somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউরনের সাময়িক গোলযোগ ,অতপর কিছু শব্দের বিচ্ছুরণ

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. চাঁদের আলো
শিশির ভেজা ঘাস ,
আপন ছায়া
জানালার গ্রিল ,
ব্যালকনির ঝুলন্ত অর্কিড ,
দূর আকাশে ছুটে চলা নক্ষত্র,
বাতাসে অচেনা ভুলের মৃদু গন্ধ,
দুচোখের মুগ্ধতা ,
ভালো লাগার পূর্ণতা ।

এইতো জীবন !!

২ .
ভালোবাসা চাইনি
চেয়েছিলাম মনের কোনে লুকোনো অব্যক্ত ভাষা
মুগ্ধতা চাইনি
চেয়েছিলাম দু ফোঁটা অশ্রু
আলিঙ্গন চাইনি
মধ্যমির একটু ছোঁয়া
জীবন পথ চলতে নয়
মোড় টা শুধু পেরুবো , দুজনে এক সাথে
অনেক চাওয়ার কাঙ্ক্ষিত সেই ক্ষন ।
পাশাপাশি হেঁটে যাওয়া ,
চোখে চোখে হারানো হিয়ায় কথা বলা ।

রচিত হবে শতগ্রাম জীবনের দু ছটাক আত্মতৃপ্তি !

৩ ।
দূরের ল্যাম্পপোস্ট নিভু নিভু
হটাত মিলায় সব আলো
অন্ধকারে বিলীন হয় ,
চন্দ্রগ্রস্থ নিয়ন অনুভূতি ।
পাল্টে যায় জীবন ছবি
তড়িৎ আলোর উজ্জলতায় রাঙানো প্রতিচ্ছবি ।
নিভৃতে মিলায় জীবন কাব্য
ক্ষিপ্ত আকাঙ্ক্ষা জীবনের মানে খুঁজে খুঁজে হয় ক্লান্ত ।

অবশেষে পরে রয় ভালোবাসার ফসিল !!!


৪ ।
সৃষ্টিকর্তার নিপুণ হাতে গড়া জীবনের পটভুমি
যাবেনা পাল্টানো
তবুও অবাধ্য হৃদয়
মূল্যবান আসবাবে ঘেরা বন্দী জীবন গুড়িয়ে দিয়ে চায় পালাতে
বিশ্বাস - অবিশ্বাসের বিষাক্ত ধোঁয়া ছাড়িয়ে
দূরের কোন সবুজ মেঠো পথে
চুরি যাওয়া নিঃশ্বাসের খোঁজে দু কদম ফেলতে ,
আপনার চেয়ে আপন যেজন তার তরে সব তুচ্ছ করতে !!

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৭
৯৫টি মন্তব্য ৯৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাব ইয়াদ রাখহা জায়েগা

লিখেছেন শূন্য সময়, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫২

বিডিআর ম্যাসাকারের বিচার জীবনেও হবেনা। হলফ করে বলতে পারি।
কার বিচার করা হবে? হাসিনার? তাপসের? শেখ সেলিমের? সর্বোপরি, ভারতের?
কে করবে বিচার? বিচিহীন বিএনপি যে ভারতের পারমিশনে দেশে ফিরেছে? যার মুরোদ... ...বাকিটুকু পড়ুন

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কীভাবে মুখে মুখে ছড়িয়ে দেওয়া যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৮



বাংলাদেশের মতো একটি দেশের সরকারের প্রথম কাজ কি হতে পারে? আমার মতে – দেশের দরীদ্র জনগণের মৌলিক চাহিদা পূরণ করাই সবার আগে সরকারের প্রথম টার্গেট হওয়া উচিৎ।... ...বাকিটুকু পড়ুন

যে সব আলেম ঐক্যবদ্ধ নয় তাদের ঐক্যের যোগ্যতা নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫১



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৩ নং আয়াতের অনুবাদ-
১০৩। তোমরা একত্রে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধর! আর বিচ্ছিন্ন হবে না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর।যখন তোমরা শত্রু ছিলে তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

পুলসিরাত

লিখেছেন হাসান মাহবুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪


দিনটা ছিল দুর্যোগময়। সকাল থেকে বৃষ্টি- জলে ঢেকে গিয়েছিল রাস্তা-ঘাট। ঢেকে গিয়েছিল ঢাকনা খোলা ম্যানহোল। পরিণত হয়েছিল অদৃশ্য মরণকূপে। এর মধ্যেই মানুষ বেরিয়েছিল কাজে। উদ্বিগ্ন আর ক্ষুদ্ধ মানুষেরা... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

×