somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়ায় ব্রিটেনের স্মার্ট বোমা হামলা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলার দুই হাজার বছরের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত শত্রু হল ব্রিটেন। ১৭৫৭ সালে রায় দুর্লভ, জগৎ সেঠ, উর্মি চাঁদ, মীর জাফর গংদের জন্য বাংলার স্বাধিনতা অস্ত যায় তখন এক-দের কোটি মানুষের জন্য যে বাজেট ছিল তা বর্তমান ১৭ কোটি মানুষের বাজেটর কয়েকগুন। অসমাপ্ত আত্নজিবনিতে বঙ্গবন্ধু লিখেছেন, "পলাশির আগে মুর্শিদাবাদের একজন ব্যাবসায়িই পুরো বিলেত কিনে ফেলতে পারতো"।
এরপর ইতিহাস। সালাহ উদ্দিন আইয়ুবির কাছে জেরুজালেমে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে বাংলার উপর যা করে......
১৯০ বছরে ২ টা দুর্ভিক্ষ। প্রায় ৭০-৮০ লক্ষ মানুষকে হত্যা করা হয়। দেশের সব সম্পদ লুটপাট করে নিয়ে যায়। আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, তিনি ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে দেখেন মধ্যযুগের বাংলার দরজাও আছে। মানে ব্রিটিশরা লিটারেলি আমাদের দরজাগুলাও খুলে নিয়ে যায়।
সেই ব্রিটেন সিরিয়াতে হামলার ঘোষানা দিয়েছে। তারা নাকি স্মার্ট বোমা ফেলবে। এই স্মার্ট বোমা মহামতি হিটলার প্রথম ব্যবহার করেছিলেন।
এখনও ফ্রান্সের ইন্টেলিজেন্স বিভাগ প্রমান হাজির করেনি প্যারিসে কারা হামলা করেছে। শুধু সন্দেহের ভিওিতে একটি দেশের উপর ম্যাসাকার চালানো হবে। দুইদিন আগে একটা নিউজ দেখলাম প্যারিস হামলার পরে ফ্রান্সের সিরিয়া হামলায় শুধুমাত্র শিশুই মারা গেছে ২০০ এর বেশি। বেসামরিক মানুষযে কত তার হিসাব নেই।
এখন মহামতি রবার্ট ক্লাইভের দেশ ব্রিটেনও হামলা করবে। কারো গায়ে ISIL লেখা নেই। বেসামরিক মানুষ মারা যাবে না তার নিশ্চয়তা কি? [যেমনটা হচ্ছে]।
সিরিয়াতে যারা থাকে তারাও মানুষ। তাদেরও ব্যাথা লাগে। শুধু যারা প্যারিস, শিকাগো, লন্ডন, নিউ ইর্য়ক বা প্রাগে থাকে তারাই মানুষ বাকিরা (ডারউইনের কথা মতে) নিম্ন প্রজাতির এমনটা না।
আমাদের বিশ্বাসের অংশ, আশির্বাদপ্রাপ্ত ভূমি গত কয়েক বছর ধরে জ্বলছে।
আরও জ্বালবে তা সন্দেহহিন। কিন্তু কতদিন?
সম্ভবত দুনিয়াতে নতুন বিশ্ব ব্যবস্থার থিংক ট্যাংক ছাড়া আর কেউ তা জানে না।
তবে আমার যা মনে হয়, আরও একটি দলের জন্ম হবে। যারা ISIL এর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের সমাপ্তি ঘটাবে। জন্মসূত্রে তাদের ISIL এর সাথে সম্পর্ক হবে ভাই-ভাই। মানে যারা ISIL কে জন্ম দিয়েছে তারাই তাদের জন্ম দেবে।
যেমনটা হয়েছিল ১৯২০ এর দশকে জাজিরাতুল আরবে.....
*জাজিরাতুল আরবই এখন সৌদি আরব নামে পরিচিত।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×