অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
আমি রিমশা , রাইফ, শান,আদন,জাহিন ও ইউশা নামের শিশু গুলোর প্রিয় মামা..
আমারও একজন মামা ছিল তার নাম ইমন জুবায়ের।
আর এস এস ফিড

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

অনুবাদ করতে ভালবাসী ।তবে অনুবাদে ভাত আছে বলে মনে হয় না। facebook ও Mail এ আমি ঃ-sampad1987@yahoo.com

চলুন এবার চির অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু জায়গা থেকে ঘুরে আসি আর কিছুসময়ের জন্য বিষ্ময়ে হারিয়ে যাই !!!!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২২ |

শেয়ারঃ
0 1

একটু ভেবে বলুনত আমরা আমাদের এই পৃথিবীকে কততুকু জানি? উত্তর ঃ- অনেক কিছুই জানি না। খোদা তালা আমাদের এই পৃথিবীটাকে কত সুন্দর ভাবেই না সাজিয়েছেন, তার বর্ননা কি কখনো দেয়া সম্ভব? আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন সব জায়গায় যেগুলো দেখার পর আপনারা কিছুক্ষনের জন্য বিষ্ময়ে আবিভুত হয়ে যাবেন। ত দেখা যাক ঃ-

১. বিয়ার লেক আরোরা (Bear Lake Aurora):- বিয়ার লেক আলাস্কায় অবস্থিত। আর আরোরা বলতে বুঝায় বিয়ার লেকএর আকাশের মনরোম রঙ্গিন আলোর খেলা।এটাকে উত্তরের আলো বা (Northan Light)ও বলা হয়। বিয়ার লেক আরোরা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। আকাশের এই রঙ্গিন খেলাকে নিয়ে রয়েছে অনেক লোককথা। এর ইতিহাস হাজার বছরের পুরোনো। প্রাচীণ লোককথা থেকে জানা যায়, এই আনিন্দ্য সুন্দর আলোর ঝলকানি সৃষ্টি করেছিলো রোমাস্ন সুর্যদয়ের দেবতা আরোরা (Aurora)। কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেযে সুর্যবায়ু সাথে যখন পৃথিবীর চোম্বকক্ষেত্রের সংঘর্ষ ঘটে তখনি এই রহস্যময় আলোর উৎপত্তি হয়। শুধু আলাস্কার বিয়ার লেকই নয়, কানাডা্ ,অস্ট্রেলিয়া সহ মেরু অঞ্ছলের অনেক দেশেই আরোরা দেখা যায়। আরো জানুন ঃ- Click This Link


2. ঈগলহক নেক (Eaglehawk nack)Tasmania :- প্রকৃতির আরেকটি বিশ্বয় হল তাসমানিয়ার ঈগলহক নেক।এটা অস্ত্রেলীয়ার তাসমানিয়ায় অবস্থিত। ঈগলহক নেক প্রাকৃতিক ভাবে সৃষ্ট খুব সঙ্কির্ন ভুমি বা রাস্তা (Isthmus) যা দুটী আলাদা ভুখন্ড কে এক করেছে। এই ভুখন্ড গুলি হল তাসমানিয়া উপদ্বীপ ও তাসমানিয়া।এই isthmus টি ৪০০ মিটার লম্বা এবং প্রস্থে এর সবচেয়ে সংকির্ন স্থানটি হল ৩০মিটার। স্থানীয় ভাবে এটা “নেক” নামে পরিচিত।ভু-তাত্বীক ও ঐতীহাসীক দুই দিক থেকেই ঈগলহক নেক তাৎপর্যপুর্ন। ব্রিটিস নির্বাসিত বন্দিরা পোর্ট আর্থার কারাগার থেকে পালানোর জন্য ঈগলহক নেক ব্যাবহার করত। তাই এই পালিয়ে যাওয়া রুখতে ১৮৩০ সালেব্রিটিশরা সেখানে ভয়ঙ্কর কিছু কুকুর সেখানে পাহাড়া বসিয়েছিল।আর সেটাই ইতিহাসে বিখ্যাত Dog line নামে পরিচিত। অনেক বন্দিই এই নেক দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেছিল।
ঈগলহক নেক আরো বিখ্যাত ও জনপ্রিয় এর ভৌগলিক পরিবেশের জন্য। ছবিতে আপ্নারা শষ্যক্ষেতের মত যা আপ্নারা দেখতে পাচ্ছেন তা হল প্রাকৃতিক ভাবে সৃষ্ট tessellated pavement(ক্ষয়ের কারনে সৃষ্ট দুর্লভ ভুমিরুপ)।আরও জানুন Click This Link


