এবার বিদ্যালয় দখল করে আওয়ামী লীগের কার্যালয় স্থাপনঃ তারপর ???
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ বলেন, ‘কয়েকজন নেতা-কর্মী যখন আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়েছেন তখনই আমি মৌখিকভাবে উপজেলা চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীদের জানিয়েছি।
এ ব্যাপারে উপজেলা তাঁতী লীগের সভাপতি অভিযুক্ত হায়দার আলী বলেন, ‘ফিরোজ চেয়ারম্যানের নেতৃত্বে আমরা এটি দখল করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একটি বড় মার্কেট করা। এ জন্যই আমরা বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরটি দলের কার্যালয় হিসেবে দখল করেছি।’
অভিযুক্ত দুলাল মিয়া বলেন, ‘ইউপি চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করেই আমরা বিদ্যালয়ের জায়গায় সাইনবোর্ড ঝুলিয়েছি। এখানে আমাদের ব্যক্তিগত স্বার্থ নেই, মার্কেট করা হবে দলীয় স্বার্থেই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, ‘বিদ্যালয়ের ঘর দখলের বিষয়টি গত ২৮ মার্চ লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সাইনবোর্ডটি সরানোর ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ খান বলেন, ‘আওয়ামী লীগের নামে সাইনবোর্ড ঝুলানোর বিষয়টি আমার জানা নেই, দখল হয়ে থাকলে দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
২৮ মার্চ‘১০ লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও তারা এখনো জানেনা !!!!
একেই বলে ডিজিটাল প্রশাসন !!!
তথ্যসূত্র,আজকের প্রথম আলো, ৪ এর পাতা।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।