দেখুনতো ছবির এই ভদ্রলোককে চিনতে পারেন কিনা? মাথায় টুপি, মুখে সাদা দাড়ি, নূরানী চেহারা। ঠিক ধরেছেন তিনি ফেনীর সাবেক গডফাদার, প্লেবয় জয়নাল হাজারী। গত ১৫ এপ্রিল তিনি ছয়টি মামলায় আত্নপক্ষ সমর্থন করে জামিন প্রার্থনা করেন। পাঁচটি মামলায় তিনি জামিন পেয়েও যান। যেখানে কোর্ট থেকে একটি জামিন পাওয়াই কষ্টকর সেখানে একই দিনে পাঁচটি মামলার জামিন পাওয়া রীতিমতোভাগ্যের ব্যাপার। আমাদের দেশেই হয়ত এটা সম্ভব। কিন্তু তারপরও বাধ সাধেন একটি মামলার বিচারক। তিনি জামিন না মন্জুর করে দেন। হাজারী সাহেবও ছাড়ার পাত্র নন। তিনি একে উনার বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়ে আদালত চত্বরেই হ্যান্ড মাইকের সাহায়্যে ১৫ মিনিট বক্তৃতা দেন। এবং এর দাঁত ভাঙা জবাব তিনি দেবেন বলে উনার ভক্তদের আশ্বস্ত করেন।
যে মামলায় উনার জামিন হয়নি সেই মামলার বিচারক অনুপস্থিত ছিলেন বিধায় উনার জামিন পাওয়া সম্ভব হয়নি। তবে যদি বিচারক উপস্থিত থাকতেন তবে হাজারী সাহেব উনাকে একটি কুইজ দিতে পারতেন। জজ সাহেব যদি এর সমাধান বের করতে পারেন তবে জামিন হবে না, আর না পারলে জামিন দিতে হবে।
হাজারী- আচ্ছা জজ সাহেব, ধরুন আমার বাবর এক ছেলে, মার এক ছেলে অথচ আমার কোন ভাই বোন নেই তাহলে ছেলেটি কে?
জজ সাহেব উত্তর দিতে ব্যর্থ হলেন। হাজারী উত্তর দিলেন আরে এটাতো সহজ। সেই ছেলেটি আমি হাজারী। অতএব হাজারী সাহেব বীরের মত জামিন নিয়ে বের হয়ে আসলেন।
জজ চমৎকৃত হলেন। তিনি ঠিক করলেন তিনি উনার সহকারী জজকে এই প্রশ্নটি করবেন। যথারীতি তিনি তা করলেন- আচ্ছা তুমি বল দেখি, আমার বাবর এক ছেলে, মার এক ছেলে অথচ আমার কোন ভাই বোন নেই, তাহলে ছেলেটি কে?
সহকারী জজ অবাক হয়ে উত্তর দিল আরে এটাতো সহজ। সেই ছেলেটি হচ্ছেন গিয়ে আপনি।
জজ হেসে উত্তর দিলেন আমি জানতাম তুমি পারবে না। সঠিক উত্তর হচ্ছ-সেই ছেলেটি হচ্ছে জয়নাল হাজারী।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।