নানুভাই.....তোমাকে শেষ দেখা হলো না.....
২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নানুভাই.....তোমাকে শেষ দেখা হলো না.....আজ তুমি আমাদের ছেড়ে অনেক দূরের কোন দেশে পাড়ি দিচ্ছ.....যেখানে আর আমরা কেউই তোমায় ছুঁতে পারব না.....হয়তো তুমি আজ মনে মনে হাসছ....মুচকি হেসে হয়তো বলছ.... কি কেমন ফাঁকি দিলাম তোকে...!!!!
একবছর আগে যখন চলে আসছিলাম তখনও কি ভেবেছিলাম আমি আর তোমার পাশে বসে গল্প শুনব না......সেইসব গল্প.....আমাদের স্বাধীনতার গল্প.....মাটির টানে, মায়ের টানে যুদ্ধে যাওয়ার গল্প.....আমাদের ভাই বোনরা কেউই যুদ্ধ দেখি নাই......কিন্তু নানুভাই আমরা একজন যোদ্ধা দেখেছিলাম.....আমাদের গর্ব হয় আমরা একজন মুক্তিযোদ্ধার ছায়া পেয়ে বড় হয়েছিলাম......আজ আমার কান্না পাচ্ছে, অভিমান হচ্ছে.....তোমার চারপাশে বসে আমাদের গল্প শুনা থেকে বচ্ঞিত করার জন্য রাগ হচ্ছে......
তোমার মনে আছে নানুভাই......ছোট বেলায় তোমার সাথে সবাই মিলে গুড় দিয়ে ছোলা খাওয়া..... আমি খেতে চাইতাম না বলে তুমি আমাকে কত লোভ দেখাতে......এটা খেলে নাকি আমি ছক্কা মারতে পারব.......তোমার কথাই ভুলে কতবার যে এই যঘন্য জিনিস আমি খেয়েছি......নানুভাই আজ যে আমার তোমার সাথে বসে ছোলা খেতে ইচ্ছে করছে খুব.......
শেষ দিকে তুমি যখন একা কোথাও যেতে পারতে না তখন আমাকে তোমার সাথে যেতে হতো.....মাঝে মাঝে বিরক্ত হতাম.....অজুহাত খুঁজতাম......আজ তুমি শুধু একবার বল, আমার যে তোমার হাত ধরে হাঁটতে ভীষন ইচ্ছে করছে........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন