আজ যা বর্তমান আগামীকালই তা অতীত। অতীত এবং বর্তমানের মুখোমুখি দাঁড়িয়ে শাহবাগ থেকে বলছি। না কোন চ্যানেলের মাক্রোফোন হাতে নিয়ে নয়, টেলিভিশন ক্যামেরা নিয়ে নয়, পত্রিকার প্রতিনিধি হয়ে তো নয়ই। একজন প্রতিবাদী সাধারণ মানুষ হয়ে শাহবাগ থেকে বলছি....। লাকি, সামিয়া, ফাতেমা, নূরজাহন, মুক্তা,তানিয়া, আলিম এবং নওরোজের কাণ্ঠের সাথে মিলিয়ে বাংলা বর্ণের তালে তালে গর্জে উঠে অষ্টম দিনে এসে আজো দেশপ্রেমী বাঙালি বলছেন,‘ তুই রাজাকার, তুই রাজাকার। ফঁসি চাই, ফাঁসি চাই।’ মনে হচ্ছে নতুন ছন্দে শিশুশিক্ষা বই লেখার আজ সময় এসেছে। যাদের স-শরীরে শাহবাগে আসার সৌভাগ্য হয়নি। তারা অবশ্যই মিস করেছেন এবং করছেন এখানে কত ধরনের জারি,সারি, ভাটিয়ালি, আধুনিক ,মুর্শিদী গান,কবিতা আবৃত্তি, অভিনয়, নাটক-নাটিকা পরিবেশিত হচ্ছে তা টিভির পর্দায় দেখা গেলেও অনুধাবন করা যায় না। এখানে না আসলে বিশ্বাস করা যাবে না এদেশের তরুণ প্রজন্ম অথর্ব নয়। একা নব্বইয়ের পর থেকে তরুণ প্রজন্মের যে গ্লানি আর অপবাদ তা একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। সেই সাথে প্রমাণ করেছেন ব্লগ, ফেসবুক শুধু বিনোদনের নাম নয়, আন্দোলনের নাম, গর্জে উঠার নাম, প্রতিবাদের নাম এবং বিকল্প শক্তিশালী গণমাধ্যমের নাম। এই আন্দোলনকে কেউ কেউ মিশরের ‘তাহরির স্কয়ার’, যুক্তরাষ্ট্রের‘ অকুপাই মুভমেন্ট’ এর সাথে তুলনা করেছেন। যেখানে ১৭ দিন প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের দাবিতে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জুকোটি পার্কে সাড়ে চার’শো দিনের অধিক সময় ধরে আন্দোলনরত থাকতে দেখা গেছে তরুণদের। জানিনা শাহবাগের এই প্রজন্ম চত্বরে শিশু, তরুণ,বৃদ্ধ, শ্রমজীবী মানুষদের কতদিন অপেক্ষা করতে হবে..?
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।