3. শেম্পেন লেক(Champagne lake) :- না বন্ধুরা, এটা শেম্পেন দিয়ে ভরপুর কোনো লেক না। এটা কে বলা যায় প্রকৃতির এক বিশ্বয়কর সৃষ্টি।এই লেকটি নিউজিল্যান্ডএর Wai-O-Tapu te অবস্থিত। Wai-O-Tapu জায়গা টি আবার রুটুরুয়া(roturua) তে অবস্থিত। মাউরি ভাষা থেকে অনুবাদ করলে জানা যায় Wai-O-Tapu এর অর্থ হল পবিত্র বা রঙ্গিন পানি আর রুতুরুয়া এর অর্থ হল কাহুমাতামোমিও(kahomatamomoe) এর মহান লেক, যে ছিল লর্ড মরিওর চাচা যিনি এই অঞ্চলটি আবিষ্কার করেছিলেন।শুধু শেম্পেন লেকই নয় তার আসপাশ পুরো এলাকাটিই আরো অনেক প্রাকৃতিক বৈশিষ্টে পরিপুর্ণ।পুরো রুটুরুরা অঞ্চলটিই তিব্র ভাবে সক্রিয় আগ্নেয়গিরি,পানি ও বাষ্প, ও আরো বহু অদ্ভুত প্রাকৃতিক বৈশিষ্টে গঠিত ও পরিপুর্ণ। ছবিতে কমলা রঙের তাকের মত যেই অংশ টি দেখা যাচ্ছে এটা হল গ্রাফাইটের ভান্ডার এবং শেম্পেন এর মত বুদবুদ আকারে যেই গ্যাস উঠছে তা হল কার্বনডাই অক্সাইড।আরও জানুন ঃ-http://en.wikipedia.org/wiki/Champagne_Pool


4. খুনী হ্রদ (killer lake ) কেমেরুন :- প্রকৃতি আমাদের পৃথিবী কে দিয়েছে অপুর্ব সুন্দর কিছু জায়গা ঠিক তেমনি দিয়েছে ভয়ঙ্কর কিছু জায়গা। আর সেই রকম একটি জায়গা হল মৃত্যু হ্রদ বা killer lake. এটি camaroon এ অবস্থিত।এর আসল নাম Nyos হলেও স্থানীয় ভাবে এটি খুনী হ্রদ নামেই পরিচিত।এটি একটি মৃত আগ্নেয়গিড়ির জ্বালামুখে অবস্থিত। এটি লাভায় পরিপুর্ন থাকলেও এর উপরে রয়েছে গভীর পানি আর এর মধ্য দিয়ে ধিরে ধিরে নির্গত হচ্ছে কার্বনডাই-অক্সাইড। পর্বতের এই অংশ টি ওক পর্বতমালার অন্তর্গত যা ক্যামেরুন এর উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত।এটার নাম মৃত্যু হ্রদ কারন ১৯৮৬ সালের দিকে এর থেকে কার্বন ডাইঅক্সাইডের এক সুবিশাল বুদ্বুদ বের হয় যা সালফার এবং হাইড্রোজেন সঙ্গে মিশে বায়ুমন্ডলে মিশে যায়।সর্বমোট ১.৬ টন পরিমান এই গ্যাস চারিদিকে ছড়িয়ে যায়।এর বিস্তারের পরিমান ছিল কেন্দ্র থেকে প্রায় ২৩ কিলোমিটার। আর এই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই ঘন্টায় প্রায় ১৭০০ জন মানুষ ও ৩৫০০ গবাদী পশু মারা যায়।যারা বেচে ছিল তাদেরকেও দির্ঘমেয়াদি কষ্টকর পার্শপ্রতিক্রিয়া যেমন ক্ষত, টিস্যু পোড়া এবং শ্বাসযন্ত্রের অসুস্থতা প্রভৃতিতে ভুগতে হয়েছিল। বিস্তারিত- http://en.wikipedia.org/wiki/Lake_Nyos


