somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যুফেতে গিয়ে কুপানোর কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ !!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সময়ের সাথে সাথে আমাদের খাওয়ার ধরণের মধ্যে ও বেশ কিছু টা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, হাল আমলের খাওয়া দাওয়ার মধ্যে ব্যুফে খাওয়াটা বেশ জনপ্রিয়তার তুঙ্গে। নিজেদের ইচ্ছে মতো,বাছ বিচার না করে ইচ্ছে মতো খাওয়ার জন্য ব্যুফের কোনো তুলনা ই হয় না। কিন্তু কিছু টা অভিজ্ঞতার অভাবেই হোক আর কিছু টা অজ্ঞতার কারণের হোক, অধিকাংশ সময় ই দেখা যায় যে, ব্যুফেতে গিয়ে আমরা যথেষ্ট পরিমাণ কুপাতে ব্যর্থ হই। চক্ষুলজ্জা ও এই ব্যর্থতার একটা বড় কারণ। এতে যেমন একদিনে রেস্টুরেন্ট এর মালিক লাভবান হন, অন্যদিকে অপচয় হয় আমাদের মূল্যবান অর্থের। তাই ব্যুফেতে খাওয়ার বিশাল ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ব্যুফেতে গিয়ে কিভাবে সর্বোচ্চ পরিমাণ কুপানো নিশ্চিত করা যায় তার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এই খানে পেশ করা হলো।

পূর্ব প্রস্তুতিঃ
ব্যুফেতে কুপানো নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে কিছু টা পূর্ব প্রস্তুতি গ্রহন করতে হবে। নিদারুণ অজ্ঞতার থেকে অনেকে পুরা খালি পেটে ব্যুফেতে চলে যায় এই চিন্তা করে যে, একবারে ব্যুফেতে তুফান ছুটায়ে দিবে। কিন্তু এটি অত্যন্ত ভুল ধারণা। কোনো মতেই খালি পেটে ব্যুফেতে যাওয়া উচিত হয়, কারণ এতে পেটে জমাকৃত গ্যাস আপনার খাওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই যাওয়ার পূর্বে হালকা কিছু খাওয়া দাওয়া করে যাওয়া ই মঙ্গল, তবে তা যেন কোনো ক্রমেই আপনার পেট ভর্তি ও খিদা পূরণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।এছাড়া ব্যুফেতে যাওয়ার পূর্বে ১৫ মিনিট হাটাচলা খিদে বাড়ানোর জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।

পোষাক পরিচ্ছদঃ
ব্যুফেতে যাওয়ার পূর্বে মাজ্ঞা মারা একটি গর্হিত অপরাধ। কারণ মাঞ্জা মারতে গিয়ে আপনি যদি টাইট জিন্স, টাইট টি-শার্ট অথবা কাপড় ইন করে পরে যান, তা হলেই আপনি ফেসে গেলেন। অত্যন্ত ঢোলা পোষাক, আর কোমরে কোনো মতে আটকে থাকে এমন প্যান্ট নির্বাচন করুন। যথাসম্ভব বেল্ট পরিহার করুন, আর নিতান্ত ই যদি বেল্ট পরে যান, তা হলে খাওয়ার পূর্বে তা যথাসম্ভব ঢোলা করে নিন।

পূর্ব সতর্কতাঃ
ব্যুফে যাওয়ার পূর্বে সাথে করে, Eno, Esomeprazole, Domperidone, Antacids জাতীয় ওষুধ নিতে ভুলবেন না। কারণ কুপানো মাত্রাতিরিক্ত হয়ে গেলে আপনার এই সবের কিছুটা সাহায্য লাগতে পারে !!!

ব্যুফেতে প্রবেশঃ
ব্যুফেতে প্রবেশের সাথে সাথে ই আপনাকে একটি খাওয়ার জন্য ভালো স্থান দখল করতে হবে, আর স্থানটি যেন অবশ্যই বেশ শীতল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণে ব্যুফেতে আপনি যতোই কুপাতে থাকবেন, ততোই আপনার শরীরের উষ্ণতা সমানুপাতিকে হারে বাড়তে থাকবে। তাই শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য শীতল স্থান নির্ধারণ করা অতীব জরুরী। ব্যুফেতে খাওয়ার শুরুর আগেই পৌছানোর চেষ্টা করুন, কারণ আপনার মূল লক্ষ্যই হচ্ছে কুপানো, তাই যতো বেশি সময় পাবেন, ততই কুপাতে পারবেন।

খাওয়ার সূচনাঃ
সাধারণত খাওয়ার সূচনাতে স্যুপ, অনথুন, পাকোড়া এই সব আইটেম আপনার চোখে পড়বে। এখানে একটা ব্যাপার খুবই জরুরী যে, কোনো মতেই একবাটির বেশি স্যুপ খাবেন না, সব থেকে ভালো হয়, যদি আশে-পাশের থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে কোন প্রকারের সুপটি ভালো হয়েছে সেই টা জেনে শুধু ওই স্যুপ ই খাওয়া। দুই তিন প্রকারের স্যুপ টেস্ট করতে গেলে ই আপনি আপনার মূল লক্ষ্য থেকে দূরে সরে যেতে থাকবেন। স্যুপের কারণে আপনার ক্ষিদা নষ্ট হওয়াটা ও অস্বাভাবিক নয়।

