হিপ হিপ হিপ হিপ... (অই মুন্না তর জিপ চেক কর ...! সাংবাদিক রা ফটোক টটোক তুইলবার ফারে... যদি জিপ খোলা থাকে তয় নাচন বাদ দিয়া মাইনষের চোখ কিন্তু “ ... ”
ওহ্ প্যাঁচালের ঠ্যালায় হুররেররে কইতে ভুইল্যা গেছি!! হিপ হিপ হিপ হিপ হুররে... রসিক ১০০০!
আমি হাজারীর (ফেনী) দেশের লোক। সুতরাং আমি রসিক গ্র“পের এ্যাডিমিনের দায়িত্ব নেয়ার পর তার সদস্য সংখ্যা যে হাজার ছাড়াবে তাতে আর আশ্চর্য কী! রসিক গ্র“প এখন হাজারী গ্র“প!
বিভিন্ন সময়ে আমরা জনগরুত্বসম্পন্ন নোটিশ দিয়ে জানিয়েছি যে আপনারা রম্য লেখা ব্যতীত অন্য লেখা রসিকগ্র“পে দিবেন না। তবু কী ধরণের লেখা আমাদের মডারেশান করতে হয়েছে তার জন্য মডারেশানে আসা সাম্প্রপ্রতিক কিছু পোস্টের শিরোনামগুলো দেখুন...
১
বিদায় সামু বিদায় ইন্টারনেট। আর হয়ত কারো পোস্টে মন্তব্য করা হবে না!
(লেখক বোধহয় এতে করুণরসের দেখা পেয়েছেন! তাই রসিক গ্র“পে..
৩
মিরাকল ঘটতাছে! কী আচানক ঘটনা!
( মিরাকল আচানক ঘটাওতো বিরাট আচানক ঘটনা!)
৪
অনুবাদ সায়েনস্ ফিকশান “অপরাধ”
(এই ধরণের পোস্ট রসিক গ্র“পে পাঠানো একটি অপরাধ!)
৬
শ্রদ্ধেয় জানা আপা এই পোস্টে আপনার কমেন্ট আশা করছি। বিষয়ঃ সামুতে গালিবাজদের দেীরাত্ন্য
(জানাই তো জানা আপার গুরুত্বপূর্ণ কাজ! কমেন্ট করা অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে!)
৭
কম্পিউটার সিটির মেলা
(এই রকম মেলা মেলা পোস্টও আমাদের মডারেশান করতে হয়)
৮
ব্যালটপেপার স্ন্যাচড ইন পাবনা কুরিগ্রাম
(রসিক গ্র“প কট ইন পোস্ট জ্যাম স্পেশালি ইন কবিতা জ্যাম... এ্যাডমিন কনসিডারিং পাবনা কলিং... কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে!)
৯
বিক্রেতাহীন শেয়ারবাজারে এবার সূচকবৃদ্ধির রেকর্ড- কালের কণ্ঠ
(একসময়ের(একদম শুরুর আগের দিন!) পোস্টহীন রসিকগ্র“পে এখন পোস্টবৃদ্ধির রেকর্ড! পোস্ট হল্ট ট্রেডে আছে অনেকগুলা । ভাবতেছি এইগুলানরে ওটিসিতে পাঠামু কী না!)
১১
লাভের বিমান লোকসানে
(আর পোস্টাইলেন রসিকানে)
১২
একা এই আমি (কবিতা পোস্ট)
(কবি হয়ত জানেন না রসিক গ্র“পের মডারেটর আপাততত আমি একা। কবিরা আমার প্রতি দয়া করেন...প্লিজ অন্য কোনখানে অন্যকোন সময়...)
১৩
চারটায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন খালেদা জিয়া
(তিনি নিশ্চয়ই রসিকতা করবেন না!)
১৪
উৎপাদনে বাম্পার দামেও বাম্পার
(রসিক গ্র“পে পোস্টেও বাম্পার!)
১৫
আইপিএল নিলামে সাকিবের দাম উঠল তিন কোটি টাকা
(রসিক গ্র“পে এই পোস্টের একটাকাও দাম নাই)
এরাম আরো অনেকই আছে! টায়ার্ড লাগতেছে... নতুনগুলান ফরে ফাও দিমুনে!
অবশ্যপাঠ্যঅংশবিশেষ!
রসিক গ্র“প যে হাজারী হইয়া গেল অর্থাৎ নীরবে যে এত বড় রসবিপ্লব ঘটিয়া গেল তাহা কী “জানা” আপা জানেন? ওনার তো “জানা” উচিত!!!
(আমাকে আর মুন্নাকে একটা লাইফটাইম এ্যাওয়ার্ড দেয়া যায় কী না জানা আপা কে অবশ্যই বিবেচনা করতে হবে। তা নইলে ওনাকে গ্র“প থেকে বহিষ্কার করব!
বি.দ্র. সদস্য সংখ্যা ৯৯৯ দেখিয়া কেহ “হাজার হইল কই?” এধরণের প্রশ্ন করিবেন না। ওই মিয়ারা ৯৯৯ যখন হইতে পারছে তখন আর ১ জন কী আসিবে না? আর যদি নাও আসে তাও চিন্তা নাই ... মুন্না নতুন নিক নিয়ে গ্র“প সদস্যপদের জন্য আবেদন করবে!! (চিন্তাকরেন অবস্থা! গ্র“পের প্রতিষ্ঠাতা গ্র“পে সদস্যপদের জন্য আবেদাইতেছেন! আমি অবশ্য এখন পর্যন্ত অনুমোদন দেয়ার কথা মাথায়ও আনি নাই! হাছা কইতাছি! )
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
১/ রসিক গ্রুপের বর্তমান পিসিডেন্ট অংকে খুবই দুর্বল! উনার গণনায় ভুল হয় অ হ র হ!
২/ রসিক গ্র“পে রম্য বিষয়ের বাইরেও জনগুরুত্বসম্পন্ন কিছু কিছু পোস্ট প্রথম পাতায় ছাড়া হয়। বুঝতেই তো পারছেন বিশ্বায়নের এই যুগে কিছু বাতাস আমগো গায়েও লাগছে! আফটার অল ব্যাড ডিডাকটেড , রসিকগ্র“পের এ্যাডমিনরাও তো মানুষ!
৬/ ইহা একটি ফান পুষ্ট... কেউ মাইন্ড খাইলে পেট খারাপ হইব কিন্তু! লাফিং গ্যাসও হইতে পারে!
৯/ এই পোস্ট সংশোধনযোগ্য থাকিবে অনেকদিন... কথা দিলাম।
হ্যাপি রসিং থুক্কু ব্লসিং থুড়ি ব্লগিং...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

