somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের বই মেলায় ব্লগার দের যে যে বই প্রকাশ হতে পারে-১ B-)B-););)

১৭ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* চলে এলো আবার ও বাঙ্গালীর প্রিয় প্রাণের মাস ভাষার মাস বইমেলার মাস ফেব্রুয়ারী। আর ফেব্রুয়ারী এর কথা আমাদের মনে আসলেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পর যে নাম টি প্রথমেই মনে আসে সেটা হল অমর একুশে বই মেলা । আর যেহেতু সামহোয়্যারইন ব্লগের এখন ফ্রী!! লেখালেখির সুত্রে আমার মত অখ্যাদ্য মার্কা মানুষের লেখাও যেমন আসে তেমনি আসে অনেক বিখ্যাত বিখ্যাত লেখকের লেখাও যাদের লেখা বইমেলায় ই প্রকাশিত অনেকে লেখকের লেখনীর যোগ্য ও না । কিন্তু তাই বলে কি কারোরই কি বই প্রকাশ করতে ইচ্ছে করে না ! হয়তো প্রত্যেক লেখকের মনে সুপ্ত বাসনা একদিন তার ও বই মেলায় বই বেরোবে । বাংলা একাডেমী চত্বরে দাঁড়িয়ে সেও তরুনী তরুণ দের অটোগ্রাফ দিবে ! তারপর আর কি বিখ্যাত (আকাশে ভাসার ইমো)!!!:P


# যাই হোক আকাশ থেকে মাটিতে নামা যাক , আমাদের প্রিয় সামহোয়্যার ইন ব্লগের ব্লগার রা এবারের বই মেলায় কি কি বই বের করতে পারেন তা নিয়ে ব্যাপক পরিশ্রম এবং বসে বসে ১/২ কেজি ওজন বাড়ানোর পর জানতে সক্ষম হলাম এবারের ব্লগারদের বই মেলায় প্রকাশিত বই গুলোর প্রতিবেদক ছাক্কু তাহলে আসুন দেখা যাক কার কার বই বেরোচ্ছে……..


• জানা আপু – বিগত বছর গুলোতে বাংলা ব্লগোস্ফিয়ারে মডারেশন প্যানেল কি এবং তার পিছনের মানুষ গুলোর জীবন যাপন নিয়ে এবার আসছে আমাদের প্রিয় মডারেটর জানা আপুর “আমার মডু বেলা-১”এটি পড়ে আপনারা জানতে পারবেন কি ধরনের পোষ্ট দিলে সহজে সেফ হওয়া যায় , কি কি আচরণে আপনি জেনারেল খেতাব পেতে পারেন এছাড়া মডারেটর হিসেবে নানা মজার এবং তিক্ত অভিজ্ঞতা। বইটি প্রকাশ করছে “জাতির নানা (জানা প্রকাশনী):P”যদিও বলা হয় জাতির নানা এবং আমাদের জানা আপুর মাঝে কোন কাকতালীয় তো নয়ই ছাক্কুতালীয় সংযোগ ও কেউ খুজে পাবেন না।

• জিশান শা ইকরাম (আমার চাচ্চু)- সামহোয়ারইন ব্লগের ব্লগিং করেন অথচ জিশান চাচ্চুর নাম শুনেন নি এমন ব্লগার বাংলা ব্লগে আছে বলে আমার মনে হয় না । বিশেষ করে ব্লগার দের একত্রীকরণ এবং ব্লগ আড্ডা গুলোয় তার জনপ্রিয়তা দেখে তা সহজেই অনুমেয় । অন্যদিকে সব ক্যাচালের শেষে কেন তাকে নিয়ে আসা হয় তা নিয়ে ব্লগারদের ব্যাপক জিজ্ঞাসা ও জানা – অজানা নানা তথ্য নিয়ে আসছে তার কাব্য ছন্দে লেখা“হে অস্থিরবাদী রা তোমরা শান্ত হও” এই বই টি পড়লে ব্লগের অনেক পোষ্টের শানে নুযুল সহ তার ইতিহাস পাতিহাস শামুক সব ই জানা যাবে । বই টি প্রকাশ করছে “ক্যাচালিস্ট প্রকাশনী”

• ফিউশন ফাইভ – বরাবরের মতই নিঃসঙ্গ শেরপা এবং ওয়ান ম্যান আর্মি এই মানুষটি বিগত বছরের মতই এবার ও কিন্তু থেকে গিয়েছেন ব্লগার দের চক্ষুর আড়ালে । তাই বিভিন্ন ব্লগ আড্ডায় অচেনা কোন মুখ দেখলেই ব্লগার রা তাকে ফিফা বলে পিছন পিছন সন্দেহ করে বসেন । অপর দিকে তিনিও মনে হয় সেখানে সশরীরে থেকেও আড়ালে মুখ লুকিয়ে হাসেন । এবারের বই মেলায় তার প্রকাশিত বই “ফিফার পিছনের মানুষটির কথা ”,আত্মকথা মুলক লেখায় তিনি এবার প্রথম ফান এবং সিরিয়াস পোষ্টের বাইরে এই ধরনের কিছু লিখছেন বলে ধারনা করা হচ্ছে । এই বই টি পড়লে আরো জানা যাবে কিভাবে নিজেকে ব্লগার দের কাছে পরিচয় লোকচক্ষুর অন্তরালে করা যায় এবং নিজেকেও সকল সন্দেহের উপরে রেখে ব্লগিং করা যায় । বই টি প্রকাশ করছে “ফিশান প্রকাশনী’’

• রেজোয়ানা আপু – হাউকাউ পার্টির চেয়্যারম্যান হিসেবে আপুর নাম ডাক অনেক থাকলেও শেষ কয়েকটা ব্লগ আড্ডায় আপুকে অনেক মিস করেছি  যাই হোক এবার অপরাবাস্তব এর সাথে আপু কাজ করলেও নিজের জন্য আলাদা সময় বের করে বই লেখার কষ্টটি কিন্তু তিনি করে ফেলেছেন । এবারের বই মেলায় তার প্রকাশিত বই “বড়দের রুপকথা”নামকরনের সার্থকতা খুজে পাওয়া যায় নি এখন ও । আশা করি ব্লগার রা অধীর আগ্রহে তার বই এর জন্য অপেক্ষা করবেন ।বই প্রকাশ করছে “হাউমাউ খাও প্রকাশনী”

• শায়মা আপু – যার গল্প পড়ে ব্লগার রা বাস্তব জীবন থেকে কল্পনায় হারিয়ে যান নাকি কল্পনা থেকে বাস্তব জীবনে ফিরে আসেন সেটাই ঠাহর করতে পারেন না । বরাবরের মতই নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখা এই ব্লগার এর বই আসছে এবারের বই মেলায় নতুন চমক নিয়ে “টুইট প্রকাশনী” বইটির নাম “রংধনুর সাতরঙ ও কিছু গল্প ”।
নাম শুনেই এখন ই বই টি কিনে পড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে । কিন্তু তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটি দিন ।

আজ এ পর্যন্তই পরের পর্বে আসছে আরো আরো ব্লগার দের প্রকাশিত বই এর রিভিউ নিয়ে .................. অপেক্ষা করুন ১৯ তারিখ পর্যন্ত ………….:)


সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৫
৬৬টি মন্তব্য ৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×