5. শ্বেত মরুভুমি(The white desert)মিশরঃ- সম্ভবত হিন্দি ছবি “কাভি খুশি কাভি গাম” এর একটা গানে আমি সর্বপ্রথম শ্বেত মরুভুমি বা The white desert দেখি। যখন দেখি তখন মনে হয়েছিল এটা অবাস্তব। কারন মরুভুমি আবার সাদা কিভাবে হয়! কিন্তু যখন The white desert সম্পর্কে যানতে পারি তখন আর বিস্বয়ের সীমা থাকলনা।
চোখ ধাধানো সাদা এই মরুভুমির এতিহাস থেকে জানা যায় যে ঐতিহাসীক যুগের পুর্বে সাহারা মরুভুমি যখন পানির নিছে ডুবে ছিল তখন তার একটি অংশে খরিমাটি জমতে থাকে।আস্তে আস্তে যখন এই জায়গা টি সমুদ্রপৃষ্টের উপরে চলে আসে তখন জমেথাকা খরিমাটির ভান্ডার সাহারা মরুভুমির মাঝে অপুর্ব সুন্দর এই শ্বেত মরুভুমির সৃষ্টি করে।মিসরের ফারাফ্রা মরুদ্যানের এই অঞ্ছলটি তাই তাই প্রকৃতির এক অপুর্ব সৃষ্টি। এটী ফারাফ্রা অঞ্চলের ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। তার পাশে রয়েছে ব্লাক ডেসার্ট ও ক্রিস্টাল মাউন্টেইন। আরো দেখুন ঃ- http://en.wikipedia.org/wiki/White_Desert


6. পামুক্কালা (pamukkala)তুরস্কঃ- বন্ধুরা আশাকরছি ছবি দেখে আপ্নারাও আমার মত একে বরফের পাহাড় বলেভুল করেছেন ।আসলে বরফ নয় এই পাহার বা ঝর্না সৃষ্টি হয়েছে স্ফটিকের মত ক্যালসিয়াম থেকে। তুর্কি ভাষা থেকে অনুবাদ করলে পামুক্কালা(pamukkala) অর্থ দাঁড়ায় তুলো।হাজার বছর আগে থেকে এখন পর্জন্ত এর সৌন্দর্জ মানুষকে পুলকিত করে আসছে। ইতিহাস থেকে জানা যায়।, পামুক্কালা সৃষ্টি হয়েছিল প্রায় ১০০০ বছর আগে।১০০০ বছর আগে তুরুস্কের দিঞ্জিল অঞ্ছলে একটি শক্তিশালী ভুমিকম্প সংঠিত হয়। এর ফলে মাটিতে ফাটলের সৃষ্টি হয়ে ঝর্নার মাধ্যমে বেড়িয়ে আসে ক্যলসিয়াম সমৃধ্ব পানি। তারপর যুগে যুগে এই ক্যালসিয়াম সমৃদ্ধ পানি প্রবাহের মাধ্যমে ধাপে ধাপে সৃষ্টী হয় অনিন্দ সুন্দর শ্বেত ঝর্নার পাহাড়। অনেকে এই ঝর্ণায় গোসল করে নিজেদের ধন্য মনে করে। পরবর্তিতে রোমানরা এই পাহাড়ের উপরে শহর নির্ম্নান করে যার নাম ছিল হাইরাপলিস(Heirapolis)।এর অর্থ হল পবিত্র শহর। বিস্তারিত ঃ-http://www.kusadasi.biz/pamukkale/


