আমার প্রিয় পোস্ট

মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইলো পতিত; ফলালে ফলতো সোনা

মেঘের রাজ্য শিলং

১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:১৮

শেয়ারঃ
0 1 0

যারা খুব কম ঝামেলায়, আরামে ভ্রমন করে এবং কম খরচে দেশের বাইরে অসাধারণ একটা জায়গা ঘুরে আসতে চান তাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে শিলং। শিলং হচ্ছে ভারতের 'সেভেন সিস্টার্‌স' এর অন্যতম মেঘালয়ের রাজধানী। শিলং যেতে সিলেট থেকে প্রথমে যাবেন তামাবিল বর্ডারে, যেতে ঘন্টা দেড়েক লাগবে গাড়ী ভাড়া করে যেতে পারেন। তামাবিলের রাস্তাটাই আপনার ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেয়ার জন্য যথেস্ট। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন দূরে অনেক উচু সব পাহাড়। এই পাহাড়ের উপরেই আপনাকে যেতে হবে, কারণ এখানেই শিলং। তামাবিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সহজ বর্ডার। এখান থেকে ২ কদম হাটলেই ইন্ডিয়ার বর্ডার, একদম সামনাসামনি। ইমিগ্রেশন শেষ করেই সামনে মারুতি পাবেন, শিলং এর কথা বলে উঠে পড়ুন।
এর পর আড়াই-তিন ঘন্টার পাহাড়ের পথে যাত্রা। অনেক উচুতে উঠবেন, কিন্তু কোনধরনের পাহাড়ে উঠানামার কষ্ট পাবেন না। রাস্তা বেশ ভালো এবং মাঝেমধ্যে পাহাড়ে সমতলভুমির পরশ পাবেন। (লোকজন রেগুলার মারুতির মতো গাড়ী নিয়ে যাওয়া আসা করতেছে, সো বুঝতেছেন রাস্তা কত ভালো) এটুকু বলতে পারি পুরা জার্নিটাতে চারপাশ আপনাকে মুগ্ধ করে দেয়ার জন্য যথেষ্ট। প্রথমে বেশ কিছুক্ষন বাংলাদেশ দেখা যায়, পরে পাহাড়ি পথে ঝর্না আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌছে যাবেন শিলং। ভ্রমনের কোন ধরনের ক্লান্তি টেরও পাবেননা।
শিলং অসম্ভব সাজানো গোছানো সুন্দর একটা ছোট শহর। শহরের বাইরে থেকেই দেখবেন সুন্দর সব একতলা, দোতলা বাড়ী। রাস্তা ঘাট বেশ ভালো, ঘুরে বেড়াতে মজা পাবেন। তবে টেক্সি ক্যাব ছাড়া আর কিছু নেই। শহরের অর্ধেক জুড়েই আবার ক্যান্টনমেন্ট। শিলংএ খ্রীস্টান সম্প্রদায় বেশী, সে কারনে চার্চ ও অনেক। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, প্রায় সব বাড়ীর সামনেই গোলাপগাছের ঝাড়। নানা রংয়ের গোলাপ ফুটে আছে। শহরে অনেক ভালো খারাপ হোটেল, থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হবেনা। থাকা খাওয়ার খরচও টুরিস্ট সিটি হিসেবে কম। শহরের অধিকাংশ দোকান চালায় বাংগালীরা, সো কথাবার্তা নিয়েও টেনশন নাই। তবে শপিং করাটা বোধহয় খুব একটা সুবিধার হবেনা। দাম একটু বেশীই।তবে ওখানেও বংগবাজার টাইপের মার্কেট আছে।
ঘুরে বেড়াতে চাইলে শহরের বাইরে অসংখ্য ঝর্না, পাহাড়। শিলং এ গিয়ে একদিন আশেপাশের পার্ক, ফলস্ এইসব দেখতে পারেন, আরেকদিন যাবেন এলিফ্যান্ট ফল্‌স, শিলং পিক এইসব দেখতে। আছে উমিয়াম লেক নামের চমৎকার একটা লেক। এটা শিলং থেকে একটু বাইরে, এখানে অবশ্যই যাবেন। আপনি একটা ক্যাব একেবারে প্রত্যেকদিনের হিসেবে ঠিক করতে পারেন। প্রচুর ক্যাব ওখানে। আর চলে যেতে পারেন চেরাপুন্জি। একদিন পুরা হাতে রাখবেন চেরাপুন্জির জন্য। মেঘের জন্য চারপাশে কিছু দেখবেন না। এরমধ্যেও যা দেখবেন পাহাড়ের উপর থেকে মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যাথেষ্ট। পায়ের নিচ দিয়ে দেখবেন মেঘ ভেসে বেড়াচ্ছে। দূর থেকে দেখলে কুয়াশা মনে হতে পারে, আসলে সব মেঘ।মাঝেমধ্যে এমন হয় কিছু দেখা যায়না, হঠাৎ করে সব ফুঁড়ে উঠে। এই অবস্হা অবশ্য শিলংয়েও হতে পারে। এই কারণেই এই রাজ্যের নাম মেঘালয়। মেঘের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কখনে হাত দিয়ে ধরা যায়না :)
হাতে সময় বেশি থাকলে পাশের দুই রাজ্যে ইম্ফল, গোয়াহাটি ঘুরে আসতে পারেন।
আরাম করে ৩/৪ দিনে ঘুরে চলে আসতে চাইলে এখনি শিলং যাওয়ার জন্য ব্যাগ গোছাতে পারেন। এটাই সবচেয়ে ভালো সময়। তবে শিলং এর আবহাওয়ার কোন আগামাথা নেই। এই ঝুমঝুম বৃষ্টি, এই রোদ আবার এই ঠান্ডা। সব অনুভূতি একদিনে পেয়ে যাবেন।

