somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুশবন্ত সিং এর ৫টি জোকস

১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চাঁদে মানুষের পদচিহ্ন বিষয়টি নিয়ে বান্তার সঙ্গে কথা হচ্ছিল তার এক বিজ্ঞানী বন্ধুর।
বান্তা : চাঁদে মানুষের পা রাখা এটা আর এমন কি ব্যাপার, এটা যে কেউ যেতে পারে। আমরা শিখরা সূর্যে গিয়ে সবাইকে দেখিয়ে দেব।
বন্ধু : কিন্তু তুমি কি জান, সূর্যের যা তাপ তাতে সূর্য থেকে ১৪ মিলিয়ন কিলোমিটার দূরে থাকতেই তুমি গলে যাবে।
বান্তা : এটা কি আর তেমন কোন সমস্যা! আমরা রাতে যাব।


প্রশ্ন : কোন সরদারকে কিভাবে ভড়কে দেয়া যায়?
উত্তর : তাকে বৃত্তের কোণ (angle) খুঁজে বের করতে বলে।
প্রশ্ন : সে কিভাবে আমাদের ভড়কে দিতে পারে?
উত্তর : ওই বৃত্তের কোণ বের করে।


বান্তা সিং একবার লটারির টিকিট কিনে জিতেছে। নির্দিষ্ট দিনে পুরস্কারের টাকা নিতে লটারি অফিসে গেল সে। লটারি অফিসের স্মার্ট কর্মকর্তাটি খুব বিনীতভাবে বান্তা সিংকে বুঝিয়ে বললেন, ‘আপনি এক কোটি টাকার পুরস্কার জিতেছেন। তো এবার আমাদের নিয়মানুযায়ী সরকারের ট্যাক্স পরিশোধ করে আপনাকে পুরো টাকাটা নিতে হবে। প্রাথমিক পর্যায়ে আমরা আপনাকে ৫০ লাখ টাকা দিচ্ছি। এ টাকা থেকে ২৫ হাজার টাকা ট্যাক্স পরিশোধ করে ছাড়পত্র এনে দেখালেই আমরা বাকি টাকা আপনাকে দিয়ে দেব।’
বান্তা : না, আমি লটারি জিতেছি। কাজেই টাকাটা এখন আমার। আমি আমার সব টাকা এখনই চাই। লটারি অফিসের অফিসারটি এবার আরও বিনীতভাবে বান্তা সিংকে পুরো ব্যাপারটি বুঝিয়ে বললেন।
কিন্তু বান্তা সিং এটা মানতেই নারাজ। এরপর অফিসারটি আবার বোঝানোর চেষ্টা করতেই বান্তা সিং রেগে চিৎকার করে বলল, ‘দ্যাখো আমাকে আর বেশি বোঝানোর প্রয়োজন নেই। আমার পুরো এক কোটি টাকা আমি এখনই চাই। আর তা যদি না দাও তাহলে এ নাও তোমাদের টিকিট। আমাকে টিকিটের দশ টাকা ফেরত দাও।’


মাঝরাতে টেলিফোনের শব্দে ঘুম ভেঙে গেল বান্তা সিংয়েরঃ ওঠে সে ফোন রিসিভ করল : ‘হ্যালোঃ’
অপর প্রান্তে : এটা কি দুইঃ চারঃ চারঃ একঃ একঃ তিনঃ নয়?
বান্তা : (রাগতস্বরেঃ) না এটা চব্বিশঃ একচল্লিশঃ তেরঃ নয়ঃ।
অপর প্রান্ত : তাহলে রং নাম্বার। এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত।
বান্তা : (এবার কিছুটা স্বাভাবিক হয়ে) না না ঠিক আছে। আপনার আগে আরও তেরজন একই ভুল করেছে।


বান্তা সিং একবার রাশিয়া ভ্রমণে গিয়েছিল। সেখানে বিমান ভ্রমণের সময় তার সঙ্গে দেখা হল গ্যারি কাসপারভের। সময় কাটানোর জন্য কাসপারভ বান্তাকে দাবা খেলার প্রস্তাব করল। কাসপারভের প্রস্তাবে বান্তা বলল : ‘বিশ্বচ্যাম্পিয়ন কাসপারভ, তুমি ভেবেছ আমি তোমাকে চিনিনি? আমি কিভাবে তোমার সঙ্গে দাবায় পারব?
এ কথা বলার পর কাসপারভ চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বান্তা নিজেই প্রস্তাব দিল, ‘ঠিক আছে। তুমি যদি বাম হাতে খেল তাহলে আমি তোমার সঙ্গে দাবা খেলতে পারি।’ এরপর যথারীতি অল্প কয়েক চালের মাথায় কাসপারভের সঙ্গে গেমে হেরে গেলেন বান্তা সিং। আর এই হেরে যাওয়ার দুঃখে সফরের বাকি সময়টাতে বান্তা সিংয়ের মন খুব খারাপ হয়ে থাকল।
এরপর দেশে ফিরেই দিল্লি এয়ারপোর্টে নেমেই দেখা হল বন্ধু সান্তা সিংয়ের সঙ্গে। সান্তা তাকে দেখেই তার মন খারাপের কারণ জানতে চাইল। বান্তা তাকে আদ্যোপান্ত সব জানাল। শুনে সান্তা বললÑ
: আরে, উল্লু কা পাঁঠা! কাসপারভ তো তোমাকে বিরাট বোকা বানিয়েছে। তুমি কি জান নাঃ কাসপারভ বাঁহাতি!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×