7. নরকের দরজা (Door to Hell) তুর্কমেনিস্তান :- নরকের দরজা বা জাহান্নামের দরজা যাই বলি না কেন, নামটা কিন্তু আসলেই ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর জায়গা টি দেখতে হলে যেতে হবে তুর্কমেনিস্তানে।তুর্কমেনিস্তানের কারা-কুম মরুভুমির দারভাযা গ্রামের পাশে অবস্থিত এই ভয়ঙ্কর স্থানটির ইতিহাস ঘেটে দেখা যায় যে , ১৯৭১ সালের দিকে তৎকালীন সভিয়েত ইউনিনের টি কম্পানি এখানে গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য খনন কার্য চালায়। তা যেই ঘটনাটা আমাদের মাগুরছরা বা টেংরাটিলায় ঘটেছিল সেই একই ঘটনাটা এখানে ঘটল। বিশাল বিষ্ফোরন। গ্যাসক্ষেত্রটি বন্ধ হয়ে যায়। আর রেখে যায় বিশাল আগুনে ভরা গর্ত। এই গর্ত থেকে ক্রমাগতভাবে বের হচ্ছে মিথেন গ্যাস আর তার থেকে আগুন। এই আগুনের তাপ এতই যে তার পাশে ২ মিনিটের বেশি দাড়ানো যায় না।সেই থেকে এর নাম নরকের দরজা।আরও জানুন- Click This Link


8:- সুকাত্রা দ্বীপ (Suqatra Island) ইয়েমেন ঃ- প্রকৃতির আরেকটি আজব সৃস্টি হল সুকাত্রা দ্বীপ। এটিকে দেখতে হলে যেতে হবে ইয়েমেনে।বর্তমান পৃথিবীর থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ টি মানুষের কাছে এখনো অজানা। যাইহোক দ্বীপ হিসেবে সুকাত্রা যতটুকু আকর্ষনীয় তার চেয়ে আকর্ষনীয় এই দ্বীপের গাছপালা। ১২০ কিলোমিটার লম্বা এবং ৪০কিলোমিটার প্রস্থের এই দ্বীপটির গাছগুলোই এই দ্বীপকে পৃথিবীর অন্য অংশ থেকে পৃথক করেছে। এখানে রয়েছে এমন সব আকৃতির গাছপালা যেগুলো দেখতে আসলেই অদ্ভুত। এই অদ্ভুত গাছগুলোর মদ্ধে অন্নতম হল ড্রাগন ব্লাড ট্রি। ঠিক ছাতার মত দেখতে এই গাছের রস দিয়ে রাবার বানানো হয়।আরেকটি গাছের নাম হল desert rose বা মরুভুমির গোলাপ। তবে এর আরেকটি জনপ্রিয় নাম রয়েছে, এটাকে স্থানীয় ভাবে হাতির পা গাছ বলা হয়।এর কারন তার আকৃতি। এছারাও এই দ্বীপে প্রায় ৭০০ রকমের গাছপালা রয়েছে যেগুলো খুবই দুর্লভ। এই দ্বীপের আবহাওয়া প্রচন্দ গরম এবং শুস্ক ।এই দ্বীপটিকে ২০০৮ সালে বিশ্বঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়। বিস্তারিত ঃ- Click This Link


9 :- রেসট্রাক প্লায়া(racetrack playa):- যারা আমেরিকার ক্যালিফোর্নিয়া আঙ্গরাজ্যে বসবাস করেন তাদের কাছে এই জায়গা টি পরিচিত হতেপারে।রেসট্রাক প্লায়া নামক রহস্যময় জায়গা টী ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকায় অবস্থিত। এটিকে আমি সবচেয়ে আশ্চর্য বলব কারন সয়ং আমেরিকা্ন্রাই কাছে এই স্থানের রহস্য বের করতে পারেনি।এই জায়গা টিকে পৃথিবীর সবচেয়ে সমতল ভুমি বলা হয়। তার সবচেয়ে অদ্ভুত ও রহস্যজনক ব্যাপারটি হল এর ভাসমান পাথর। ছবিতে নিশ্চয় আপ্নারা ভাসমান পাথরগুলাকে দেখতে পারছেন। মজার ব্যাপার হল যে কিভাবে এই পাথরগুলোএইভাবে ভেসে ভেসে এসেছে তার কোনো ডকুমেন্ট বা ভিডিও কারো কাছে নেই । নেই বলতে নেটে কোথাও পাইনি। এই ভেসে বেড়ানোর কারন হিসাবে বলা হচ্ছে বায়ু প্রবাহ। শীতকালে যখন এই মরুভুমিতে প্রচুর বৃষ্টিপাত হয় তখন racetrack playa প্রচুর পিচ্ছিল হয়ে যায়। তখন প্রবল বায়ু প্রবাহের ফলে পাথর গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। বিস্তারিত ঃ-http://en.wikipedia.org/wiki/Racetrack_Playa


