আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

হুলাহুপ, কথাবার্তা নদী

৩০ শে মার্চ, ২০০৭ রাত ১২:৩০

শেয়ার করুন:                   Facebook

আমাদের হুলাহুপ, কথাবার্তা নদীতে যে ষাঁড় ঢোকে চিনেমাটির বাসন সামলে সেও চুপ, নতশিং , শুধু হুলাহুপ, কথাবার্তা নদীর বক্ষে ঢেউকুড়কুড় লোনা আঁশের আঁটি চেটে ফেলেছে ব'লে তার রং বদলায় সবুজ বা নীল কখনো সাদাও । অথচ হুলাহুপ, কথাবার্তা নদীতে সেদিন গঞ্জের ছেলে বুড়ো মাগী মদ্দা সকলেই স্নান করে ও আঁচায় , নিজের লিনেন কাচে মেঠো সাবানে , কেউ ভুলে কুলকুচি করে ফ্যালে । তাই আমাদের হুলাহুপ, কথাবার্তা নদীতে আজ যে নীল-সাদা ষাঁড় ঢোকে , চিনেমাটির বাসন সামলে সেও চুপ , নতশিং , শুধু অভ্যাসে জাবর কাটে ল্যাজে ও গোবরে । সে জাবরের ঘসঘসে শব্দ নদী ও হুলাহুপে ক্রমে কথাবার্তারূপে প্রতীয়মান হলে চীনেমাটিতে চিড় ধরে আর ও গ্রামে কাঁঠাল পাকলে তার গন্ধ নদী ও হুলাহুপ কথাবার্তা পেরিয়ে ছড়িয়ে যায় এ গ্রামে ও সে গ্রামে ।

 

প্রকাশ করা হয়েছে: আমার ছোটোখাতা নোটবুক  বিভাগে ।

 

  • ৪ টি মন্তব্য
  • ১৪৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে মার্চ, ২০০৭ ভোর ৬:৪২
comment by: অঃরঃপিঃ বলেছেন: ঝিংকুরাণী সিরিজ করবা কইসিলা। কই?
২. ৩০ শে মার্চ, ২০০৭ ভোর ৬:৫২
comment by: অঃরঃপিঃ বলেছেন: কী আর করতারি অপেক্ষা ছাড়া
৩. ৩০ শে মার্চ, ২০০৭ সকাল ৭:১৪
comment by: রাগ ইমন বলেছেন: দাদা , পট্টি বানো ।

কিনতরি রাত যায়?

দিন তো বেলে মাটি , তুকতাক শিশির খালি , সাগর ফকফকা!
৪. ৩১ শে মার্চ, ২০০৭ সকাল ৮:৫১
comment by: অতিথি বলেছেন: চিনেমাটির বাসন ঠিকাছে

 



 


নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭৩০০