somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শায়মা
দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

~~ তাহাদের কথা~~

১৪ ই জুলাই, ২০১২ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীলান্তিকা:
অরিত্র মনে পড়ে সেই প্রথম দেখার কথা?
ফাগুনের সেই পড়ন্ত বিকেল,
চৈতালী হাওয়া, কৃষ্ণচুড়ার দিনগুলি
মন হারাবার বেলা...

অরিত্র
সে রক্তিম গোধুলী
রঙধনু রঙ আর আলোকিত ক্ষণ
সে কি ভোলা যায়?

আবৃত্তি পরিষদের মিটিং ছিলো সেদিন,
টি,এস,সি এর বারান্দায় একলা বসে আমি
এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়েছিলো
জোড়ায় জোড়ায় কপোত কপোতীরা
বেনসনের প্যাক হতে টেনে নিলাম ধুমকাঠি
ঠোঁটে চেপে অগ্নি সংযোগ করে সামনে তাকাতেই
থমকে গেলাম......
লম্বা বারান্দাটার মাঝ বরাবর
হেঁটে আসছিলে তুমি, স্বর্গের অপ্সরী .......
রাজ হংসী গ্রীবায় দোদুল্যমান কাঁঠালচাঁপার মালা
বাসন্তী রঙ শাড়ী, এলোখোঁপায় গোঁজা শ্বেত গন্ধরাজ!
আমার চোখে চোখ পড়তেই মুখ ফিরিয়ে নিলে........
তোমাকে দেখবার পর,
জীবনানন্দ হয়ে গেলাম আমি..
খোঁচা খোঁচা দাঁড়ি আর উদভ্রান্ত চোখে
উদাসীন এক কবি,
রাত জেগে লিখেছিলাম
একশো এক প্রেমপদ্য,
নীলান্তিকা সব তোমারই জন্য
সেসব কি কোনো মহাকবির
মহাকাব্যের চাইতে কম কিছু ছিলো?

নীলান্তিকা:
অরিত্র, পাগলামীতে তুমি সবার সেরা
সর্বযুগের সর্বকালের আস্ত এক পাগল তুমি..

অরিত্র:
শুধু পাগল! তোমাকে ভালোবেসে
উন্মাদ হতেও রাজী আমি,
তোমার জন্য অনায়াসে পাড়ি দিতে
পারি সাত সমুদ্র, তেরো নদী
এভারেস্টের চুড়োয় উড়িয়ে দিতে পারি
তোমার আঁচল ছিঁড়ে এক টুকরো পতাকা....
গন গনে সূর্য্যের বুকে এঁকে দিয়ে আসতে পারি
তোমার কপালের রক্ত লাল টিপ।

নীলান্তিকা:
হয়েছে, হয়েছে থামো এইবার...
আর বড়াই করে কাজ নেই.......

অরিত্র
তাহলে এবার বলো ভালোবাসার পরীক্ষায়
কত নম্বর দেবে তুমি আমায়?

নীলান্তিকা
হা হা হা অরিত্র
ভালোবাসার পরীক্ষায় তোমাকে
একশোতে দুশো নম্বর দেওয়া হলো।

সত্যি স্বপ্নরাঙানো দিনগুলি ছিলো সেসব!!!

অরিত্র:
এখনও কি নেই?

নীলান্তিকা:
আরে আছে তো..
বলতে দাও আমাকে....
চৈত্র গেলো বোশেখ গেলো
আষাড় শ্রাবনে পুরো একটা বছর...
ঘর বাঁধলাম আমরা, ছোট্ট দুকামরার সংসার...
জানালার গ্রীলে মায়াবী জ্যোস্নালোক...
আঁধোরাতে ঘুম ভেঙে দেখেছি কতবার
সপ্নলোকের রাজকুমারের মুখচ্ছবি......
চুপিচুপি অগোচরে......