10 :- ডনজুয়ান হ্রদ(Don Juan pond)এন্টার্কটিকাঃ- বলুনত পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোনটি? নিশ্চয় বলবেন dead sea. কিন্তু না। পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ টির নাম ডন জুয়ান হ্রদ। এটি এন্টার্কটিকায় অবস্থিত। এই হ্রদের লবনাক্ততার ঘনত্ব এত যে ,এন্টার্কটিকায় যখন তাপমাত্রা ৩০ডিগ্রির নিচে থাকে তখন এর পানি বরফ হয়না। এই হ্রদের পানির লবনাক্ততার পরিমামান ৪০%।যা সমুদ্রের সমুদ্রের পানির চেয়ে ১৮ গুন বেশি।যেখানে dead sea হ্রদের পানি সমুদ্রের পানির চেয়ে ৮ গুন বেশি লবনাক্ত। এই হ্রদের নামকরন করা হয়েছে দুই জন পাইলটের নামানুসারে যারা ১৯৮১সালে এটিকে আবিষ্কার করেছে। তারা হলেন don roy আর john Hickey. কিন্তু Don john না হয়ে Don Juan কেন হল কোনো সাইটেই এর উত্তর খুজে পেলাম না। বিস্তারিত দেখুন http://en.wikipedia.org/wiki/Don_juan_pond


এইরকম হাজার হাজার অদ্ভুত ,সুন্দর ও ভয়ঙ্কর জায়গা দিয়ে খোদা আমাদের এই পৃথিবীকে সাজিয়েছেন। ব্লগের এই ক্ষুদ্র পরিসরে এর বর্ননা করা সম্ভব নয়। আপনাদের ভাল লাগলে সামনে আরও পোষ্ট দেওয়ার চেষ্টা করব।


বি.দ্র;- উপরে বর্ননাকৃত অদ্ভুত জায়গা সমুহে লেখক কোনো দিনও যায়নি, শুধুমাত্র বিভিন্ন ওয়েব সাইটের সাহায্য নিয়া, বাছিয়া বাছিয়া খুব সংক্ষিপ্ত আকারে লেখক এই লেখাটি লিখেছে। তাই অনুবাদে ভুল থাকিলে কিংবা গুরত্বপুর্ন তথ্যের ঘাটতি থাকিলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখিবেন। জাতির এই চরম ক্রান্তিলগ্নে সকল ব্লগার ভাইকে একটূ আনন্দ দিতে লেখকের এই প্রয়াস।
২য় পর্বের লিঙ্ক ঃ- চলুন এবার চির অদ্ভুত ও ভয়ঙ্কর সুন্দর কিছু জায়গা থেকে ঘুরে আসি আর কিছুসময়ের জন্য বিষ্ময়ে হারিয়ে যাই !!!!!! পার্ট- ২

 

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৯০টি মন্তব্য

১. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৮

অক্টোপাস বলেছেন:

২. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৯

অক্টোপাস বলেছেন:

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩২

লেখক বলেছেন: ধন্য্্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্যবাদ । আপনাদের ভালোলাগাই আমার অনুপ্রেরনা।

৩. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৯

মৌ রবি বলেছেন: ধন্যবাদ..........। আনন্দ পেলামমমমমমমমমমমম

৪. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪১

রাতুল রেজা বলেছেন: দারুন পোস্ট, এরকম আরো দিবেন। জানার কোনো শেষ নাই

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৫

লেখক বলেছেন: দোয়া করবেন সামনে যেন আরও বিষ্মিত করতে পারি।

৫. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৩

কলম.বিডি বলেছেন: ভয় পেলাম।আপনাকে ধন্যবাদ এগুলা জানানোর জন্য

৬. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৩

নকীব ভাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

৭. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: দারুন।

++

৮. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৬

মৌ রবি বলেছেন:

