ফ্রিকোয়েন্সি সিএইচটি একটি নতুন চাকমা ব্যান্ড। গত ১১জানুয়ারি ছিল এই ব্যান্ডের প্রথম বর্ষপূর্তি। নিজেদের সৃষ্টিকে সবার মাঝে পৌছে দিতে কয়েকজন উদীয়মান তরুনের অক্লান্ত চেষ্টায় গড়ে উঠেছে ব্যান্ডটি। অলটারনেটিভ রক, সফ্ট মেটাল এবং মেলডিয়াস ধাচের গান করা এই ব্যান্ডটির জন্মের গল্পটাও অদ্ভুদ। ফ্রিকোয়েন্সি সিএইচটির সবাই উচ্চ শিক্ষার পড়াশুনার জন্য সিলেটে বাস করা আদিবাসী তরুন। বাংলাদেশের আদিবাসী সংস্কৃতিকে টিকিয়ে রাখতে মূলত এ ব্যান্ড গঠন করা হয়।
ফ্রিকোয়েন্সি সিএসটি এর বর্তমান সদস্যরা হলেন-
১. কিশোর ওয়াংজা চাকমা- ভোকাল এবং লীড গীটার
২. টোয়েন চাকমা- কীবোর্ড
৩. দিসান চাকমা- লীড গীটার
৪. পিন্ডুক চাকমা- ভোকাল এবং একুইষ্টিক গীটার
৫. মারশন চাকমা- বেস গীটার
৬. আবেশ চাকমা- ড্রাম।
ব্যান্ডের সফলতার কথা তুলে ধরতে ফ্রিকোয়েন্সি সিএইচটির ভোকাল এবং লীড গীটারিষ্ট কিশোর ওয়াংজা চাকমা বলেন-“আমরা অনেক প্রতিকূলতার মাঝে কাজ চালিয়ে যাচ্ছি। প্রাথমিক অবস্থায় আমাদের কিছুই ছিলনা। শুধুমাত্র একুইষ্টিক গীটারে টুংটাং করতাম। প্র্যাকটিস প্যাডে যাওয়ার মতোও যথেষ্ট টাকা ছিল না। কয়েক মাসের মধ্যেই সাহস করে কিছু টাকা জমিয়ে বাকী ইন্সট্রুমেন্ট কিনে ফেললাম আর প্র্যাকটিসের জন্য একটা বাসা ভারা করলাম। তারপর থেকেই ফ্রিকোয়েন্সি সিএইচটি এগিয়ে চলছে।”
খোজ নিয়ে জানা যায় ফ্রিকোয়েন্সি সিএইচটি ব্যান্ড সিলেটের বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব চাকমা ভাষা সহ বাংলা, ইংরেজী ভাষায়ও গান করে থাকে। কয়েকটি গান এরা নিজেরা কম্পোজ করেছে, যেগুলো সামাজিক যোগাযোগের ওয়েব সাইট ফেইসবুকে “প্র্যাকটিস ভার্সন” আকারে প্রকাশ করা হয়েছে। তাছাড়া তাদের প্রথম এলবামের কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। ফ্রিকোয়েন্সি সিএইচটির সদস্যরা স্বপ্ন দেখছে এমন সব গান করা, যেগুলো মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে টিকে থাকবে। তাদের পথ চলা সুগম হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


