আরবের সংস্কৃতিতে ধর্মনিরপেক্ষতাবাদ একটি সতন্ত্র ধর্ম। আমি একদিন একটি সেমিনারে এক ইজিপশিয়ান মেয়ের সাথে আলাপ করছিলাম। অনেক কথা হয়েছিল। কথা প্রসঙ্গে যখন বললাম, হুসনি মোবারক একজন মুসলিম . . , তখন সে আতকে উঠে বলল, তুমি কি বললে? সে তো মুসলিম নয়। আমি বললাম, তাহলে তার ধর্মটা কী? সে বলল, তার ধর্ম হল আলমানিয়া। আমি বললাম, আলমানিয়া মানে কী? সে বলল, সেকুলারিজম। আমি হাসলাম। মনে মনে বললাম, ধর্মনিরপেক্ষতাবাদ আবার একটি ধর্ম হয়ে গেল! কিন্তু আমি আরো একটু জানার চেষ্টা করে যা জানলাম তাহলো, হ্যা, আলমানীদের আরবের লোকেরা মুসলিম মনে করে না। যেমন দেখি তারা বলে, সে মুসলিম, আর সে আলমানী(ধর্মনিরপেক্ষতাবাদী)।
গতকাল মিডিয়া মারফত জানতে পারলাম, হামাস বলেছে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও সামরিক প্রধানকে হত্যার জন্য প্রেসিডেন্ট মাহমূদ আব্বাস দায়ী। সে ইসরাইলকে উভয়ের ঠিকানা সম্পর্কে তথ্য দিয়েছিল। হামাসের হাতে ধৃত এক গুপ্তচর জিজ্ঞাসাবাদে এটা স্বীকার করেছে।
বিশ্বাস হতে চাচ্ছিল না খবরটা। কিন্তু সেই মেয়েটির কথা যখন মনে পড়ল যে, সে মুসলিম নয়, আলমানী, তখন বিশ্বাস হচ্ছিল। কোন ধর্মের প্রতি আমার বিদ্বেষ নেই। যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে। ধর্মনিরপেক্ষতাবাদীরাও তাদের সেকুলারিজম ধর্ম পালন করবে। কিন্তু সমস্যাটা দেশ ও দেশপ্রেম নিয়ে। কিভাবে, কী আদর্শের অনুসারী হয়ে নিজ দেশের একজন ভিন্নমতের রাজনৈতিক বিরোধীকে হত্যার জন্য শত্রুদের তথ্য দিতে পারে? তবে বিশ্বাস করতে হয় ধর্মনিরক্ষেতাবাদ ধর্মের অনুসারীদের জন্য তা সম্ভব। অন্য সকল অমুসলিমদের জন্য যখন এটা সম্ভব তখন ধর্মনিরপেক্ষতাবাদীদের ক্ষেত্রেও সেটা সম্ভব। ইসলাম-কে যখন ভিন্ন ধর্মের কেহ সহ্য করে না। তখন তারা সহ্য করবে কেন? ইহুদীবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ আদর্শের দিক দিয়ে ভিন্ন হলেও এন্টি ইসলাম, এন্টি মুসলিম হিসাবে এক ও অভিন্ন।
আচ্ছা আমাদের দেশের ধর্মনিরপেক্ষতাবাদীদের কাছ থেকে এমন আচরণ কি সম্ভব? এটা আমার জানার ইচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