(কিছু ছবি দিলাম।)





 

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ সকাল ১০:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:২৫
রাজীব বলেছেন: ছবি পাই নাই।

আরো বড় করে লিখেন। আমি শিলং যেতে চাই।

কোথায় থাকবো, ট্যক্সী ভাড়া, হোটেল ভাড়া ও খাবারের খরচ ও মান সম্পর্কে জানান।
১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: অনেক হোটেল আছে। বেশ ভালোই। আমি ছিলাম মিকাসাতে, পুলিশ বাজার বোধহয় জায়গাটার নাম। ভালো হোটেলে থাকলে ডাবল বেড ১২০০-১৫০০ রুপির মতো লাগবে। নরমাল হোটেলে এর চেয়ে অনেক কমেও পাবেন। খাবারের দাম অত বেশী না, মান ভালো। মসলা দেয় অনেক।

২. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৮
আজুরা রাহমান বলেছেন: দেখে বোঝা যাচ্ছে জায়গাটা খুব সুন্দর।আর কয়েকটা ছবি জুরে দিতে পারতেন।
১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: অনেক ছবি। জাস্ট কয়েকটা দিলাম। সময় করে পরে হয়তো দিব। ধন্যবাদ।

২০ শে মে, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: আর ছবি জুরে দিলামনা। আজুরাই রাখলাম ;)

৩. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৮
বড় বিলাই বলেছেন: কি সুন্দর জায়গা। যেতে মন চাইছে।
১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: ঘুরে আসেন। ভালো লাগবে। খুঁটিনাটি যা যা লাগে সব ইনফো আমি জানায় দিব।

৪. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৯
মুহিব বলেছেন: শিলং এর উপরেই একটা পোস্ট খুজতেছিলাম। এই পোস্টটি তাই সেভ করে রাখলাম।
১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: :)

৫. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫২
সাদা মনের মানুষ বলেছেন: দারুন সব ছবি, অনেকগুলো প্লাস+++
৬. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৭
রোডায়া বলেছেন: চমৎকার৷ শিলংয়ের নাম বহু পড়েছি, তবে এতো সুন্দর বুঝিনি৷
৭. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১৪
বিপ্লব কান্তি বলেছেন: সিলেট যাবেন ----------- তারপর সিলেটে কয়েকদিন ঘুরবেন, ফিরবেন, তারপর সিলং চলে যাবেন।
৮. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:২২
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
জুন এর শেষে যাচ্ছি, বর্ষা দেখতে; ইনশাল্লাহ জ্বর বাধায় নিয়া আসব।
সব খুটিনাটি জানান
১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: ভালো সময়ে যাচ্ছেন। ঝুম বৃষ্টি পাবেন, সংগে তীব্র সব ঝর্না। কি জানতে চান বললেই জানাবো।

১০. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৭
নুশেরা বলেছেন: মনটা ভরে গেল এত সুন্দর ছবি আর লেখা পড়ে। বর্ণনা আরেকটু দীর্ঘ হলোনা কেন! জীবনে এই একটা সাধ ছিল; শিলং যাব; পূরণ হয়নাই :(

২০ শে মে, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: সাধ অপূর্ণ রাখা ঠিক না। নেক্সট চান্স পাইলেই যাইয়েন। কিছুদিন রিলাক্স করে আসতে পারবেন।

২৪ শে মে, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ

১২. ১৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
রুট বলেন। কোথায় কোথায় ঘুরব? কোনটার পর কোনটা ঘুরব?
২০ শে মে, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: একদিন পুরা হাতে রাইখেন চেরাপুন্জির জন্য। শিলং এ গিয়ে একদিন আশেপাশের পার্ক, ফলস্ এইসব দেখতে পারেন, আরেকদিন এলিফ্যান্ট ফল্‌স, শিলং পিক এইসব দেখতে যাবেন। উমিয়াম লেক মাস্ট ঘুরে আসবেন। এটা শিলং থেকে একটু বাইরে। আপনি একটা ক্যাব একেবারে প্রত্যেকদিনের হিসেবে ঠিক করতে পারেন। প্রচুর ক্যাব ওখানে।

