বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আজ সোমবার সিরাজগঞ্জে আয়োজিত ছাত্র-জমায়েতে অভিযোগ করে বলেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে তাঁর সমাবেশস্থলের কাছে ট্রেন-দুর্ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য আজ বিকেলে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ মুলিবাড়ী রেলগেট মাঠে ছাত্র-গণজমায়েতের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তিনটা পাঁচ মিনিটে সভামঞ্চ থেকে মাত্র ৩০ গজ দূরে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়। শহীদ জেহাদের ২০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এ ছাত্র-গণজমায়েতের আয়োজন করে।
আমি প্রথমে নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাই। যে জায়গাতে জনসভা আয়োজন করা হইয়াছিলো এর নিকটেই আমাদের বাড়ী। ঐ জায়গাটা আসলেই অনেক বিপদজনক। আমাদের সয়দাবাদ স্কুলের একজন স্টুডেন্ট সহ অনেকেই মারা গিয়াছে এমনকি ঐ রেল ক্রসিং-এ একটি বাসও ট্রেনের মুখোমুখি হয়ে অনেকে মারা গিয়াছিলো । ঐ খানে আমার এক প্রিয় স্যার যিনি আমাদের ইংরেজী পড়াতেন তিনিও প্রান হারিয়েছেন। ভয়ঙ্কর ব্যাপারটা হলো ঐ খানে ঢাকা থেকে উত্তর বঙ্গের প্রবেশের একমাত্র জাতীয় ব্যস্ততম সড়কের একদম পাশাপাশি রেল লাইনও তাই সেই জায়গাটা স্বভাবতই বিপদজনক।
তাই প্রশ্ন সিরাজগঞ্জে এত জায়গা থাকা স্বত্বেও ঐ জায়গাটিকে কেনো জনসভার জন্য বেচেঁ নেয়া হলো ? এসব বিষয়ে সতর্ক থাকলে হয়তো এতগুলো প্রান হারাতে হতো না।
সমাবেশে সভাপতির ভাষণে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেন, "সমাবেশের জন্য অনুমতি নেওয়ার সময় রেল-কর্তৃপক্ষ জানিয়েছিল বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ রেলপথে কোনো ট্রেন চলবে না।" এটা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি এই কথা বলেছেন তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া দরকার।
আমার জানা মতে ঐ রেল লাইনও অনেক ব্যাস্ত। সারাদিন অনেকগেলো ট্রেন যায়। যে সময়টিতে জনসভা হওয়ার কথা তখও ট্রেন যায়। অবশ্য যদি জনসভার জন্য ট্রেন বন্ধ রাখা হতো তাহলে সেটা ভিন্ন কথা।
আমাদের দেশের দুই নেত্রীর একটিই সমস্যা তাহলো একজন অন্যজনকে একদম সহ্য করতে না পারা, আল্লাহ এদের মাথা যে কি দিয়ে বানিয়েছেন তা একমাত্র তারাই ভালো জানেন। খালেদা বলেছেন এটা হাছিনা সরকারের ইচ্ছাকৃত !!!!!!!
হয়তো অন্য পক্ষ থেকে বলা হবে এটা বিএনপিরই কিছু কর্মীর ইচ্ছাকৃত ভাবে জীবন দান করিয়ে আন্দোলনের একটি ইস্যু খুজে পেতে চাচ্ছে....!!!!!! (এটা আমার কাল্পনিক উক্তি)
যেটা বলা হয়েছিলো ২১শে আগষ্ট গ্রেনেড হামলাতেও ........বিএপির কিছু নেতার সহযোগিতায় একটি জঙ্গি সংগঠন করেছিলো। তাই এটা ওদের মনের অসুখ হতে পারে...
যাইহোক, এই অনাকাঙ্খিত মৃত্যুর জন্য আমরা সবাই শোকাভিভূত। এবং বলবো জনসভার জন্য স্থান নির্বাচন করার এটা অনেকটা ভুলের মাসুল...
সরকার দুর্ঘটনা ঘটিয়ে সমাবেশ পণ্ডের চেষ্টা চালিয়েছে: খালেদা। এ কথা শুনে অনেক কষ্টের মধ্যেও যেন প্রতিবাদ করতে মন চায়
।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪৩টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।