৯. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৭

মৌ রবি বলেছেন:

১০. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৮

মৌ রবি বলেছেন:

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৬

লেখক বলেছেন: লেখক বলেছেন: দোয়া করবেন সামনে যেন আরও বিষ্মিত করতে পারি।

১১. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৮

নিশাচর নাইম বলেছেন: অনেক নতুন ঘটনা জানতে পারলাম।ধন্যবাদ।

১২. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৯

বাদশা নামদার বলেছেন: ভালা হইছে ।ঝাঝা

১৩. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৯

মোঃ মহসিন আলম (রনি) বলেছেন:

অরোরার ব্যাখ্যায় যে সূর্যবায়ুর কথা বলেছেন তার ব্যাখ্যাটা নিম্নরূপ, "সূর্যের অভ্যন্তরে প্রতিনিয়ত ঘটা অগ্ন্যুৎপাতের ফলে হতে প্রায়শই অনেক চার্জড পার্টিকেল তীব্র গতিতে বের হয় মুক্তি বেগ প্রাপ্ত হয় এবং মহাবিশ্ব ছড়িয়ে পড়ে। এই পার্টিকেল গুলোর মধ্যে যেগুলো পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করে সেগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের আকষর্ণের ফলে দুই মেরুতের বায়ুমন্ডলের দিকে ধাবিত হয়। রাতের বেলায় এই পার্টিকেলগুলোর সাথে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের মিথস্ক্রীয়ার ফলাফলই হচ্ছে অরোরা"

১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১৬

লেখক বলেছেন: লেখাটা পরার জন্য অসংখ ধন্যবাদ। আসলে কিছু কিছু ইংরেজি শব্দ আছে যাদের অর্থ একটি বাংলা শব্দ দিয়ে প্রকাশ করা কষ্টকর যেমন solar wind কিংবা geo tharmal.

লেখাটা পরাআর জন্য আবারোধন্যবাদ

১৪. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫০

মনপবন বলেছেন: অদ্ভূত সুন্দর লেখা এবং লেখার বিষয়।নিয়মিত লেখা চাই এ বিষয়ে।প্রিয়তে।

১৫. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৩

মো: আবু জাফর বলেছেন: প্রিয়তে +++++++++ সুবাহান আল্লাহ

১৬. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৭

ফেলুদার চারমিনার বলেছেন: ++++++++++++++++++++ ছাড়া আর কোনো কথা নাই

১৭. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৯

মাহবু১৫৪ বলেছেন: চরম পোস্ট।

১০ম ভাল লাগা।


প্রিয়তে নিতে সময় বেশি নেই নি কিন্তু। :) :) :) :)

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: জানার আছে অনেক কিছু। শুধু শোকেসে সাজিয়ে রাখলেই হবেনা। পরতে হবে। তাই আগে পরউন তারপর সাজিয়ে রাখুন। ধন্যবাদ।

১৮. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০১

েসতু আশরাফুল হক বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১২

লেখক বলেছেন: আমারে ত আপনি +এর শিকল দিয়া বিইন্দা ফালাইলেন। পারার জন্য ধন্যবাদ।

১৯. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৭

সমীর কুমার ঘোষ বলেছেন: দারুন.....+++++++

২০. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৯

আবীর হাসান বলেছেন: বস অসাধারণ

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২২

লেখক বলেছেন: i`m sorry i can`t be perfect. অসাধারন প্রফাইল পিক। ধন্যবাদ।।

২১. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১২

ছোটমির্জা বলেছেন:
প্রি্যতে নিলাম।
গুড জব

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: জানার আছে অনেক কিছু। শুধু শোকেসে সাজিয়ে রাখলেই হবেনা। পরতে হবে। তাই আগে পরউন তারপর সাজিয়ে রাখুন। ধন্যবাদ।

২২. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২১

স্থপতি বলেছেন: অদ্ভূত & সুন্দর.....

২৩. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: +++++++ সিরাম বস

২৪. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৮

নষ্ট কবি বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++


ভাসমান পাথর দিয়া আকাশে ভেসে থাকা যাবেনা?

