(মোবাইলে রাতের বেলা কথা হচ্ছিল)
ছেলেঃ প্লীজ কলটি কেটো না !! আমি শুধু একটি কথা বলব....আগামী শনিবার আমাদের ব্লগার মিট আপ !
মেয়েঃ তো ! আমি কী করব.....
----- নাহ মানে আমার সঙ্গে যাবে না কী ?
----- আমি যাব ব্লগার মিট আপে ?? তোমার সঙ্গে আগে মিট আপ বা মিটমাট হয় কী না তার ঠিক নাই....! আর আমি যাব ব্লগার মিট আপে.....
----- সেখানে গেলে দেখবে মানুষে মানুষে অনেক মতপার্থক্য থাকলেও কীভাবে তা ভুলে দারুণ সুসম্পর্ক বজায় রাখা যায়....!!
----- দ্যাখো মূল বিষয় থেকে আমার দৃষ্টি আড়াল করার চেষ্টা কোর না !!! আমি গতকাল সারারাত তোমার নাম্বারে কল দিয়েছি.. তোমার মোবাইল বন্ধ! সকালে গল্প সাজিয়ে ফেললে যে তোমার চার্জ শেষ হয়ে গিয়েছিল এবং গত সন্ধ্যায় তোমার চার্জার নষ্ট হয়ে গিয়েছিল...কী কাহিনী চার্জার নষ্ট হবার আর সময় পেল না না !! আমি কী ঘাস খাই !! তোমার যে সীম যে কতগুলা আল্লাহই জানে !! তোমার মত মিথ্যাবাদীকে আমার চেনা আছে !!
----- প্লীজ চলনা মিটআপে যাই....সেখানে অনেকে আসবে...তুমি তো ব্লগেরই একজন..যদিও ব্লগ লেখনা কিন্তু মাঝে মাঝে তো পড়...একবার তো সজল শর্মার একটা লেখার প্রশংসা করলে....উনিও আসবে.....(ছেলেটি মিথ্যা বলে মনে মনে হাসে..সজল শর্মা তো বাংলাদেশে থাকে না। !!)
------ দ্যাখো তোমার মত মিথ্যাবাদীর সঙ্গে যেতাম না কিন্তু ...সজল শর্মাকে আমার ভাল লাগে মানে উনার লেখা ভাল লাগে....অবশ্য উনি দেখতেও হ্যান্ডসাম...তাই তার একটি অটোগ্রাফ ও তার সঙ্গে ছবি তোলার জন্য যাব....তবে তুমি আমাকে গতরাতের বিষয়ে কোন গল্প শোনানোর চেষ্টা করবে না ...ব্লগার মিট আপ হবে...তোমার সঙ্গে মিটআপ হবে কী না সেটা পরে সিদ্ধান্ত নেয়া হবে....আরও ভাল হয় সেখানে তুমি আমার সঙ্গে না থাকলে ...সজল শর্মা আবার কী মনে করেন !!!
---- তুমি তো সজল শর্মার বিরাট ফ্যান...তবে উনি যেখানে যান সেখানেই “মেহফিল-ই আশিকি ” নামে একটি অতি উপাদেয় অনুষ্ঠান হয়....তাই তুমি গেলে আমি খুশিই হব..কারণ সেখানে গিয়ে আমার প্রতি তোমার আশিকি ভাবটা যদি ফিরে আসে.....
------ উল্টা ও তো হতে পারে...আশিকি ভাবটা অন্য কারও প্রতিও আসতে পারে !!
-----তাহলে তোমার যাবার দরকার নাই !!!
----- না ! আমি যাবই !!
----- ঠিক আছে ...তাহলে তুমি সজল শর্মার সাথে ছবি তুলতে পারবে তবে অটোগ্রাফ নিতে পারবে কী না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে !!!
----- কেন উনি কী অটোগ্রাফ দেন না !!!
----- না না তা হবে কেন ? উনি সুন্দরীদের সানন্দচিত্তে অটোগ্রাফ দেন !! তবে বিষয়টা হল কী “মেহফিলই আশিকির প্রভাবে কাঁপা কাঁপা হাতে কলমটা ভাল করে ধরে অটোগ্রাফ দিতে সক্ষম হবেন কী না সন্দেহ!!!!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


