আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে 

কিচাইনগাথা : আট

১৪ ই এপ্রিল, ২০০৬ সকাল ৭:৫১

এ দিনলিপি শুরু হলে তীব্র ক্যাচালে ভরে ওঠে রাজপথ , চবুতরা , শোকপ্রস্তাবে ম্লান কিছু ঘরদোর , মুদী ও মদের দোকান আর তোমার আমার নামে গাঁথা শহীদফলকের গ্র্যানাইটে দেখা যায় রাতারাতি লেখা হয়েছে , যেন কাহাদের আমরণ পেচ্ছাবগাথা ও ভূল সানাইয়ের স্বরলিপি সুরে গোঁজা শবগীতি , উড়ো খৈ , প্রস্তাবমালা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কিচাইনগাথা : সাত

১৪ ই এপ্রিল, ২০০৬ ভোর ৫:৪৬

পাখির শবের মতো আমাদের এ দিনযাপন ক্রমেই পালক, চামড়া ও আবরণহীন হয় আর তন্দুরে স্যাঁকা হয় যুবতীর মাংস খেয়ে আমরা চেয়ারে হেলান বসি চমৎকার খড়কেকাঠির সুখে ফুৎ ফুৎ আমাদের করোটির পেছনে ডুবে যায় নীরন্ধ্র আকাশ তবু আমরা খেয়ালও করিনা শুধু আহার-নিদ্্রা-মৈথুনে কাঁপিয়ে তুলি আমাদের ঘরদ্্বার ন্যাকা গৃহকোনে আঁকা আমাদের নিরর্থক...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কিচাইনগাথা : ছয়

১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ১১:৩১

কতদিন ভেবেছি এই সঙ্ঘবদ্ধ দরোজাখিলান ও স্কাইলাইনের সামনে দাঁড়িয়ে আমাদের ঘুম ভাঙবে ধোঁয়াশায় আর আমাদের পতনের শব্দে একত্রে নড়ে উঠবে মহীরূহ , লাউমাচা ও তামাকের ক্ষেতপ্রান্তরে দ্যাখা দেবে ঘুর্ণিবাত্যা , বিদ্যুৎঝড় । আমাদের হাত নড়বে বাতাসে ধরতে চাইবে আঁকড়ে নেবে আঙুলের ফাঁকে যেন গলে যাবে শুণ্য সময়ের মতো নিরলম্ব চ্যূতিফলে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কিচাইনগাথা : পাঁচ

১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ১০:৩৬

আমাদের কলমীলতা , সিগারেট কাউন্টারে খাওয়া চাপনি দুপুর বিকেল , চালের গুঁড়ো দিয়ে ভাজা কুমড়ো ফুলের সাথে মুসুরির ডাল একদিন ঠিক দেখো সব মিউজিয়ামে যাবে । বয়ামে বোতলে বা কাঁচের বাক্সে তোলা থাকবে লেবেল দ্্রবণে আঁটা আমাদের বিষন্ন রাতব্যাপী চিৎকার , পশ্চিম বারান্দার ধারে আমাদের গুলি খেলার গোপন পিল ,...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কিচাইনগাথা : চার

১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ৮:৩৭

এ বড় কোডিন সময়বাঁধা বিকেলের সাদা টি-শার্টে আজ খুনো খুনি হয়ে যায় তুচ্ছ কারণে আজ ভারি হয় মাথা ও মগজম্যাগাজিন দূরে প্রেতভূমি জূড়ে খোলা খবরের কাগজের মতো লুটোপুটি খায় এই ঘেন্নাবাতাসে । কাল থেকে সাহিত্য হবে দিনভর রাতভর শিল্পের কাবাব গাঁথা হবে গন্গনে শিকে শুরু হবে আমাদের পেঁয়াজমশালার অনর্গল মৈথুন...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কিচাইনগাথা : তিন

১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ৭:৪৬

এই দ্যাখো , ছড়ানো ম্যাপের উপর আমরা ক্যামন কাঠি ও কাঁটাতার পুঁতে রাখছি সীমানা বন্দুকে দ্যাখো নীলামে উঠেছে আমাদের বাড়িঘর , কলতলা , উঠোন , বাগান ও নয়নতারা ফুল । এই দ্যাখো , ভেঙে দিচ্ছি ক্যামন মাড়িয়ে যাচ্ছি আমাদের শান্ত শীতলপাটি , কাঠের আগুনে রাঁধা আমাদের ক্ষুধার্ত ভাতডাল , আমাদের...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কিচাইনগাথা : দুই

১২ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:০৬

জামার হাতা গুটিয়ে কনুইয়ের উপরে তুললেই চামড়া কিছুটা সাদাটে ও ফ্যাকাসে যেন রোদ না লাগার ফলে রংগুলি হারিয়ে গেছে ইঁটচাপা ঘাস । ফলে বারংবার মনে হয় আমরা প্রকৃতপ্রস্তাবে ফর্সা ও কর্কটক্রান্তির চড়া রোদে কিছুটা তামাটে মাত্র ভাগ্যদোষে । এবিধ চিন্তা মাথায় এলেই তৎক্ষণাৎ আমার মেরুদন্ড বেয়ে শির শির ওঠানামা করে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কিচাইনগাথা : এক

১২ ই এপ্রিল, ২০০৬ রাত ২:৪৬

এইভাবে ক্লিকফাঁদে দীওয়ানা হ'লে সত্যিই বড় বড় ঝটকা লাগে এসকল নেটযাপন , যেখানে নখাগ্রে ঝিলিক দেয় তামাম দুনিয়া আর মুখ ও মুখের বিকল্পে মুখোশ ও মুখোশেরও বিকল্পে পুনরায় অন্য মুখের ভীড়ে উড়ে যায় আমাদের সামাজিকতার টুপি ও খোলাচুল এই মেঘবন্দরে ছেয়ে যায় চামচা আকাশ । আমরা ভালো থাকি অথবা এভাবেই...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.০৬৩৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নৈর্ব্যক্তিক
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৪৯টি
  • মন্তব্য করেছেন: ৭৬৫টি
  • মন্তব্য পেয়েছেন: ৮৮২টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ১০ মাস
  • ব্লগটি মোট  ৬৫৬৭৪ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