somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার চলে যাওয়া এবং ঘণ কুয়াশা ...........আরেকটি ছোট গল্প

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিনটা ছিল মাঘের কোন এক রিক্ততা ভরা দিন , যেদিন তোমার সাথে আমার শেষ কথা টুকু হয়েছিল ।আমার স্পষ্ট মনে আছে সেদিনের দিনান্তের ওই মুহূর্ত গুলিতে তোমার কথা টা শুনার পর আমার কাছে যেন সবকিছু অপষ্ট আর ধুসর লাগছিল।
তুমি যতটা ধুসর হয়ে ছিলে ঠিক ততটাই ।

অথচ আমি ভাবতেও পারিনি এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে, সত্যি তুমি বিশ্বাস কর সেদিন ও আমি ভেবে রেখেছিলাম প্রতিদিনের মত যেখানে আমরা বসি সেখানটায় বসবো , পাহাড়ের ঢালে সবুজ কিছুটা ভেজা ঘাসের কোলে , তুমি বসে বসে ঘাস ছিড়তে থাকবে আর আমি তোমার দিকে তাকিয়ে থাকবো।তাকিয়ে ভাববো যে আমিই মনে হয় পৃথিবীর সেই সুখী মানুষদের একজন । তুমি হয়তো টের পেয়ে আমার দিকে একমুঠো ঘাস ছুড়ে দিবে ।এভাবেই ছোড়াছুড়ি করতে করতে হয়তো সন্ধ্যা নেমে আসবে ।

তোমার মনে আছে আমরা আমাদের ভবিষ্যৎ বাড়ি টা আকাশের কাছাকাছি কোথাও বানাতে চেয়েছিলাম , তোমার ইচ্ছে ছিল প্রতিদিন বিকেলে আকাশ থেকে একমুঠো নীল নিয়ে তুমি মুঠি করে ধরবে যেমন টা চিল রা করে । আমি তোমাকে আশ্বাস দিয়ে ছিলাম ,কিন্তু এখন কি সেই আশ্বাস পূরণ করতে পারবো না বলে তুমি ছেড়ে চলে যাচ্ছ । কাকে জিজ্ঞেস করবো নিজেকে নিজেই জিজ্ঞেস করি । কারো সাথে কথা বলার ভাষাটাই যে হারিয়ে ফেলেছি .........


প্রতিদিন আমার পৌছুতে পৌছুতে দেরি হয়ে যায় , অফিস আওয়ার এর শেষে রাশ আওয়ার এর কথা তো জানই । এতো মানুষের ভিড় ঠেলে যানজট এড়িয়ে যখন আমি পৌছি তখন দেখি তুমি আগেই এসে পৌছে বসে আছো ।এটা ভেবে আমার প্রায় ই খারাপ লাগতো।
তাই আজ ভেবেছিলাম যে আগে এসে চমকে দেব তোমায় ।তাই করেছিলাম । তোমার প্রিয় আইস্ক্রিমও কিনে এনেছিলাম ।
ভেবেছিলাম তুমি অনেক অনেক খুশি হবে ।কিন্তু তোমার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে আমি অনেকটাই চমকে গিয়েছিলাম ।
অজানা কারণে অজান্তে এক ভয় গ্রাস করলো আমাকে । তাহলে কি এখন ভাঙ্গনের সময় ??
আমি জানতাম বন্ধন চিরদিনের জন্য নয় । বন্ধন একদিন না একদিন ভাংবেই তাই বলে এমন এক সময়ে ??

তোমার উপলব্ধি টা কেমন ছিল তা বলতে পারছিলাম না তবে তুমি যখন আমাকে কথা গুলো বললে তখন মনে হচ্ছিল যেন চারপাশের কুয়াশা গুলোর যেন আমার মনের কান্নার সাথে পাল্লা দিয়ে আরো ভারী হয়ে গেল চারপাশে অন্ধকার যেন আরো দ্রুত নেমে আসলো ..........

তুমি চলে গেলে...... আর ভেজা ঘাসে পড়ে থাকা অবস্থায় নিজেকে আবিষ্কার করলাম আমি ,তবে আজ আর পাশে কেউ নেই ,শুধু একা আমি শুধুই একা .................

জানো ? সত্যি বলছি সেদিন রাতে আমার কষ্টে প্রকৃতির ও যেন কান্না আরো কয়েকগুন বেড়ে গিয়েছিল । হয়তো ঘোরে ছিলাম তাই
মনে হচ্চিল সব কিছুই মায়া , সব কিছুই অলীক , চার পাশের সব কিছুর উপর নিজের অন্ধ আক্রোশ ঢালতে ইচ্ছে হল।কিন্তু কেন যেন পারলাম না ।

আর বাসায় যেতে ভালো লাগছিল না , তাই হাটতে লাগলাম, কোথায় যাচ্ছি তা নিজেও জানি না।কিছুক্ষণ পর নিজেকে আবিষ্কার করলাম নির্জন এক রাস্তায় ,সেখানে শুধুই একা আমি আর সাথে আছে গাড় ঘণ কুয়াশা । কোথাও কেউ নেই সব চুপ চাপ।

এই কুয়াশার অন্ধকার ঘোরে হারিয়ে যেতে আমি চললাম , ভালো থেকো তুমি ..................



উৎসর্গ -ধুসর ওই মেয়েটাকে ...........(স্বপ্ন এর আম্মুকে )
লেখাটার ফেবু নোট লিঙ্ক । তোমার চলে যাওয়া এবং ঘণ কুয়াশা ...........
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৯
৫১টি মন্তব্য ২২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×