রাষ্ট্রের নাগরিকদের জান, মাল, ধর্ম-সংস্কৃতি, ঐতিহ্যের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের একটি দায়িত্ব। যখন রাষ্ট্র এ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন কিছু সংখ্যক মানুষ সে দায়িত্ব পালনে সংঘবদ্ধ হয়। আইন হাতে তুলে নেয়ার চেষ্টা করে। এভাবে বিস্তার লাভ করে জঙ্গীবাদ ও প্রচলিত সন্ত্রাসের। আমাদের দেশী-বিদেশী মোড়লরা সন্ত্রাস ও জঙ্গীবাদের কারণ অনুসন্ধানে গলদঘর্ম হচ্ছেন। কিন্তু মূল কারণের ধারে কাছে যেন ইচ্ছে করেই যেতে চান না। আজকে হিযবুল্লাহ, হামাস, তালেবান, লস্করে তাইয়েবার জন্মের কারণ অনুসন্ধান করলে কি এ সত্য প্রতিষ্ঠিত হয় না? লেবানন সরকার যদি নিজ দেশের ভুখন্ড রক্ষায় ইসরাইলের বিরুদ্ধে যথাযথ দায়িত্ব পালন করত, তাহলে কি হিযবুল্লাহর জন্ম হত? ফিলিস্তিন সরকার বা প্রতিবেশী আরব দেশগুলো যদি দায়িত্ব পালন করত তাহলে কি হামাসের জন্ম হত? রাশিয়ার সাথে যুদ্ধ শেষে যদি আফগান সরকার দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব পালনে সফল হত, তাহলে কি তালেবানের জন্ম হত? আজ পকিস্তান সরকার নিজের দেশের মানুষ ও সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বলেই কি সেখানে জঙ্গীবাদ প্রতিষ্ঠা লাভ করছে না? এভাবে প্রশ্ন থেকে যায় সকল জঙ্গীবাদের ক্ষেত্রে। জঙ্গীবাদ আকাশ থেকে আসে না, জমিনের অধিবাসীদের পৃষ্ঠপোষকতা না পেলে জন্মায় না। জন্মালেও বাচে না। নির্যাতিত মানুষেরাই জঙ্গীবাদকে রসদ যোগায়। সারা বিশ্বে মুসলমানদের প্রতি চরম অবিচার এবং এ ক্ষেত্রে মুসলিম রাষ্ট্র ও সরকার প্রধানদের নীরব ভূমিকা জঙ্গীবাদ সৃষ্টির মূল উপাদান। তাই জঙ্গীবাদের মোকাবিলা করতে হলে সকল অন্যায়, অবিচার, আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম সরকারগুলোকে সক্রিয় হতে হবে। প্রতিবাদী হতে হবে। আজ মালয়েশিয়া, ইরান এ ক্ষেত্রে সক্রিয় বলে সেখানে জঙ্গীবাদ প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। যদি এভাবে জঙ্গীবাদের মোকাবেলা করা না হয় তাহলে সৃষ্টিকর্তার ইচ্ছায় বিশ্বের প্রতিটি জনপদে জঙ্গীবাদীরা সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দোসরদের ধাওয়া করতেই থাকবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত। আর জঙ্গীরা রাষ্ট্র ও সরকারের বিকল্প হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। আজকের হিযবুল্লাহ, হামাস, তালেবান, সোমালিয়ার ইসলামিক কোর্টস তারই জীবন্ত উদাহরণ।
রাষ্ট্র বা সরকার ব্যর্থ হলে উত্থান ঘটে জঙ্গিবাদের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।