মন্ত্রীদের কি কাজকর্ম কিছু নাই নাকি? প্রধানমন্ত্রী দেশের বাইরে গেলে বা ফিরে এলে তাদের কেন চেহারা দেখাতে হবে এয়ারপোর্টে গিয়ে?

১৬ ই মে, ২০১১ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই দেশের হাজারটা সমস্যা। আমলাতন্ত্রের জটিলতায় আর লালফিতার কেরামতিতে এমনিতেই সরকারী কাজকর্মের স্পিড খুবই কম। যারা সরকারী অফিসে চাকরী করেন বা নানা কাজে যেতে হয় মন্ত্রনালয়ে তারা এটি জানেন। কোন একটা প্রসেস শুরু হওয়ার পর কতদিন পর যে শেষ হবে তা হলপ করে বলা খুবই সাহসের কাজ। আর এর মধ্যে চলে তেল মারার প্রতিযোগিতা। সচিবরা তেল মারে মন্ত্রীদের আর মন্ত্রীরা তেল মারে প্রধানমন্ত্রীরে। যোগ্যতার কি দরকার যদি তেলেই চলে? এক ধরনের তেল হল প্রধানমন্ত্রী যখন বিদেশে যাবেন বা ফিরে আসবেন তখন এয়ারপোর্টে গিয়ে চেহারা দেখানো। কোন কাজের কাজ এইটা? দুনিয়ার কয়টা দেশে মন্ত্রীরা এরকম ভাবে এয়ারপোর্টে হাজিরা দেয় তাই ভাবি। এয়ারপোর্টে যাওয়া আসা করতেই তো দিন শেষ, সেদিন আর কাজ কি হবে মন্ত্রনালয়ে।
▐►যেমন আজকে (রোববার) বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্যরা এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ব্যস, চাকুরী নিশ্চিত হল মন্ত্রীদের।

▐► শুধু শেখ হাসিনাই না, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, একই ঘটনা তার ক্ষেত্রেও ঘটেছে। নিচের ছবিটি দেখেন - এটা ২০০৫ সালের ১৫ জুন তারিখের তোলা। খালেদা জিয়াকে তেলের সাগরে ভাসানোর জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন তখনকার মন্ত্রীরা।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১১ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন