টিআইবি প্রধানকে গ্রেপ্তারে পরোয়ানা
They feel shame...
মানহানির মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান এম হাফিজউদ্দিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার একটি আদালত।
রোববার এক আইনজীবী মামলা দায়ের করার পরপরই কুমিল্লার বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম আদালতের বিচারক গাজী সাইদুর রহমান পরোয়ানা জারির এ আদেশ দেয়।
বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবি জরিপকে কেন্দ্র করে এ মামলাটি করেন কুমিল্লার আইনজীবী মোহাম্মদ তৌহিদুর রহমান।
মামলায় অভিযোগ করা হয়েছে, টিআইবির জরিপ প্রতিবেদনে বিচার বিভাগকে সেবাখাতের শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখানোয় বিচার বিভাগের মান মর্যাদা এবং সুনাম ক্ষুণœ হয়েছে। একজন আইনজীবী হিসেবে বাদির সম্মানহানি হয়েছে।
মামলায় টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজ ছাড়াও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলমকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
বাদি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম টুটুল সাংবাদিকদের বলেন, "বিচার বিভাগের একজন কর্মী ও অংশ হওয়ায় টিআইবির প্রকাশিত রিপোর্টের কারণে বাদির পেশাগত সুনাম ক্ষুণœ হয়েছে। আদালতে এর প্রতিকার চেয়েছেন তিনি।
আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।"
সেবা খাতের দুর্নীতির চিত্র তুলে ধরে গত গত ২৩ ডিসেম্বর খানা (পরিবার) জরিপের ফলাফল জানায় টিআইবি। এতে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগে দুর্নীতি বেশি হয়। ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে।
৬৪টি জেলার ৬ হাজার খানার ওপর গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত এ জরিপ চালানো হয় বলে টিআইবি জানায়।
জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, জরিপের ফলাফলের চেয়ে দেশে দুর্নীতির আসল চিত্র আরো প্রকট।
তবে সরকারের বিভিন্ন মন্ত্রী টিআইবির এ জরিপের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। আইনমন্ত্রী শফিক আহমেদ শনিবার বলেন, টিআইবির প্রতিবেদন তথ্যভিত্তিক নয়। এর সারবস্তুও নেই।
টিআইবির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও। তিনি অভিযোগ করেছেন, এর মাধ্যমে যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া ব্যাহত করতে আদালতের ভাবমূর্তি ক্ষুণœ করার প্রয়াস চালানো হয়েছে।
টিআইবির জরিপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতির চিত্র প্রত্যাখ্যান করে পুলিশ উল্টো জরিপকারীদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে।
ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না
কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।
বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন
ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন
উপপোকায় খাওয়াচ্ছ

তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন
মূল্যটা খুব কম দিইনি...
মূল্যটা খুব কম দিইনি...
দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন
আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়
বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।