কোকাকোলার শুরু টি হয়েছিল John s pemberton নামের একজন ফার্মাসিস্টের বাড়ির পেছনের একটি তিন পা ওয়ালা কেটলী থেকে।। John s pember ছিল তৎকালীন সময়ের একজন জনপ্রিয় ফার্মাসিস্ট। ১৮৮৬ সালের দিকে John s pember যখন তার বাড়ির পেছনে মাথাব্যথার টনিক তৈরি করার চেষ্টা করছিলেন তখন চমকপ্রদ একটি সীরাপ তৈরি করেছিলেন। আর সেই সীরাপের পরবর্তি রুপই হল আজকের কোকাকোলা।
তারপর John s pember তার সীরাপটি নিয়ে যান বিখ্যাত Jacob Pharmacy তে।সেখানে এই সীরাপটির সাথে ২ কাপ পানি মিশিয়ে অসুস্থ রোগীদের মাঝে বিক্রি শুরুহয়। শুরুতে এর দাম ধরা হয় ৫সেন্ট। ত একদিন এক অসুস্থ লোক যখন এর অর্ডার করেন, তখন কোকাকোলার মিস্রনের সাথে গরম পানির পরিবর্তে সোডা মিস্রিত কার্বনেটেড পানি মিশাণো হয়।কিন্তু এর ফলাফল হয় চমকপ্রদ ।গ্রাহকটির এই নতুন পানিয় খুব পছন্দ হয়। তার মতে এটা ছিল "Delicious and Refreshing!"
প্রকৃত পক্ষে সর্বপ্রথম এটা ছিল এলকোহল মুক্ত। তারপর তারসঙ্গে ক্যাফেইন এবং কোকেইন মেশানো হয় যা সংগ্রহ করা হয় কোলা বাদাম (cola nut) থেকে।
একে কোকাকোলা নামকরনের ধারনা টি আসে ফ্রাঙ্ক রবিন্সনের (Frank Robinson) কাছ থেকে।যেহেতু cocain এবং cola nut থেকেই এর মুল উপাদান টি সংগ্রহ করে হয় তাই তিনি এইভাবে নামকরনে উৎসাহীত হন। Frank Robinson ছিলেন John s pemberton এর বই রক্ষক ।তার কোকাকোলা নামকরনের মাঝে রয়েছে আরেক রহস্য ।তিনি এই ভেবে এটা করেছিলেন যে ২ টি “C” এর প্রচারে নতুন মাত্রা যোগ করবে। এবং ক্রেতাদের আকর্ষন করতে সাহায্য করবে।
যাইহোক ১ম বছর pemberton 25 গ্যালন সীরাপ বিক্রি করতে সক্ষম হন। তারপর হটাৎ করে pemberton যখন অসুস্থ হয়ে পরেন তখন তিনি Asa Candler নামের আরেক ফার্মাসিস্টের কাছে বিক্রি করে দেন। সময় টি ছিল ১৮৯১ সাল এবং মুল্য ছিল মাত্র ২৩০০ ডলার।
১৮৯৪ সালের দিকে কোকাকোলা কে সর্বপ্রথম বোতলজাত করা হয়।একে বোতলজাত করে Joseph Biedenharn, এর Biedenharn Candy Company । তার পরই কোকাকোলার জনপ্রিয়তা বেড়ে যায়।পরবর্তি ১০ বছরের মাঝে কোকাকোলা সবচেয়ে জনপ্রিয় পানীয়তে পরিনত হয়। এর জনপ্রিয়তার সাথে সাথে এর কিছু অনুকরনও বাজারে আসল। ক্যান আকারে কোকাকোলা বাজারে আসে ১৯৫৫ সালের দিকে। ২য় বিশ্বযুদ্ধের মাঝে পৃথিবির বিভিন্ন স্থানে কোকাকোলার বেশ কিছু কারখানা স্থাপন করা হয়।
ঠিক এইভাবেই চলতে লাগল কোকা কোলার জয়যাত্রা। বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন। কোকাকোলার ইতিহাস ।
খুব সংক্ষিপ্ত আকারে লেখক কোকাকোলার ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন।তাই অনুবাদে ভুল থাকলে এবং গুরুত্বপুর্ন তথ্যের ঘাটতি থাকিলে সবাই দয়াকরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভাল লাগলেই লেখকের ক্ষুদ্রশ্রম সার্থক হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


