অনেকদিন আগে এরকম একটা গান দিয়েছিলাম , আজও আবার দিলাম কেনো জানি মনে হচ্ছে শুধু আজকে নয় সারাজীবনই এই গানটা শুনতে হবে ..........
স্বার্থপর – দ্য ট্র্যাপ
চলে যদি যাবি দূরে স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর
পাথরের বুকে ফুল কেন ফোটালি
আমারই সীমানায় সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর
তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা।
চলে যদি যাবি দূরে স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি
জানি না কোন প্রহরে হয়েছিলো যে পরিচয়
কি পেলাম কি হারালাম সে তো এক সংশয়
নীরব এ আড়াল থেকে করেছি যে সব পরিণয়
সেই তুমি হারালে ঠিকই সেকি নয় বিষ্ময়
আমারই সীমানায় সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর
তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা।
আঁধার এর অন্তরালে বসে যতবার ভেবেছি
শূণ্যতারই হাহকার একাকী শুনেছি
তোমারই আঁখি পটে আকাশের নীল দেখেছি
সে তো বিবর্ণ হবে কখনো ভাবিনি…
সাথে কিছু লেখার ইচ্ছাও ছিল , কিন্তু লেখার শক্তি টুকুও পাচ্ছি না , তাই ক্ষমা করবেন
শুনতে চাইলে ক্লিক করতে পারেন ,তবে মনের প্রতিক্রিয়ার জন্য আমি দায়ী নই
দিন টা মন খারাপ দিয়ে শুরু করানোর জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


