somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডার স্কুলে প্রথম দিনের অভিজ্ঞতা

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কানাডায় নিজের মা বাবার সাথে আসি কিশোরি বয়সে। আজকে কেন যেন আপনাদের সাথে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা শেয়ার করতে ইচ্ছা করল। আমার জন্ম ঢাকায় হলেও বাবার চাকরির সুবাদে মফস্বল শহরে থাকতাম, বাংলা মিডিয়ামে, দুই বেণী করে, নীল সাদা ইউনিফর্মে স্কুলে যেতাম। ঢাকার কিছু মেয়েরা ব্যাকডেটেড, আনস্মার্ট যাকে বলে একদম তাই ছিলাম। সেই আমাকে এনে ফেলে দেওয়া হলো কানাডার মতো দেশে। যে আমি ঢাকায় ওড়না ছাড়া মেয়ে দেখলে হা হয়ে যেতাম, সেই আমি কিনা মিনি স্কার্ট, বিকিনির দেশে। ভাবা যায়!!

তো প্রথমদিন স্কুলে ভর্তি হওয়ার জন্যে কাউন্সিলরের সাথে দেখা করতে গেলাম মা বাবার সাথে। আরে বাবস স্কুলে কোন ইউনিফর্ম নেই, মেয়েরা প্রায় অর্ধ উলন্গ। আমি তো শেষ, এই জিনিস যদি আমাকে পড়তে হয়? গ্রেড সেভেন থেকে ওড়না ছাড়া ঘর থেকে বের হতাম না, বান্ধবীরা অনেকে এক কদম এগিয়ে বোরখা পরত। তো অতি সহজেই ভর্তি হওয়ার পরে (কোন admission test না দিয়ে, শুধু দেশের সার্টিফিকেট দেখিয়ে) ভর্তি হলাম। মা কাউন্সিলরকে আমার পরে থাকা সালোয়ার কামিজটা দেখিয়ে বলল, এটা পরে স্কুলে আসতে পারব কিনা। সেদিন রোদ থাকায় জ্যাকেটও পরিনি। তখন কাউন্সিলর হাত নেরে বলল "Absolutely, no problem. প্রায় তিরিশটির বেশি দেশের ছাত্রছাত্রী এখানে পড়ে, কোন সমস্যা নেই।" ওনার কথার ভংগিতে সেদিনকার সেই কিশোরি মেয়েটি যে কি আত্মবিশ্বাস পেয়েছিলো তা বলে বোঝানো যাবে না। হাই স্কুল শেষ হওয়া পর্যন্ত তিনি আমাকে আগলে রেখেছিলেন। পরে সে কথা বলব।

তো তিনি আমাকে কোর্সও ঠিক করে দিলেন। ওখানে দুই সেমিস্টারে চারটা করে মাত্র আটটা কোর্স। বাংলাদেশে যেখানে একসাথে দশ বারোটা কোর্স সেখানে মাত্র চারটা কোর্স। আহা কি আনন্দ আকাশে বাতাশে। পরে অবশ্য বুঝেছিলাম নিজের ভাষায় বারোটা কোর্সও কিছু না, অন্য ভাষায় অন্য দেশে চারটা কোর্সই কঠিন।

তারপরে কাউন্সিলর আমাকে পুরো স্কুল ঘুরে দেখালেন। ওখানে বিভিন্ন ওয়ালে অন্য ভাষায় স্বাগতম লেখা থাকত। তো ইন্ডিয়ার আকা পতাকার ওপর হিন্দিতে স্বাগতম লেখা, আমার কাউন্সিলার জানতে চাইলেন আমি সেটা পরতে পারি কি না। তিনি ভেবেছিলেন বাংলাদেশ আর ভারতের ভাষাগত মিল থাকতে পারে। আমি না বললাম। আর বললাম আমার ভাষা বাংলা। তিনি আমার অনাগ্রহ দেখে ইন্ডিয়া বিষয়ক আর কোন কথা বললেন না। বাংলাদেশ যে পাকিস্তান অথবা ভারত না (আর কখনও হওয়ার ইচ্ছাও নেই) সেটা আজ পর্যন্ত অনেককে বুঝিয়েছি। বোঝানোর সহজ উপায় হলো আমেরিকা। কানাডিয়ানরা সবসময় বলে আমরা আমেরিকার থেকে আলাদা, বেটার এই সেই। তো ওদেরকে শুধু এটা বললেই হয় আমেরিকা কানাডা যেমন আলাদা, বাংলাদেশ ভারত তেমন আলাদা। তখন ওরা মাথা ঝাকায় আর ব্যাপারটা বোঝে।

তবে একটা কষ্টের ব্যাপার ছিল যেহেতু খুব ছোট শহর ছিল তাই তেমন বাংলাদেশি ছিল না। আর আমার স্কুলে শুধু আমিই একমাত্র বাংলাদেশি ছিলাম। আমার মতো দেখতে, আমার মতো পোশাকের আর কেউ ছিল না। একদম আউটসাইডার মনে হতো নিজেকে। সেটার সাথে কিভাবে এডজাস্ট করে নিলাম সেটা আরেকদিন লিখব যদি ব্লগাররা জানতে চান।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫২
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×