somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুশবন্ত সিং এর জোকস-৩

১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
এক আমেরিকান আর এক রুশ। কমিউনিজম ও গণতন্ত্রের গুণাগুণ নিয়ে আলোচনা করছিল। আমেরিকান বলল, ‘গণতন্ত্রে সাধারণ মানুষ তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারে। সে অবাধ ও স্বাধীন। তুমি জানো, আমি যে কোন দিন প্রেসিডেন্ট বুশকে ইডিয়ট বলতে পারি।’
‘এ আর এমন কি? রুশ চমৎকৃত হল না। আমিও প্রেসিডেন্ট বুশকে ইডিয়ট বলতে পারি।’

২.
এক হরিয়ানি কৃষক রেস্টুরেন্টে প্রবেশ করে একটি গ¬াস ও লেবু চাইল। লেবু চিপে কতটা রস বের করতে পারে তা দেখার জন্য সবাইকে বলল, উপস্থিত কেউ যদি একটি লেবু থেকে আমার চেয়ে বেশি রস বের করতে পারে, আমি তাকে পাঁচ টাকা দেব।’
এক ক্ষীণকায় চশমা পরা কেরানি তার চ্যালেঞ্জ গ্রহণ করল এবং তার দুর্বল হাতে লেবু চিপে হরিয়ানির চেয়ে বেশ রস বের করতে সক্ষম হল। হরিয়ানি বিস্ময় প্রকাশ করে বলল, ‘চমৎকার’। এরপর তাকে পাঁচ টাকার নোটটি দিয়ে জানতে চাইল ‘আমাকে বলুন কিভাবে এই স্বাস্থ্য নিয়ে আমার চেয়ে বেশি রস বের করা সম্ভব হল?’ লোকটি উত্তর দিল, ‘আমি ইনকাম ট্যাক্সের লোক, সেজন্য।’

৩.
নির্বাচনকে সামনে রেখে এক রিপাবলিকান আর এক ডেমোক্র্যাটের মধ্যে গল্প হচ্ছিল। ডেমোক্র্যাট বললেন, আমি যখন কোন ট্যাক্সিতে চড়ি, সেই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ভালো ব্যবহার করি, তার ছেলেমেয়ের খবর নেই, তাকে বেশি করে বকশিশ দেই এবং নামার আগে অনুরোধ করি ‘ডেমোক্র্যাটদের ভোট দিও।’
রিপাবলিকান সমর্থকটি বলল, ‘আমি এর ঠিক উল্টো হলেও তোমার সঙ্গে এক জায়গায় মিল আছেঃ। আমি ট্যাক্সিতে উঠেই গালাগালি শুরু করি। সিগারেট ধরিয়ে ড্রাইভারের মুখে ধোঁয়া ছুড়ে দেই, একটা টাকাও টিপস দেই না, কিন্তু নামার সময় তোমার মতোই বলি ‘ডেমোক্র্যাটদের ভোট দিও।

৪.
বান্তা সিং তার বন্ধুর কাছে গল্প করছিল আগের দিন রাতে তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার ব্যাপারে।
বন্ধু : কি করে তোমার বউয়ের সঙ্গে ঝগড়াটা মিটল?
বান্তা সিং : শেষ পর্যন্ত তাকে হাঁটু মুড়ে বসতে হয়েছিল।
বন্ধু : তাই! তা সে হাঁটু মুড়ে বসে কি বলল?
বান্তা সিং : সে হাঁটু গেড়ে বসে মাথা ঝুকিয়ে বলল, ‘তুমি যদি পুরুষ হয়ে থাক তাহলে খাটের নিচে না লুকিয়ে বেরিয়ে এসে আমার সঙ্গে লড়াই কর।’
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:২৩
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×