#1/ চকলেট
হতে পারে কোষ্ঠকাঠিন্যের কারণ।যারা চকলেট ভালোবাসেন তারা ভ্রু কুঁচকে তাকালেও এটাই সত্যি!
চকলেটে আছে প্রচুর পরিমাণে ফ্যাট যা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। জার্মানির একটি গবেষণায় দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত রোগীদের প্রায় সবারই খাবার তালিকার প্রধান একটি খাবার হলো চকলেট।
#2/ দুগ্ধজাত খাদ্য
যারা নিয়মিত প্রচুর পরিমাণে দুগ্ধজাত খাবার খান যেমন দুধ, পনির ইত্যাদি তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।
দুধে উপস্থিত ল্যাকটোজ এর কারণে গ্যাস ও বমি ভাবও হতে পারে অনেকের। ইরানের একটি গবেষণায় ১ থেকে ১৩ বছরের শিশুদের উপর জরিপ করে দেখা গিয়েছে যে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের মধ্যে ৮০% জন শিশুই নিয়মিত প্রচুর পরিমাণে দুগ্ধজাত খাদ্য গ্রহণ করেছে।
#3/ লাল মাংস
গরু কিংবা খাসীর মাংস ভালোবাসেন? তাহলে জেনে নিন যে গরুর মাংস হতে পারে কোষ্ঠকাঠিন্যের একটি কারণ। প্রোটিনের জন্য সামান্য পরিমাণে লাল মাংস খেলে কোনো সমস্যা নেই।
কিন্তু এক দিনেই প্রচুর পরিমাণে মাংস খেলে ফেললে কোষ্টকাঠিন্য হয়ে যেতে পারে। তাই লাল মাংস খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।
#4/ ভাজা পোড়া
খাবার খুব বেশি তেলে ভাজা পোড়া খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। এ ধরণের অতিরিক্ত তেলে ভাজা পোড়া খাবার যেমন, নানান রকম ফাস্টফুড, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, আলু পুরি, সিঙ্গারা, ডালপুরি ইত্যাদি খেলে হজম প্রক্রিয়া ধীর গতির হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার সৃষ্টি হয়। এধরণের খাবার গুলো স্বাভাবিক হজম প্রক্রিয়াকে ব্যহত করে। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে অতিরিক্ত ভাজা পোড়া খাবার না খেলে সেদ্ধ কিংবা ঝোল করা খাবার খাওয়া ভালো।
#5/ চা/কফি
যারা সারাদিন প্রচুর পরিমাণে চা কফি পান করেন তাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতা বেশি থাকে। গবেষণায় দেখা গিয়েছে যে যারা অতিরিক্ত চা কফি পান করেন তাদের কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা অন্যদের চাইতে বেশি থাকে। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে চা কফি এড়িয়ে চলার চেষ্টা করুন।
কোষ্ঠকাঠিন্য হয় যেসব খাবার খেলে। একটু সচেতন হলেই এড়াতে পারেন এই রোগটিকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অনন্ত সেই ভালবাসার স্রোত
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের অবস্থা নিয়ে আলাদা গুরুত্ব দেয়া দরকার

পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন
চলার পথে ক্ষণিক দেখা – (১১)
পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন
প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।