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৪

লেখক বলেছেন: নষ্ট কবি বলেছেনঃ ভাসমান পাথর দিয়া আকাশে ভেসে থাকা যাবেনা ?

যেতে পারে তবে সবাই পারেনা । শুধু নষ্ট কবি ভায়ের রহস্য গল্পের নায়কেরা পারে।

২৫. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:১০

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: খুব ভাল লাগল +++++

২৬. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৩৪

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: সেইরকম এতা কমেন্ট করলেন। ধন্যবাদ

২৭. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: প্রিয়তে, তবে আমেরিকার খুব সম্ভবত লেক কি জানি তার নাম। বিশাল এলাকা এবং ঐখান দিয়ে সবসময় লাভা বের হচ্ছে। বলা হয় যে পৃথিবীর উপরিতল যদি কোনো কারনে আনস্টেবল হয়ে যায় তাহলে বিপর্যয় সবার আগে এখান থেকেই শুরু হবে!

যাই হোক! প্রিয়তে নিলাম!

১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: হুম। দেখতে থাকেন সামনে এই নিয়ে আরও পোষ্ট আসবে।

২৮. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:১৮

ফারিয়া বলেছেন: অনেক সুন্দর হয়েচে।
আমেরিকার আরেকটা জায়গা হচ্ছে ইয়লো স্টোন ন্যাশনাল পার্ক।

২৯. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:১৯

১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২২

লেখক বলেছেন: দেখতে থাকেন সামনে এই নিয়ে আরও পোষ্ট আসবে।

৩০. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:০৫

আশিকুর রহমান অমিত বলেছেন: ব্যাপক রকমের ভাল হয়েছে :) :-B :-B

৩১. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৫০

আসফি আজাদ বলেছেন: যাইতে হইব। না গেলে শান্তি নাই। আপাতত সাজাইয়া রাখলাম।

৩২. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দারুন পোষ্ট +++++++++++++


মে রা ভা র ত ম হা ন

৩৩. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৩

সবুজ ভীমরুল বলেছেন: +++++++++++++++++

আসলেই ভয়ঙ্কর সুন্দর!!

৩৪. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩১

রেজোওয়ানা বলেছেন: এমন অসম্ভব সুন্দর শুধু প্রকৃতির মধ্যেই সম্ভব ....

১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: আর এই প্রকৃতিকে ধ্বংশ করতেই আমারা স্বাচ্ছন্দ বোধ করি।

৩৫. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪৮

গোধূলী বেলায়.. বলেছেন: ডিরেক্ট প্রিয়...

৩৬. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০১

মামুণ বলেছেন: ঝাঝা হইছে ।

৩৭. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৪

মেমনন বলেছেন: থ্যঙ্কস।

৩৮. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২২

কিরিটি রায় বলেছেন: এমন অসম্ভব সুন্দর....ভয়ংকর...রোমাঞ্চকর....
প্রকৃতির মধ্যেই সম্ভব ....

প্রকৃতির কাছে আজো সভ্যতা শিশু হয়েই রইল ! ;)


১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: আর এই প্রকৃতিকে ধ্বংশ করতেই আমারা স্বাচ্ছন্দ বোধ করি।

৩৯. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৫

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: কি লিঙ্ক দিলেন।

৪০. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৭

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: আলমারীতে রাখলাম,
ধন্যবাদ।

৪১. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৪

নীরব 009 বলেছেন: ৩৯ তম ভাল লাগা। পোস্ট প্রিয় তে ... আবার পড়ব বলে।



লেখকের প্রতি শুভ কামনা রইলো। ভাল থাকবেন।

৪২. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২০

ত্রিশোনকু বলেছেন: খুবই সুন্দর পোষ্ট।

অনেক ধন্যবাদ।

৪৩. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৪

কামাল২০১০ বলেছেন: বলা হয়িচে+++++++++++++++++++++++++++++++++++++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: আবার +এর শিকলে আটকা।

৪৪. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৫

সুখী মানুষ বলেছেন: +

৪৫. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৬

মদন বলেছেন: +++++++++++++++++

৪৬. ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: @উদাসি স্বপ্ন, আপনি মনে হয় আমেরিকার " Yellowstone National Park" এর কথা বলতে চেয়েছেন । ২০১২ ছবির কাহিনী ঐ পার্ক এর ভবিষ্যৎ নিয়ে করা হয়েছে।

৪৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:১৯

মেগা বাইট বলেছেন: মদন বলেছেন: +++++++++++++++++

৪৮. ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:০৩

মাহাবুবগেও বলেছেন:

১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫১

লেখক বলেছেন: ভাই নিলাম। এত সুন্দর গুলাপ যদি কোনো মাইয়া দিত! আহা!!!!!

