somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্লাড লাইটের ঝলমলে আলোয় 'কৃষকের বিশ্বকাপ ক্রিকেট ২০১১' চ্যানেল আইয়ের প্রতীকি ক্রিকেটে বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়া খেলায় বাংলাদেশ জয়ী...B-)

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নামের দুই দলে ভাগ করা ১৮ জন খেলোয়াড়েরই বয়স ষাটের কোটায়। সবার পরণেই লুঙ্গি। কারো গায়ে পাঞ্জাবি, কারো গায়ে গেঞ্জি, সোয়েটার। সাদা লম্বা দাড়ি ও টুপি মাথায় খেলোয়াড়ও রয়েছেন বেশ কয়েকজন।

বিরতিতে খেলোয়াড়দের পানীয় হিসেবে দেওয়া হয় ডাবের পানি ও ঘোল। যিনি ম্যান অব দি ম্যাচ হয়েছেন তাকে পুরস্কার হিসাবে দেওয়া হয় ছাগল।

স্টেডিয়াম বলতে আমন ধান কাটার পর রোলার দিয়ে সমান করা কৃষিজমি। আর এ জমিতেই ফ্লাড লাইটের ঝলমলে আলোয় 'কৃষকের বিশ্বকাপ ক্রিকেট ২০১১' দেখতে জড়ো হয়েছিলেন শিশু ও নারীসহ কয়েক হাজার মানুষ। তারা এসেছিলেন আশপাশের গ্রামগুলো থেকে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্যতিক্রমী এ খেলা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর পুলিয়ামারি গ্রামে। খেলার আয়োজন করে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।

'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের জন্য ধারণ করা এ খেলাটি বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার এক সপ্তাহ আগে ১১ ফেব্র"য়ারি স¤প্রচার করা হবে।

১৭ ফেব্র"য়ারি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হবে। ১৯ ফেব্র"য়ারি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ।

চর পুলিয়ামারি গ্রামের মাঠে খেলা শুরু হওয়ার আগে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সাংবাদিকদের বলেন, "এটি একটি প্রতীকি খেলা। বাংলাদেশ এবার বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশের একটি। বিশ্বকাপ ক্রিকেটের আনন্দের সঙ্গে কৃষকদের সম্পৃক্ত করা এবং তাদের উচ্ছ্বাসকে তুলে ধরার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।"

কৃষকের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে রোববার বিকেল থেকেই উৎসবে মেতে ওঠে চর পুলিয়ামারি গ্রাম। আশপাশের গ্রামগুলো থেকে দর্শক আসতে শুরু করে। সন্ধ্যা নামার আগেই শীতের কুয়াশা ঢাকা মাঠের চারদিক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

দর্শকরাও ছিলেন নানা সাজে সজ্জিত। হাতে ৪ ও ৬ লেখা প্ল্যাকার্ড। হাতে প্লাস্টিকের বাশি। দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য মাঠে ছিলো ব্যান্ডপার্টির দল। বাহারি রংয়ের 'ব্যাঙ্গাত্মক বিজ্ঞাপন' দিয়ে সাজানো হয় মাঠ। দর্শকরা যাতে মূল মাঠে ঢুকে না পড়তে পারে সেজন্য চারদিক ঘেরা হয় বাঁশ দিয়ে।

প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় মাঠে দর্শকদের সরাসরি খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। খেলার ভিডিও ধারণের জন্য মাঠের চারদিকে বসানো হয় চ্যানেল আইয়ের দশটি ক্যামেরা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার জন্য বসানো হয় ক্রেন।

শুধু খেলা নয়, খেলা ধারণ করার কলাকৌশল দেখেও মুগ্ধ হয়েছেন গ্রামের মানুষ।

পাশের লক্ষ্মীপাড়া থেকে খেলা দেখতে আসা আব্দুস কুদ্দস নামের একজন বৃদ্ধ বললেন, "আমরা আশপাশের গ্রামের মাঠে খেলা দেখেছি। কিন্তু রাতের বেলায় আলোতে কখনো খেলা দেখিনি। এতো ক্যামেরাও দেখিনি কখনো।"