হাতে সময় বেশি থাকলে ইম্ফল, গোয়াহাটি ঘুরে আসতে পারেন।

১৩. ২০ শে মে, ২০০৯ দুপুর ১:১৫
লীনা দিলরূবা বলেছেন: ছবি গুলো ছবির মত সুন্দর হয়েছে। কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ..... কবে যে যেতে পারবো.........
২০ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: যেতে চাইলে যাওয়া কিন্তু খুব সহজ। ৪টা দিন সময় বের করুন। তথ্যের দরকার হলে বলবেন। আমি বিশদ আপনাকে জানায় দিবো।

১৫. ২১ শে মে, ২০০৯ সকাল ৮:৪৪
লীনা দিলরূবা বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ। তুলে রাখলাম প্রিয়তে।
১৬. ২১ শে মে, ২০০৯ দুপুর ২:১৭
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: প্রথম আর শেষ দু'টা ছবি অসাধারণ! ধন্যবাদ স্বর্গ শেয়ার করার জন্য! :)
২১ শে মে, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: শুভেচ্ছা স্বর্গকে উপলব্ধি করতে পারার জন্য :)

১২ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: :)

১৮. ২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:২৮
দীপান্বিতা বলেছেন: শিলং সত্যি খুব সুন্দর...আমার ও যাবার ইচ্ছে আছে।
২৬ শে জুন, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: ঘুরে আসুন, ভালো লাগবে।

১৯. ২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
সোহানা মাহবুব বলেছেন: এখুনি যেতে ইচ্ছে করছে।ছবিগুলো এককথায় চমৎকার।আপনার ছবি তোলার হাত অসাধারণ।+++
২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ধইন্যা :D

২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: :D

২১. ২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
মেঘ বলেছেন: খুব সুন্দর জায়গা।
আমি গিয়েছিলাম ২০০৮ এর অক্টোবরে।
সবার সুবিধার্থে এ Click This Link লিখাটা দিয়েছিলাম। বিস্তারিত জানতে পারবেন। যাবার ব্যাপারে।
আপনার লিখা খুব ভালো লাগলো
২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: পড়লাম। :(

২২. ২৮ শে জুন, ২০০৯ রাত ১:২২
মেঘ বলেছেন: পড়লেন তো ভালো কথা। কিন্তু মুখ ব্যাজার কেন??
২৮ শে জুন, ২০০৯ সকাল ৯:০৬

লেখক বলেছেন: একই টপিক নিয়ে আপনার চমৎকার লেখার পাশে আমার যা তা লেখা দেখে..

২৩. ৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১৭
মুহিব বলেছেন: মনটা খারাপ ছিল। তাই শোকেস থেকে বের করে আবার পড়লাম। এখন মন ভাল।
০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ৯:১৯

লেখক বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারো মনটা ভালো হয়ে গেলো :)

২৪. ০১ লা মে, ২০১০ রাত ১১:০৬
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ভ্রমণ বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ!
০২ রা মে, ২০১০ দুপুর ২:১২

লেখক বলেছেন: ভ্রমণ বাংলাদেশএর পেইজ দেখে ভালো লাগলো

২৫. ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:০১
সুবিদ্ বলেছেন: শিলং অসাধারন একটা জায়গা...ভালো লাগলো আবারো আপনার ব্লগের মধ্যদিয়ে ঘুরে আসতে পারার জন্য
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৬

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমরো ভালো লাগলো

২৬. ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১২
রাজসোহান বলেছেন: অসাধারন একটা জায়গা :)
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: :)

২৭. ১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪২
mishu_cse বলেছেন: ভাই,
তামাবিল থেকে শিলং এর ভাড়া(ট্যাক্সি/বাস) কত?
শিলং থেকে গৌহাটী যেতে কি রকম খরচ(ট্যাক্সি/বাস)? কি কি দেখার আছে? গৌহাটী ঘুরতে কয়দিন লাগতে পারে?
শিলং থেকে চেরাপুঞ্জি যেতে কি রকম খরচ (ট্যাক্সি/বাস)? কি কি দেখার আছে? দিনে গিয়ে দিনে ফিরে আসা কি সম্ভব?
আপনি ২০০৯ এ গিয়েছিলেন। এখন কি রকম ?
আমরা সেপ্টেম্বর /অক্টোবরে যেতে পারি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৩৮

লেখক বলেছেন: তামাবিল থেকে শিলং এর ভাড়া ১৬০০/১৭০০ রুপি ট্যাক্সী। গৌহাটি যেতে চাইলে থাকার মতো সময় নিয়ে যাবেন। চেরাপুন্জী দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়, ট্যাক্সী ১৫০০ রুপি আপ-ডাউন। শিলং এ ট্যাক্সী ছাড়া আর কিছু পাবেননা। নভেম্বর থেকে অনেক ঠান্ডা, এর আগে যান।

 

মোট সময় লেগেছে ১.০০৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের সম্বন্ধে আমার ধারণা খুবই অস্পষ্ট
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই