তপু বাংলাদেশের বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় গায়ক,আমার মনে হয় আইডল ও বটে।তপু "ইয়াত্রি/যাত্রী" নামক একটি জনপ্রিয় ব্যান্ডের ভোকাল।"নুপুর","মেয়ে","একটা গোপন কথা","শেষ চিঠি" সহ বেশ কিছু জনপ্রিয় গানের গায়ক এই তপু।তার প্রথম একক এলবাম "বন্ধু ভাবো কি" যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল,বিশেষ করে "মেয়ে" আর "নুপুর ২" গান দুটি বেশ জনপ্রিয় হয়েছিল।মাইল্ড রোমান্টিক গান আর ভিন্ন ধরনের লিরিকের জন্য তপু অনেকেরি ফেভারিট সিঙ্গার এর লিস্টে বেশ ভালো পজিশানেই আছে।তার নতুন এলবাম বাজারে এসেছে ঈদ-উল-ফিতার উপলক্ষ্যে,নাম "সে কে?"এলবামের মিউজিক করেছেন রাফা,(তপু,ফুয়াদ,সুমন)।
[ এবার অন্য রকম করে রিভিউ করব!!তবে হ্যা,আমি প্রফেশনাল লোক না,সাধারন ভাবে শুনে যেমন লেগেছে তেমন টাই বলার চেস্টা করব,কারো দ্বিমত থাকলে তা যুক্তিপুর্ন ব্যাখ্যা দিয়ে প্রকাশ করলে খুব ই খুশি হব ]
আমার মনে হয় রাফা'র মিউজিকে ফুয়াদের স্পষ্টত প্রভাব আছে,সে বিভিন্ন ভাবেই ফুয়াদ কে অনুকরনের চেষ্টা করেছে (হয়ত)।এলবামের সব গান ভালো হয়েছে তা বলব না,তবে সর্বসাকুল্যে ৫ এর ভিতর সাড়ে ৩ দেয়া যায় (বর্তমান প্রেক্ষাপটে)।তপু'র গানে মিউজিক গুলো কেমন জানি এক রকমের,যা ভেরিএশান তা কেবল গলা'র কারুকাজে আর লিরিকের মাঝেই বেশী সীমাবদ্ধ।মৌরি'র সাথে গাওয়া "ভালোবাসি" ট্রাক টা এই এলবামের ফার্স্ট ট্রাক,গান টা ভালোই হয়েছে।যদিও ব্যাক্তিগত ভাবে আমার কাছে ফিমেল ভয়েস টা ভালো লাগেনি,কেমন যেন খাপছাড়া লেগেছে।এরপর আসবে "জন্মদিন" ট্রাক টা।হ্যা,এ গানটি এই এলবামে আমার সবচেয়ে ভালো লেগেছে এবং এটী একটি "মাস্ট লিসেন টু" গান।লিরিক এবং মিউজিক দুটোই অসাধারন।আর তপু'র মিষ্টি গলা সব মিলিয়ে এই গান টী নিশ্চিত জনপ্রিয়তার দাবীদার।এর পর আসবে "সাদা রঙ এর স্বপ্ন",এ গান টির শুরুর দিকে বাশীর সুর আপনার মনে অন্যরকম একটা প্রভাব ফেল্বে।একটু ফাস্ট টেম্পোর গান,কিন্তু গান টা খারাপ না।সাবরিয়া নামক একটা মেয়ের সাথে গানটা গেয়েছে সে।এরপর আসছে তপুর বিখ্যাত গান "একটা গোপন কথা" এর আরএনবি ভার্সন।সত্যি বলতে এই ভার্সন টা ভাল লাগেনি,আসল গানটা খুব ই প্রিয় ছিল।এই ধরনের গানের সাথে এক্সট্রা ড্রাম বিট,রেডিও এফেক্ট আর ফুয়াদীয় স্টাইল সংযোজন করে মনে হল যেন আসল গানটার গালে থাপ্পড়
"হামনে উনকি ইয়াদ মে রো রো
ও আয়ে,ও আয়ে অউর নাহাকে চাল দিয়ে"
"আমি তার ভাবনায় কেদে কেদে মটকা ভরেছি
সে এলো,সে এলো,ওই জলে গোসল করে গেলো,করে গেলো"
সবার কাছে অনুরোধ এলবাম ইল্লিগালি ডাউনলোড না করে,লিগাল ডাউনলোড/কিনে শুনুন আর দেশের শিল্পীদের বাচতে দিন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


