ঈশপের গল্পের প্রথম অংশ:
এক দেশে ছিল এক রাখাল বালক। সে মাঠে ভেড়া চরাতে গেলে প্রায়ই মজা করার জন্য বাঘ বাঘ বলে চিৎকার করত। তার ডাক শুনে লোকজন তাকে বাঁচাতে ছুটে আসলে সে মজা পেয়ে হাসত।
ঈশপের গল্পের দ্বিতীয় অংশ:
একদিন সত্যি সত্যি বাঘ আসল। কিন্তু তার চিৎকারে কেউ সাড়া দিল না। সবাই ভাবল সে আজো বুঝি মজাই করছে। ফলে রাখাল গেল বাঘের পেটে।
ঈশপের উপদেশ: কখনও মিথ্যা বলে লোকজনকে বোকা বানাবে না। এমনকি মজা করার জন্যও নয়।
আধুনিক ঈশপের গল্পের প্রথম অংশ:
এক দেশে ছিল এক মোবাইল কোম্পানী। এরা প্রায়ই মজা করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বানিয়ে লোকজনকে বোকা বানাত। এক বার তারা পত্রিকায় এক মডেলের নিখোঁজ সংবাদ প্রচার করল। পত্রিকা অফিসে উদ্বিগ্ন অগণিত ভক্তকূলের ফোন আসতে শুরু করল। এর কয়েক দিন পর ঐ মডেলকে পাওয়া গেল। তিনি আসলে নিখোঁজ হননি। মোবাইল কোম্পানী মজা করার জন্য এই নাটক সাজিয়েছে। এটা তাদের নতুন ধরনের এক বিজ্ঞাপন।
আধুনিক ঈশপের গল্পের দ্বিতীয় অংশ:
এক দিন সত্যি সত্যি এক মডেল নিখোঁজ হল। কিন্তু এবার আর কেউ বিশ্বাস করল না। সবাই ভাবল এটাও মোবাইল কোম্পানীরই কোন নতুন ধরনের বিজ্ঞাপনেরই কৌশল হবে। ফলে এক সময় ঐ মডেল নিখোঁজ হয়ে চিরতরে হারিয়ে গেল।
আধুনিক ঈশপের উপদেশ: কখনও মিথ্যা বলে লোকজনকে বোকা বানাবে না। এমনকি মজা করার জন্যও নয়।
(এদেশের মিডিয়া বর্তমানে মোবাইল কোম্পানীগুলির পৈত্রিক সম্পত্তিতে পরিণত হয়েছে। আর পয়সা দিলে মডেলদের দিয়ে যে কোন ধরনের কাজ করানো সম্ভব।
বাংলালিংক মোবাইল কোম্পানী কিছুদিন পূর্বে যে কান্ড করল তা এক কথায় ক্ষমার অযোগ্য। অচিরেই দেশে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ আইন করা জরুরী। আর এদের পক্ষ নিয়ে অভিনেত্রী জয়া আহসান নির্লজ্জ সাফাই গাইলেন। নতুন ধরনের কোন কিছুকে নাকি আমরা বাঙালীরা স্বাভাবিক ভাবে নিতে অভ্যস্থ নই।
জয়া আহসান আপনার পরিবারের কোন সদ্যস্যের যদি সত্যি সত্যি এমন ধরনের বিপদ হয় তাহলে আপনার কেমন লাগবে। তখনও কি আপনি সাফাই গেয়ে যাবেন। আপনার কি কোন ধারণা রয়েছে একটা পরিবারের কোন সদস্য হারিয়ে গেলে ঐ পরিবারের মা-বাবা, ভাই-বোন এদের কেমন লাগে?
আর আপনি আপনার ভক্তদের ভালোবাসা নিয়ে যে প্রতারণা করলেন তাতে করে তাদের কাছে কি আপনার ইমেজ বাড়ল না কমল?
আর দেশের মোবাইল কোম্পানীগুলি নিয়ে নতুন করে কিছু বলার নেই। এরা প্রতিনিয়তই এদের গ্রাহকদের বিভিন্নভাবে বোকা বানিয়ে চলেছে। একটা একটা করে এদের বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর অফারের বর্ণনা দিতে গেলে পুরো মহাভারত তৈরী হয়ে যাবে। অতএব অচিরেই এ দাবনদের নিয়ন্ত্রণ কার হোক। না হলে ভবিষ্যতে অমাদেরকে অনেকগুলি ফ্রাঙ্কেস্টাইনের সম্মুখিন হতে হবে।)
ঈশপের গল্প ও একটি মোবাইলের বিজ্ঞাপনের গল্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।