অরিত্র:
আর তারপর!!! আমার রাজকন্যা!!!
হাতে হাত রেখে হেঁটেছিলাম বালুকাবেলায়
নগ্ন পায়ে একেঁছিলাম যুগল মানচিত্র
ভেজা বেলাভুমি্তে,
রুপালী সৈকতে আছড়ে পড়ছিলো
নীল জলরাশি ..
আঁকাশে উড়ছিলো সিগাল..

নীলান্তিকা:
আর বাতাসে আমার নীলাঁচল,
ঝাপটা খাচ্ছিলো বারেবার তোমার গায়ে,
ঠিক সে মুহূর্তে আমরা ছিলাম
পৃথিবীর সবচাইতে সুখী মানব মানবী
আমি গেয়েছিলাম গুন গুন .......
সেই ঝিনুকফোটা সাগরবেলার গান.....

অরিত্র:
সে ছিলো আমাদের অনেকদিনের
লালিত স্বপ্নের বাস্তবায়িত ক্ষন
আমার কাঁধে মাথা রেখে তুমি দেখেছিলে সূর্য্যাস্ত......
সীমান্ত জুড়ে নেমেছিলো একটু পর গাঢ় জমাট নীলরঙ
আকাশে একটা দুটো করে হীরকমালা থেকে
ছড়িয়ে পড়ছিলো হীরকখন্ড...

নীলান্তিকা:
আর তারপর!! তারপর অরিত্র..
সেই সর্বনাশা ক্ষন!!!!
কালোস্রীনি রাহুর গ্রাসে ঢাকলো
কোজাগরী চাঁদ!

ওহ অরিত্র!!!এত কষ্ট ......এত ব্যাথা!!!
এত কষ্ট দিলে আমায় অরিত্র
কি করে পারলে?
তোমার দেওয়া নীলমনিনাগের বিষাক্ত দংশনে
ডানা ঝাপটে মরেছে....নীলকন্ঠী ময়ূরী ..
অনাবিল শূন্যতা আর অব্যাক্ত হাহাকার....
দীর্ঘ সেসব দিনরাত্রীর নিষ্ঠুর খেলায় প্রস্তর পুত্তলিকা
হেঁটেছে, চলেছে, শেষ করেছে সকল কাজ সুচারুরূপে
প্রানহীন এক রোবো মানবী.....

অরিত্র:
পাগলী!! ভুল কি শুধু আমারই ছিলো???
দোষ কি সব আমারই?
সে কটাদিন আমিই কি সুখে ছিলাম??
অহর্নিশ নিকোটিন ধোঁয়া আর
কন্টক মুকুট দুশচিন্তার মাইগ্রেন
ইনসমোনিয়াক রাতের নিয়ন আলো,
অপার নিসঙ্গতা.....
কুঁরে কুঁরে খেয়েছে অবিরাম
ঘুনপোকাদের দল!!

ক্ষমা করো প্রিয়া...
ন্যায় অন্যায়, দোষ ত্রুটির বিভেদ ভুলে
মাথায় তুলে নিলাম আজ
সকল অপরাধ, সকল অপবাদ...
মুছে ফেলো দ্বিধার কাজল,
ছুড়ে ফেলো সব অভিমান..
মম হৃদয় রক্তরাগে আজ রন্জিত হোক
তোমার পদতল ....

নীলান্তিকা:
অরিত্র, দুঃখ দিওনা আর কখনও আমায়....

অরিত্র:
নীলান্তি, দেখো সন্ধ্যা নেমেছে ঐ দূরের ঝাউ বনে
চলো ঘুরে আসি আর একটাবার ঐ অজানায়....

এ লেখাটা আমি কিছুদিন আগে এক কবিতা পাঠের অনুষ্ঠানে ডুয়েট আবৃত্তি করেছিলাম।আবৃত্তিটার ভিডিও আছে কিন্তু অডিও নেই।:(







সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
১৬০টি মন্তব্য ১৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×