মূল খাওয়ায় প্রবেশঃ
মূল খাওয়ার প্রবেশের সময় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, অবশ্যই নিজ হাতে খাবার নিবেন, কোনো মতেই রেস্টুরেন্ট এর কোনো কর্মচারীকে খাওয়া তুলে দিতে দিবেন না। কারণ ওদের সুযোগ দিলেই আপনি দেখতে পাবেন যে আপনার প্লেট ফ্রাইড রাইস/তান্দুরী/চাওমিন/পাস্তাতে পরিপূর্ণ হয়ে আছে। যেহেতু খাওয়ার শুরু আইটেমের স্বাদ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাই সব আইটেম ই অল্প অল্প করে নিয়ে প্লেট ভর্তি করুন, চেখে দেখার জন্য। খবরদার, কোনো মতেই ভাত/পোলাও/ন্যডুলস/রুটি জাতীয় কিছু দিয়ে প্লেট ভর্তি করবেন না, কারণ এই সব আইটেম আপনার ব্যুফেতে কুপানোর পথে প্রধান অন্তরায়। সাধারণত সব ব্যুফেতেই সালাদের আইটেমের বেশ প্রাধান্য লক্ষ্য করা যায়, এগুলো পরিহার করাই উত্তম।

কুপানোর সূচনাঃ
প্রথমে স্বাদ চেখে দেখার পর নিশ্চয়ই আপনার সব আইটেম সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। অতএব এবার সব সংকোচ ঝেড়ে ফেলে ভালো ভালো আইটেম গুলা দ্বারা আপনার প্লেট ও পেট পরিপূর্ণ করে ফেলুন। একটা ব্যাপার লক্ষণীয় যে, ভুলেও লজ্জা করবেন না, আপনার কুপানোর পারফরমেন্স যদি ভালো হতে থাকে, আপনি দেখতে পাবেন যে কিছু লোক আপনার দিকে বিশেষ “লুক” দিচ্ছে। সম্পূর্ণ রূপে তাদেরকে ইগনোর করুন, কারণ ব্যুফেতে লজ্জা করলেন তো হেরে গেলেন। আর অনেকের বার বার খাবার আনতে যেতে লজ্জা বোধ করেন, ভূলেও এই ধরণের কোনো লজ্জার কথা মাথায় আনবেন না।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
১. আপনি যদি চামচ ব্যবহারে পারদর্শী না হন, তাহলে নির্দ্বিধায় হাত দিয়ে কুপাত থাকুন, কারণ অন্যরা কি চিন্তা করলো তা আপনার মাথা ব্যাথার কারণ হতে পারে না।
২. কাকড়া, চিংড়ি মাছ খাওয়ার সময় অবশ্যই খোসা ছাড়া খাবেন, অনেকেই খোসা সহ খেয়ে ফেলেন, কিন্তু এতে আপনার পেট অবাঞ্চিত একটি জিনিস দ্বারা পরিপূর্ণ হতে থাকবে।
৩. অনেক ব্যুফেতেই ভালো ভালো দু-একটা আইটেম কিছুটা দূরে রাখা থাকে, বিশেষ করে গ্রিল চিকেন/কাবা। তাই অবশ্যই খাওয়ার সময় আপনাকে আশে-পাশে দিকে একটু ভালো লক্ষ্য রাখতে হবে, না হলে আপনি ভালো কিছু আইটেম মিস করে যেতে পারেন।
৪. খাওয়ার সময় পানির থেকে কোল্ড ড্রিংস এর উপর বেশি গুরুত্ব দিন, এটি আপনার কুপানোর ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে।
৫. খাওয়ার সময় অবশ্যই পুরো সময়ের সদ্বব্যবহার করুন। খেতে খেতে ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ বিশ্রাম নিন, কিন্তু কোনো মতেই পুরো সময়ের সদ্বব্যবহার না করে উঠবেন না।

ডেজার্টের দিকে নজর দিনঃ


খাওয়া শেষ করার পর কিছুক্ষণ বিশ্রাম গ্রহন করুন, তারপর আবার পূর্ণ উদ্যামে ডেজার্টের উপর ঝাপিয়ে পড়ুন। সাধারণত পুডিং এর আইটেম গুলা ভালো হয়, ওই গুলার উপর গুরুত্ব দিন। জিলাপী/জেলো/ফুড সালাদ সাধারণত তেমন একটা মান সম্মত হয় না, তাই এদের উপর তেমন গুরুত্ব না দিলেও চলবে।

খাবারের সমাপ্তিঃ
আশা করা যায় যে, আপনি যদি উপরের নিয়ম গুলো মেনে চলেন, তা হলে আপনি অবশ্যই বেশ ভালো রকম কুপাতে সমর্থ হবেন। খাওয়ার সাথে সাথে ই দৌড় দিয়ে বের হয়ে যাবেন না। বেশ কিছুক্ষণ বসে শরীরকে কিছুটা কুপানোর সাথে মানিয়ে নিতে দিন। অতঃপর বিল দিয়ে বেরিয়ে পরুন।

আপনার কুপানো তখন ই সফল হয়েছে বলে বুঝতে পারবেন যে, যখন দেখবেন আপনার বের হওয়ার সময় রেস্টুরেন্ট এর সবাই আপনার দিকে সমীহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে !!!



বি.দ্র. অনেকেই এই লিখার সাথে শিশির_সিন্ধুর লিখা একটা ব্লগকে মিলায়ে ফেলতেছেন, তাই সকলের সুবিধার্থে ওনার ব্লগের লিংক টা আমি এই খানে দিয়ে দিলাম
ব্যুফেতে গিয়া কেমনে টাকা উসুল করবেন??(গবেষনা মুলক পোস্ট)
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২১
৩৪টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×