somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!!! গিনেসে বাংলাদেশ !!! - একটু গর্ব করি

১৩ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Guinness World Records বা The Guinness Book of Records - কে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। বিশ্বের সকল প্রকার রেকর্ড সংরক্ষন করার আন্তর্জাতিক ও অত্যন্ত জনপ্রিয় বই এটি। সেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্যদের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশের মানুষরাও। এ পর্যন্ত বেশ কয়েকবারই আমাদের দেশের নাম গিনেস বুকে উঠেছে । আসুন দেখে নিই আমাদের দেশ কয়বার, কিভাবে গিনেসে নাম লিখিয়েছে!!!





● সবচেয়ে পাতলা জাতি: আমাদের দেশের পুরুষদের গড় ওজন ২০.৫ কেজি। আর নারীদের ক্ষেত্রে এটি ২০ দশমিক ৪ কেজি। বিএমআই (বডি মাস ইনডেক্স) সূচকের এই হিসাব অনুযায়ী, আমরাই বিশ্বের সবচেয়ে কম ওজনের জাতি। (**আরবিশ্বের সবচেয়ে মোটা জাতি হলো দ্বীপদেশ নাউরুর জনগণ।)



● এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা: আমাদের দেশে আমাদেরই বিপক্ষে ১৫টি ছক্কা মেরে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটারশেন ওয়াটসন।



● এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ে: নরেন্দ্র নাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ও রাধা রানী রায়ের পাঁচ ছেলে। তাঁদের এই বিয়ের সংখ্যা এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড।



● হাত ধোয়ার রেকর্ড: ২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করেছিলেন ৫২ হাজার ৯৭০জন মানুষ। ইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার উদ্যোগে এ আয়োজনেই একসঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের হাত ধোয়ার বিশ্বরেকর্ড গড়া হয়েছে।



● সর্বাধিক ঘনত্বের দেশ: আমাদেরদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে দুই হাজার ৯১৮ জন মানুষ। বিশ্বের কোথাও প্রতি বর্গকিলোমিটারে এত বেশি মানুষ বাস করে না।



● সবচেয়ে বড় শিলা: ১৯৮৭ সালে গোপালগঞ্জে এক ভয়ংকর শিলাবৃষ্টি আঘাত হানে, যেখানে সবচেয়ে বড় শিলাটি ছিল এক কেজি ওজনের। বিশ্বের কোথাও এত ওজনের শিলাপাত হয়নি। সেই বৃষ্টিতে প্রাণ হারিয়েছিল ৯২ জন মানুষ।



● সবচেয়ে বড় মানবশিকল: ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ৫০ কিলোমিটার এলাকা হাতে হাত রেখে বিশ্বের সবচেয়ে বড় মানবশিকলের আয়োজন করেছিল!!!



● সবচেয়ে বড় উপসাগর: বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার। এটিই বিশ্বের সবচেয়ে বড় উপসাগর!



● মুক্তিপণ আদায়: ১৯৭৭ সালের ২ অক্টোবর জাপান এয়ারলাইননের ডিসি-৮ বিমানটি অপহরণ করে নামানো হয়েছিল ঢাকার তেজগাঁও বিমানবন্দরে। বিমানে জিম্মি করা হয়েছিল ৩৮ জনকে। ছয় মিলিয়ন মার্কিন ডলার এবং দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে মুক্তির বিনিময়ে অপহরণকারীরা বন্দি যাত্রীদের মুক্তি দিয়েছিল। এটাই মুক্তিপণ আদায়ের সর্বোচ্চ রেকর্ড!!!



● বিশ্বের সবচেয়ে বড় ব্যাট: বিশ্বের সবচেয়ে বড় ব্যাটটি ১১১ ফুট লম্বা এবং এটি প্রস্থে সাড়ে ১২ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় এই ব্যাটটি বানাতে সময় নিয়েছেন মাত্র ১৫ দিন!!!



● সুপার গ্র্যান্ড ফাদার: বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে সুপার গ্র্যান্ড ফাদার। ১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা পাঁচ শরও বেশি!!!



● টেবিল টেনিসে বিশ্বরেকর্ড: আমাদের দেশের জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!!!

void(1);

● সবচেয়ে বড় স্ট্যাপলার পিনেরচেইন: খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বানিয়েছেন হাতে বানানো বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন। এটি ৪২২ফুট ৪ ইঞ্চি লম্বা এবং এখানে ব্যবহার করা পিনের সংখ্যা ২৭ হাজার। মজার ব্যাপার হলো, এটি বানাতে শিহাবের খরচ হয়েছে মাত্র ২৭০ টাকা!!!
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×