somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুত্তার বাচ্চায় কয় কি!! :-* :-* :-*

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা স্বাধীনতা এনেছি, আমরাই তা রক্ষা করব: মুজাহিদ

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মো. মুজাহিদ স্বাধীনতা অর্জনের দাবি করে বলেছেন, "আমরা স্বাধীনতা এনেছি, আমরাই তা রক্ষা করব।"

মঙ্গলবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত ওই আলোচনা সভায় যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগকে জামায়াত নেতারা আবারো 'জাতিকে বিভক্ত করার চেষ্টা' আখ্যায়িত করে এর তীব্র সমালোচনা করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মুজাহিদসহ দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের জোরালো অভিযোগ আছে। দলটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী জান্তার প্রতি সমর্থন দিয়েছিল। দীর্ঘদিন স্বাধীনতা ও বিজয় দিবসের মতো দিনে নিষ্ক্রিয় থাকলেও তারা বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠান পালন করে আসছে।

ভারতের বিরুদ্ধে সীমান্তে আগ্রাসন ও ষড়যন্ত্র করে বিডিআরকে পঙ্গু করে দেওয়ার অভিযোগ করেন মুজাহিদ। তিনি বলেন,"সরকার ভারতের কাছে নতি স্বীকার করলেও আমরা করব না। আমরা স্বাধীনতা এনেছি, আমরাই তা রক্ষা করব।"

মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতের বিরুদ্ধে বিষোদগার করলেও জামায়াতের কোন বক্তা আলোচনায় পাকিস্তান বা "পাক হানাদার বাহিনী" শব্দ উচ্চারণ করেননি।

প্রধান অতিথি জামায়াতের আমির মতিউর রহমান নিজামী বলেন, "ভারত আমাদের নিকট প্রতিবেশী, স্বাধীনতা যুদ্ধের মিত্রশক্তি। তাই তাদের সাথে সম্পর্কের অবনতি হোক, কোন বাংলাদেশী নাগরিক সেটা আশা করেনা। তবে গত ৩৮বছরে তারা আমাদের সাথে ফারাক্কা বাঁধসহ যে আচরণ করেছে, তা কি কোন মিত্রের আচরণ?"

তিনি প্রশ্ন তোলেন, " প্রতিদিন সীমান্তে মানুষ মরছে, এটা কিসের আলামত?"

দলের সহকারী সেক্রেটারী জেনারেল এ টিএম আজহারুল ইসলাম বলেন, "স্বাধীনতা বিরোধীদের বিচারের কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। স্বাধীনতার ৩৮বছর পরে যেখানে অন্য অনেক সমস্যার সমাধান হয়নি, তখন স্বাধীনতা বিরোধীদের বিচারের নামে বিভেদের রাজনীতি শুরু হয়েছে।"

তিনি উল্টো অভিযোগ তুলে বলেন, "'৯৬ সালে আওয়ামী লীগ সরকারে মাওলানা নুরুল ইসলাম মন্ত্রী ছিলেন, যিনি শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন।"

আলোচনা সভার সভাপতি ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, "সরকার স্বাধীনতাবিরোধীদের বিচারের কথা বলছে। কিন্তু তারা আরো অনেক বিচার করেনি। ৩৮বছর পরে স্বাধীনতা বিরোধীদের বিচার করা হলে, পাঁচবছর আগে রাজশাহীতে শিবিরকর্মী হত্যার বিচারও করতে হবে।"

তিনি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, "সরকার স্বাধীনতা বিরোধীদের বিচারের কথা বললেও, এখনো জামায়াতের নাম বলেনি। বলেননি, ভালো কথা, সে পর্যন্তই থাকেন, আর সামনে এগোবেন না।"

অন্য বক্তারা বলেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে, এতদিন পরে বিচারের নামে জামায়াতে ইসলামীকে দমন করতে চায়। কিন্তু তাদের উচিত, বিরোধীদলকে সাথে নিয়ে দেশের উন্নতির কাজ করা।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন নুরুল ইসলাম বুলবুল, সাংসদ হামিদুর রহমান আজাদ, মুজিবুর রহমান প্রমুখ।

---------------------
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৪১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×