somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!!!তুই একটা বদ্ধ পাগল, অহংকারী, ইগোর পাহাড়, সর্বনাশী, উন্মাদিনী, লক্ষীছাড়া, না ছুঁই পানি!!!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুখপুড়ি তুই লক্ষীছাড়া, হতচ্ছাড়ী, মাছটা ধরিস
গভীর জলে, ছুঁসনা মোটেও পানি,
তোর শতেক রকম ছলাকলা, নিঠুরখেলা,
সবই এখন জানি, আমি জানি।

ভাবটা ধরিস ভীষন নেকা, বাচ্চা-অবুঝ
মাছটা ভাজা উলটাতে না জানিস
লজ্জাবতী লাজুক-লতা,বন্ধ খাতা
নিজের পাতে ঝোলটা ভালোই টানিস!

জেমসবন্ডও পড়তো ধরা, তোর পাল্লায়
পড়তো যদি , মরতো ভুবন ঘুরে
তোর জন্য প্রাণটা দিলেও, তুই পাষানী
ঠিক তাহারে ফেলতি ছুঁড়ে দূরে।

হিসাব নিকাষ প্ল্যান প্রোগামিং, নিঁখুত রকম,
নিজের মত তোর গোছানোই আছে
একচুল তার নেই নড়চড়, এধার ওধার
পরের কিছুই নেই দাম তোর কাছে।

তুই একটা বদ্ধ পাগল, অহংকারী, ইগোর পাহাড়,
নিজেরে তুই ভাবিস বড়ই দামি
অহংকারের কি আছে তোর, একটা ফোটাও
চিন্তা করে পাইনা কিছুই আমি।

নিজেরে তুই ভাবিস সেরা
সবার থেকে, কি যেন এক হনু!
ইচ্ছা করে এক থাপড়ে দেই ভেঙ্গে দাঁত
লাগবে তখন দেখতে কেমন জানু?

তোরে আমার হইসে চেনা
বাঁধিস কঠিন জাল বাঁধনে যদু মধু কদু
থাকিস আবার অধরা তুই, দিসনা ধরা,
হইসে অনেক, খবর এবার করবো তোমার চাঁদু।

এক নিমিষেই যারে তারে ফেলতে পারিস
তোর মিথ্যে ভালোবাসার পাতা ফাঁদে
ডাইনী যে তুই কালসাপিনী,ঘাট মানি তোর
এমন সকল বিরল গুনের কাছে।

হাসিমুখে করতে পারিস একশোটা খুন
হয়তো বা তার বেশিও পারিস আরও
একটাবারও ভাবিস না তুই তার যাতনা
কষ্ট, দুঃখ, জমাট ব্যাথা, নীলবেদনা কারো।

নিষ্ঠুর তুই, কঠিন কঠোর,
সবকিছু তুই সইতে ভালোই পারিস, তবে
পারিস না কেউ করলে তোকে একটু ছোট,মাফ নেই তার,
প্রতিশোধের আগুনে তোর পুড়িয়ে তারে মারিস।

পাক্কা অভিনেত্রীরে তুই, দশ আঙ্গুলে লিখিস আর
হাজার নাকে পরিয়ে দড়ি হাসিস
জন্মেও না জানবে তারা,ভাববে তারা শুধুই সেরা,
ভাববে তাদের জন্য শুধুই মরিস।

কিন্তু এবার পড়ছো ধরা স্বর্ণঘুঘু
তুমিও যেমন পুরান পাপী, আমিও বুনো ওল
ঘুচবে তোমার ছলাকলা, সব অভিনয়
কসম খোদার খাওয়াবো তোরে পাক্কা তেতুল ঘোল।

শিখছো ভালোই ডিপ্লোম্যাসি
খুব কন্ট্রোল নিজের উপর, ভাঙবা তবু মচকাবা না পরী
চিনছো শুধুই নিজের সুখই, সব ঝামেলা এড়িয়ে চলা
বুঝবা এবার মজাখানা, পড়বে যখন গলায় তোমার দড়ি।

ভাবিস কি তুই?
দোষ সবারই, তুই নির্দোষ?
স্যরী বলা শিখিসনি তুই, জানিস না তুই
নিজের করা কঠিন ভুলের করতে আপোস।

পারিস না তুই বাসতে ভালো
করতে জানিস এক্টিংটা ভালোবাসার
সেটা যে তোর মজার খেলা, হাসিস পিছে
ভাবিস কিছুই বুঝিনা তা, পড়ছো ধরা।

কানাকড়ি মূল্যটা নেই কারোর কোনো,
নেই বিশ্বাস এই জগতের কারোর উপর তোর
যতই ধরিস দোষ সকলের
আসল দোষটা একমাত্র তোর।

খোদার কসম বলছি আমি, তুইই সেরা
অহং করাও তোরেই সাজে,হাজার গুনও
তোরই আছে,তবু সব গুণ তোর শেষ হয়ে যায়
তোর একটামাত্র দোষের কাছে।

পারিস না তুই বাসতে ভালো
আজীব তোর এই রোগের কাছে তুই যে বাঁধা।
তোর কবিতা গল্প গানা মিথ্যে সবই
অকারণে লাগাস না আর চোখে সবার গোলকধাঁধা।

সর্বনাশী, উন্মাদিনী
ভালোবাসার মধ্যে খুঁজিস হার-জিৎ আর জয়ের এর খেলা
সব খেল তোর শেষ হয়েছে, বুঝবি মজা
এবার তোরে বুঝাবো আমি, শেষ হয়েছে তোমার বেলা।

আসলে তুই জনম দুখী,
নিসঙ্গ একা
স্বভাবটা তোর না বদলালে এই জীবনে
পাবিনা তুই আমার মত শান্তশিষ্ঠ প্রেমিকা-নিষ্ঠ প্রেমিক দেখা।


তাই তো বলি ছাড়ো এবার সকল জারি জুরি
হাতটা ধরো এবার আমার চল রমনা পার্কে ঘুরি।:)


নাহ শাহবাগের আন্দোলনে যেতে হবে একসাথে।





একজনের থ্রেটিং/গালি/বকাঝকা/বদনামী শুনিয়া মুগ্ধ হইয়া তার প্রতি শব্দ, বাক্য চরণ লইয়া পদ্য রচনার ব্যার্থ চেষ্টা করিয়া সেই সকল অমরবাণীকে চিরস্মরণীয় করিয়া রাখিলাম।:)



সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১৬
২৭২টি মন্তব্য ২৮২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মানুষ দ্বিতীয় বিয়ে কেন করে?

লিখেছেন রাজীব নুর, ০৭ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৭



যাদের চরিত্র খারাপ তারাই দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় বিয়ে করা অন্যায়। একজন নীতিবান মানুষ কখনও দ্বিতীয় বিয়ে করে না। দ্বিতীয় বিয়ের ফল তো ভালো হয় না। আমাদের দেশের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

×