আচ্ছা আপনার কী বিরক্ত লাগে না ব্লগের জন্য এমএসওয়ার্ডে বসে বসে টাইপ করতে? আমার না খুব বিরক্ত লাগে। এথেকে মুক্তির উপায় কী তা নিয়ে অনেক ভেবেছি। যেটা খেয়াল করলাম তা হল মনিটরে সাদা বা উজ্জ্বল রং এর কোন ব্যাকগ্রাউন্ড যদি থাকে তবে চোখের প্রব্লেম টা বেশি হয়।
এমএস ওয়ার্ডের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড সাদা। যা চোখকে কোন আরাম দেয় না। এ থেকে বাঁচার জন্য অনেকে এমএসওয়ার্ডের পেজটার ব্যাকগ্রাউন্ড গ্রীণ বা সী গ্রীণ করে চোখকে আরাম দেয়ার চেষ্টা করে। আমি নিজেও আগে এই পদ্ধতি ব্যবহার করেছি। কিন্তু এই পদ্ধতিতে উইন্ডোজ এক্সপ্লোরার এর ব্যাকগ্রাউন্ড সাদা সাদাই থেকে যায়।
ফলে যারা বেশিক্ষণ কম্পিউটার ব্যবহার করেন তাদের সমস্যা হওয়াটাই স্বাভাবিক।
আমি সবসময়ই এক্সপি থিম পাল্টানোর চেষ্টা করেছি। এতে করে অনেকবারই ভাইরাসের আক্রমনে কম্পিউটার বিপর্যস্ত হয়েছে। কিন্তু আমি হাল ছাড়িনি। শেষ পর্যন্ত ভাইরাসমুক্ত কিছু এক্সপি থিম আমি এ্যাকটিভ করতে পেরেছি। যার মধ্যে একটি হচ্ছে এক্সওডক্স। এটা আমি আপলোড করে দিলাম।
কারণ এটা দিয়ে উইনন্ডোজ এক্সপ্লোরার ও এমএসওয়ার্ডের থিম ব্ল্যাকঅ্যাশ হয়ে যায় যা আমার কাছে চোখের জন্য আরামদায়কই মনে হয়েছে। এটা কম্পিউটারকে অতোটা স্লো করে বলেও আমার মনে হয়নি। কারণ আমি একসপ্তাহ হল এটা ব্যবহার করছি।
তবে আমি আইটির লোক নই। আইটির লোকেরা এতে কোন সমস্যা দেখলে মন্তব্যে জানালে আমি সহ অন্য ব্যবহারকারীরা উপকৃত হব। এছাড়াও কারো কাছে এক্সপির নতুন নতুন কোন থিম থাকলে তার ঠিকানা দিতে পারেন।
এক্সপিতে থার্ডপার্টি থিম এ্যাকটিভ করার উপায়ঃ
UXTheme Multi-Patcher 6.0 এটিতে ক্লিক করে ইনস্ট্রাকশান অনুসরণ করুন। সিকিউরিটি ওয়ার্নিং এভয়েড করুন। কম্পিউটার রিস্টার্ট করুন। তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে এটিতে ক্লিক করার আগে একটি সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে নিলে ভাল হয়। কারণ যদি কোন কারণে আবার আগের সেটিংসে যাওয়া লাগে তবে সহজেই যেতে পারবেন।
প্যাচিং হয়ে যাওয়ার পর ডাউনলোডকৃত থিমটির থিম ও ভিজুয়াল স্টাইল আইকনে ক্লিক করে এ্যাপ্লাই ওকে করে বেরিয়ে আসুন।
আমার আপলোডকৃত জিপ ফোল্ডারে থিমসহ UXTheme Multi-Patcher 6.0 সফ্টওয়্যারটিও দিয়ে দিয়েছি। আপনাদের ভালো লাগলে সময় করে অন্য থিমগুলোও আপলোড করব।
ডাউনলোড ব্ল্যক গ্রীণ ফোল্ডার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



