সাথী
ছোট্ট দু অক্ষরের নামের এই মেয়েটিকে আমি জানতাম
শান্ত শীতল অসাধারণ কর্মপটু একজন সেবিকা হিসেবেই...
আমার মুমূর্ষ শাশুড়ির ফিজিও-থেরাপিস্ট।
প্রায় ভুলেই গিয়েছিলাম ওকে
আজ বৃদ্ধাশ্রমে কিছু লেখালিখি আর রিপোর্ট তৈরীর কাজ ছিলো
হঠাৎ চোখ আটকে গেলো কুঞ্চিত চেহারার এক বৃদ্ধার মুখে
সেই সাথী
নির্লিপ্ত নির্বিকার, আশাহীন, চাওয়া-পাওয়াহীন,
টলটলে গভীর চোখ দুটো আজও চিনিয়ে দেয় ওকে।
মনে পড়ে গেলো ওর কথা
নিয়মানুবর্তিতা,কর্মতৎপরতা আর অপরিসীম ধৈর্য্যের আধার
অতীতের সেই দক্ষ পরিচারিকা।
মানুষ যে-সব স্মৃতি প্রাণপণে ভুলে যেতে চায়,
সে-সব আরো বেশি আষ্ঠেপৃষ্ঠে চেপে ধরে তাকে
কিন্তু সে পেরেছিলো ভুলতে, পুরোপুরি মন থেকে তুলে ফেলতে
সেই দুর্বিসহ কালো অধ্যায়, ইরেজার দিয়ে ঘষেমেজে।
তবুও হঠাৎ
চমকিত বিজলির মতো চমকে উঠেছিলো ওর দু'চোখের তারা;
যখন আমার মেয়ে স্বাধীনার নাম ধরে ডেকেছিলো তার দাদীমা।
ওর দু'চোখ তখন মেঘে মেঘে ঘর্ষণ, বর্ষণধারা।
অঝর বৃষ্টি শেষে-
সে বলেছিলো তার স্বাধীনার গল্প।
বীরাঙ্গনা সন্তান বা এক ভাগ্যহত যুদ্ধশিশু স্বাধীনার কথা।
ছোট্ট বুকের নিধিকে যখন নিয়ে যাচ্ছিলো ওরা,
দাঁতে দাঁত চেপে সহ্য করেছিলো সে অসহ্য যন্ত্রণা, শারীরিক, মানসিক,
ক্ষোভ দুঃখ অপমান, খান খান ভেঙে যাওয়া মন।
তবুও শেষবারের মতো অস্ফুটে
একটাই অনুরোধ করেছিলো সে,
'ওর নামটা স্বাধীনা রেখো। স্বাধীনা রেখো প্লিজ!'
স্বাধীনা ওকে স্বাধীন করে চলে গিয়েছিলো,
স্বাধীনা দিয়েছিলো দেশের স্বাধীনতা,
স্বাধীনা দিয়েছিলো
মুক্তিযুদ্ধে সন্মুখ রণাঙ্গনে মৃত
ওর প্রেমিকের লাশের সামনে,
ওর ধর্ষিত মুখ নিয়ে দাঁড়াবার লজ্জা থেকে মুক্তি।
স্বাধীনার কথা বলছি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১০টি মন্তব্য ১১২টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।