৪৯. ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৩১

ভুলো মন বলেছেন: ভয়ঙ্কর রকমের সুন্দর হয়েছে।
ধন্যবাদ এবং +
এধরণের আরও লেখা আশা করছি।

৫০. ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৬

megher_kannaa বলেছেন: জটিল হইছে।

৫১. ০৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৭

সন্জু ৩০৭ বলেছেন: অন্তর থেকে দোয়া করি ভাই,
এই সব অঞ্চলের কন বেহেস্তে পাঠায়।

৫২. ১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৪

মামুন মুনতাসীর০০০ বলেছেন: অথচ দেখেন এইগুলার একটাও প্রাক্রিতিক সপ্তাশ্বর্যের মধ্যে নাই মনে হয়। পুরাই ফাউল।
এই ধরনের পোস্টে মন্তব্য করা অবশ্য কর্তব্য। তাই মন্তব্য করলাম এবং ভাল লাগা জানিয়ে গেলাম, যদিও অনেকদিন দেরি হয়ে গেলো ভাই।

৫৩. ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:১৮

বঙ্গবাসী হাসান বলেছেন: অসংখ ধন্নবাদ । আসলে রাজনিতি আর রাজনিতিতে ব্লগ ভইরা গেছে। তাই সকল ব্লগারকে একটু আনন্দ দিতেই আমার এই লেখা। অপেক্ষা করেন সামনে আরো এইরকম পষ্ট আস্তেছে।

৫৪. ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৩

মৃত্যুময় বলেছেন: সিম্পলি ফাটাফাটি.....

২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:১৭

লেখক বলেছেন: মৃত্যুময় is also ফাটাফাটি..

৫৫. ০৩ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৮

মিশিমাখা শিখিপাখা বলেছেন: ভালো লাগলো।

৫৬. ০৩ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৬

~মাইনাচ~ বলেছেন: সুপার

৫৭. ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০১

৫৮. ১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৮

আহাদিল বলেছেন: কখনো হয় তো যাব! সৃষ্টিকর্তা আমাকে সেই তৌফিক দিন! :)

ধন্যবাদ পোস্টের জন্যে!

৫৯. ১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫০

৬০. ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৮

ক্লাউনবয়৮৭ বলেছেন: ওয়াও! ওয়াও!.........পকেটে নিলাম

৬১. ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৪

সুমন আহমাদ স্বাধীন বলেছেন: B-) =p~ :-B


দারুন !

৬২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৭

ধ্রুব... বলেছেন:

৬৩. ২১ শে মে, ২০১২ রাত ১:০১

যাযাবর অভিধান বলেছেন: ধন্যবাদ.

৬৪. ১৪ ই জুন, ২০১২ বিকাল ৪:২০

আই আনাম বলেছেন: পুরাই মাথা নষ্ট।

৬৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৭

এরেল বলেছেন: ৯৯ তম প্লাস দিলাম ।

৬৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৭

রাফাত নুর বলেছেন: আগেও দেকছি

৬৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৭

সাজিদনজরুল বলেছেন: এইটি কে আমি একটি পোষ্টের মর্যাদা দিতে চাই।
পোষ্ট একেই বলে..... ধন্যবাদ আপনাকে।

৬৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৬

....... বলেছেন: +++++

৬৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩০

দুঃখ বিলাসি বলেছেন: ++++

৭০. ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৪

এবিসি১০ বলেছেন: অনন্যসাধারণ। সরাসরি প্রিয়তে।

৭১. ১০ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:১৫

অনিক মাহমুদ বলেছেন: ভালো লাগলো।

৭২. ১০ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: দারুণ পোষ্ট।


+++++++

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন