somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশের সরকার পরিবর্তনের সঙ্গে.. যে গল্পের হুবহু মিল খুজে পাওয়া যায়...!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি গ্রামে চোর ধৃত হওয়ার পর গ্রামের ময় মরুব্বিরা বিচার বসিয়েছেন।

বিচারে সকলের মতামত নিয়ে প্রধান বিচারক একটি সিদ্ধান্তে উপনীত হলেন এবং চোরকে বললেন ,'' শোন... তোকে আমরা দুটি অপশন দিচ্ছি, এর মধ্যে থেকে যেকোনো একটিকে তুই শাস্তি হিসেবে মেনে নিবি।''

''১ম টি হলো তোকে জোড়া কঞ্চির ১০টি জোড়ে জোড়ে মার খেতে হবে''

''আর ২য়টি হলো ১০ টি বড় বড় কাঁচা পেয়াজ খেতে হবে'' ....বল এখন কোনটি বেচে নিবি?

চোর ছিলো খুব চালাক। ভাবলো মার খাওয়ার চেয়ে কাচা পেয়াজ খাওয়া তো অনেক সহজ। এটা আবার শাস্তি হলো নাকি? তো চোর সবার সামনে ঠিক করলো কাচা পেঁয়াজ-ই খাবে।

বিচারক ছিলেন আরও চালাক ও বদ্ধিমান। তিনি চোরের কথামত বড় বড় ১০ কাচা পেঁয়াজ খেতে দিলেন এবং মনে মনে হাসতে লাগলেন।

তো চোর সবার সামনে খাওয়া শুরু করলো... ১ টি পেয়াজ খেতে গিয়ে বুঝতে পারলো
কত ঝাজ এতে , চোখ-নাক দিয়ে পানি আর কান দিয়ে ঝাজ বেরুতে লাগলে কাদতে কাদতে বিচারককে বললো,'' হুজুর আপনি আমাকে কঞ্চির মার-ই দেন, পেয়াজ খেতে পারবো না...''

তো বিচারক অনেক জোড়ে একটি জোড়া কঞ্চির মার দিলেন। তখন চোর ব্যাথা সহ্য না করতে পেরে চিৎকার করে কেদে বলতে লাগলেন ,''হুজুর, আমি মার খাবো না, আমাকে পেয়াজ-ই দেন...'

আবার তাকে পেয়াজ দেয়া হলে সে খেতে লাগলো, কিন্তু পারলো না..এবং কাদতে কাদতে বললো, আমাকে মার-ই দেন। পেয়াজ খাওয়া আরও কঠিন।

আবার জোড়ে আরও ১ টি মার দিলে কাদতে কাদতে বলে...না হুজুর এর চেয়ে পেয়াজ খাওয়াই সহজ...দিন..আমাকে পেয়াজ-ই দিন....এভাবে চলতে লাগলো বিচার।

অবশেষে, চালাক লোকটি একদিকে ১০টি পেয়াজ এবং অন্য দিকে ১০ টি জোড়ে আঘাত করা মাইর উভয়ই খেলো।

এথেকে আপনাদের মন্তব্য কি হতে পারে....?? জানাবেন প্লিজ..

আমার মন্তব্যটি যেটা.. আমরা মনেকরছি বর্তমান সরকার দেশ চালাতে ব্যার্থ। বিদ্যুৎ সমস্যা, যানযট সমস্যা...ইত্যাদি ইত্যাদি...মনে করছি সাবেক সরকর-ই হয়তো ভালো করতে পারবে , আর তাই আবার ভোট দেই।

আবার তখনও দেখা দেয় একই সব সমস্যা। তখন আবার মনে হয় , নাহ্ , আগের সরকার-ই ভালো ছিলো , তাদেরকেই ভোট দেই....

এভাবে আমরা পর্যায়ক্রমে পেয়াজ আর কঞ্চির মার খাওয়ার মতো সরকার পরিবর্তন করছি.....আমাদের দেশে তাই হচ্ছে না?? এক্ষেত্রে বলা যায় আগামী বার হয়তো আগের সরকারই আসবে...আমরা যেনো দেশের বড় দুটি রাজনৈতিক দলের কাছে বাধ্য হচ্ছি দেশ পরিচালনা করার দায়িত্ব দিতে.... ঠিক বললাম কি???

আপনাদের মন্তব্য আশা করছি....
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×