somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের অপব্যাখাকারীর কি করা উচিত???

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কোন আলেম নই।তাই ইসলামের খুটিনাটি সব বিষয় জানা আমার পক্ষে সম্ভব নয়।তারপরও এটুকু বুঝতে পারি যে ইসলামের ভূল ব্যাখা দিয়ে যারা এসব অপকর্ম করছে তাদের শাস্তি না দিলে এদের কারনে ইসলাম চড়মভাবে ক্ষতিগ্রস্ত হবে। গতকাল আমার সাথে যা ঘটল তা একজন অমুসলিমের সাথে ঘটলে কোনদিনও সে ইসলাম বা মুসলিম শব্দটি শুনলেও গালি দিবে। X(
গতকাল দুপুরে হঠাত করেই একবন্ধুর ফোন পেয়ে যতদ্রুত সম্ভব সেখানে গেলাম। দেখি আমার আরেক বন্ধু খুবই অসুস্থ। তাই তাকে নিয়ে হাসপাতালে গেলাম। ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজশাহী। হাসপাতালে নিতে নিতে ঐ বন্ধুটির অবস্থা আরও খারাপ হল। অভ্যর্থনা কক্ষে জিজ্ঞেস করলাম, ভাই এখানে জরুরী বিভাগ কোন দিকে?? লোকটি আমাকে বললঃ ৪০টাকা দিয়ে টিকেট কেটে বহিঃবিভাগে ডাক্তার দেখাতে বলল।কাউন্টার থেকে টিকেট দিচ্ছে না কারন নামাজের সময় হয়ে গেছে, আমি অনেক অনুরোধ করলাম। কিন্তু কাজ হল না। অন্যদিকে টিকেট ছাড়া ডাক্তার রোগী দেখবেন না।
আমার অবস্থা দেখে পাশের একজন (রোগী) তার টিকেট দিল, তাকে দাম দিয়ে দিলাম ।আমি টিকেট নিয়ে এসে দেখি ডাক্তার নামাজে যাচ্ছেন। আমি বললামঃ স্যার ওর অবস্থা খুবই খারাপ, আপনে যদি একটু দেখতেন… বন্ধুটি শ্বাস নিতে পারছে না। উনি বললেন নামাজ পড়ে আসি তারপর। আমি বললাম স্যার ততক্ষনে যদি কিছু হয়ে যায়? অন্তত নেবুলাইজার দিয়ে যান। সেই ডাক্তার যার মুখে দাড়ী, আমাকে সরিয়ে দিয়ে চলে গেলেন… তারপর ওকে অন্য হাসপাতালে চিকিতসা করানো হয়।

একজন মানুষের জীবনের থেকে নামাজ আগে এইটা কোন হাদিসে আছে?? কুর-আনের কোন সূরাতে আছে?? কোন ধর্মপ্রান মুসলিম কি এই কাজ করতে পারেন??
যে হাসপাতালে মানুষের জীবনের থেকে ৪০টাকার মূল্য বেশী, যে হাসপাতালে মানুষের জীবন বাচানোর আগে নামাজ পড়া বেশি গুরুত্বপুর্ন সে হাসপাতাল কোন মুসলিমের না, যে মানুষের ডাক্তারের কাছে মানুষের জীবন মৃত্যুর মুখে রেখে নামাজ পড়তে যান, সে আর যাই হোক মোমিন ব্যক্তি নন- এইটা আমি নিশ্চিত। তার নামাজ আমার আল্লাহ কবুল করবেন বলে আমার মনে হয় না।
ধর্মের নামে এই ব্যবসা আর কতদিন?? এইসব নামে মুসলিম মানুষ আর তাদের প্রতিষ্ঠান থেকে ভাল কিছু আশা করা যায় না। বরং একজন অমুসলিমের জীবন গেলে, সেই অমুসলিম দূরে থাক, তার ১৪গোষ্টির কেউ ইসলামের কথা শুনলে গালি দিবে।
আবার ভাববেন না আমি নামাজ পড়তে নিষেধ করছি। আমি বলছি যেখানে খুব বেশি প্রয়োজন, সে ক্ষেত্রে ১০মিনিট দেরী করে নামাজ আদায় করলে আমার আল্লাহ অ_সন্তোষ্ট হবেন না।
আল্লাহর অশেষ রহমতে আজ অটোগাড়ীতে এক হুজুরের সাথে দেখা,। উনাকে জিজ্ঞেস করলাম, যদি এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়, যখন একজন মানুষের জীবনের আসংকা রয়েছে সেই মুহুর্তে তাকে চিকিতসা না দিয়ে নামাজ পড়তে যেতে হবে???
উনি বললেনঃ ইসলামে নামাজের গুরুত্ব নিঃসন্দেহে অন্যান্য কাজের তুলনায় অনেক অনেক উপরে এবং ফরয কাজ। কিন্তু কারো জীবন বাচানো তার থেকেও গুরুত্বপুর্ন এবং এটাও ফরয কাজ। যখন এরকম অবস্থা হবে তখন তার জীবন বাচানোর জন্য যা যা করা দরকার তা করতে হবে এবং এ কাজগুলো করার পরেই নামাজ আদায় করে নিতে হবে। আপনি এই কাজ করবেন বলে নামাজ হতে অব্যাহতি পাবেন না। বরং চিকিতসা দেওয়ার পরপরেই আপনাকে নামাজ আদায় করে নিতে হবে।
এই হুজুর মিথ্যা বললেন কি না তা আমি জানি না। তবে আমার কাছেও হুজুরের মতই মনে হয়েছে। যদি কেউ জানেন তবে দয়াকরে আমাকে জানাবেন ।

দু'জনের মধ্যে একজন অবশ্যই ভুল বলেছেন, কে বলেছেন বুঝতে পারছি না
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×