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে খেলা শুরু হয়। তার আগে নানা রংয়ের আতশবাজি ফুটিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করা হয়।

সোয়া ৬টার দিকে বড় মাথাল মাথায় দিয়ে লুঙ্গি পড়া আম্পায়ার দুই দলের অধিনায়ককে নিয়ে মাঠে প্রবেশ করেন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।

খেলাটির ধারাভাষ্য দিতে ঢাকা থেকে যান আব্দুল হামিদ ও মঞ্জুর হাসান মিন্টু।

প্রবীণ কৃষকদের নিয়ে দল গঠনের সিদ্ধান্ত নিলেন কেন, জানতে চাওয়া হলে শাইখ সিরাজ সাংবাদিকদের বলেন, "খেলাটি পরবর্তীতে টিভিতে প্রচার করা হবে। এজন্য টিভি দর্শকদের কথা মাথায় রেখে তারা যাতে মজা পান সেজন্যই প্রবীণদের নেওয়া হয়েছে।"

খেলা দেখতে এসে অত্যন্ত আনন্দ পেয়েছেন দর্শকরা। দলকে সমর্থন করার চেয়ে প্রবীণদের খেলা উপভোগ করেছেন তারা। তাই মাঠ জুড়েই ছিল হাসির বন্যা।

অষ্ট্রেলিয়া দলের ৮ নম্বর জার্সিধারী গফুর প্রথম ওভারেই বোল্ড আউট হয়ে যান। সারা মাঠ জুড়ে শুরু হয় আনন্দধ্বনি। প্রতিপক্ষ বাংলাদেশ দলের খেলোয়াড়রাও মেতে ওঠেন উচ্ছ্বাসে।

কিন্তু গফুর ক্রিজে ব্যাট হাতে দাঁড়িয়েই রয়েছেন। তিনি বুঝতে পারছেন না আসলে কি হয়েছে। তখন মাঠের বাইরে থেকে থার্ড আম্পায়ার এসে গফুরকে বাইরে নিয়ে যেতে চাইলেও তিনি যাবেন না।

ধারাভাষ্যকার মাইকে বারবার বলছিলেন, আপনি আউট হয়ে গেছেন। এরপর একরকম বাধ্য হয়েই মাঠ ছাড়েন গফুর।"

ব্যাট করতে নেমে বাংলাদেশ দল নির্ধারিত দশ ওভারে এক উইকেটে ১২২ রান করে। অষ্ট্রেলিয়া দল দশ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৫ রান করে।

৮০ রান সংগ্রহ করে ম্যান অব দি মাচ হন বাংলাদেশ দলের নুরুল আমীন।

খেলা কেমন উপভোগ করলেন, জানতে চাওয়া হলে স্থানীয় বাসিন্দা নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুব ভালো হয়েছে। এমন খেলা আমরা আগে কখনও দেখিনি।"

দারুন উদ্যোগ এর জন্য চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ। অনেক মজা লাগলো বিষয়টা পড়ে। অবশ্যই খেলাটি দেখতে হবে। বরাবরই চ্যানেল আই কৃষকদেরকে নিয়ে ঈদ আনন্দ করে থাকে এইবার ক্রিকেট। এতে বিশ্বকাপের আমেজ কৃষকদের মধ্যেও পুরো দমে লক্ষ্য করা যাবে। ধন্যবাদ চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সাহেবকে এমন একটি উদ্যোগ নেয়ার জন্য।

[আর অনেক কৃতজ্ঞতা মিঃ রিয়াজুল বাশার সাংবাদিক বিডিনিউজ২৪.কম
শম্ভুগঞ্জ, ময়মনসিংহ।]
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১:০১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×