর মত এই দেশের প্রতিটা মানুষই সমাজ ও পরিবারের পছন্দ অপছন্দের স্বীকার।
আমার ধারনা আমিও নিজ ইচ্ছাই পড়াশুনা করবার সুযোগ পেলে অংকন এবং ভাস্কর্য নিয়েই পড়তাম।

১৩১. ১৪ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৪
সাদিক সাদাত বলেছেন: সুন্দর, প্রয়োজনীয়, শিক্ষামূলক পোষ্ট। প্রিয়তে...।+

ধন্যবাদ...।
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ সাদিক।

১৩২. ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:১২
আইয়ুবজািহন বলেছেন: আমাদের সবার ভেতরে কিছু সুপ্ত গুণাবলী আছে। যার সন্ধান অনেক সময় আমরা নিজেরাই পাইনা। :( চারিদিকের পারিপার্শ্বিকতার চাপে, সমাজ ব্যাবস্থার নিয়মকানুন গুলো মানতে গিয়ে সেসব আমাদের ভেতরেই অনেক সময় হারিয়ে যায় চিরতরে।

Thanks for presenting such a important topic. From now, i try to discover my latent talent.

Your blogs are really very innovative.

Thanks Apumoni.
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ জাহিনভাইয়া।


আমার লেখাটা পড়ার জন্য অনেক খুশী হলাম।

১৩৩. ১১ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৩
বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: আমি থাকতে চাই এইখানে.....Musical/music smart
১২ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: গুড!

ভেরীগুড সেখানেই থাকো।

 

মোট সময় লেগেছে ১.৩২৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে...
একেলা রয়েছ নীরব শয়ন পরে ......
প্রিয়তম হে, জাগো জাগো জাগো!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই