বৃন্তর স্কুলটা একটু অদ্ভুত জায়গায়। চারপাশে পাহাড়ঘেরা মাঝখানে ছোট্ট একটা টিলার উপরে ওদের স্কুল। বৃন্তদের স্কুলের একটু উপরের ক্লাসের সবারই সাইকেল আছে। স্কুলে আসতে একটু কষ্ট করে প্যাডেল চেপে পাহাড়ে উঠতে হয় এই যা। আর নামার সময়টাতেই আসল মজা। শুধু সাইকেলের হ্যান্ডেল চেপে ধরে থাকলেই হল। সাইকেল আপনা-আপনি পৌঁছে দেবে বাসায়। বৃন্ত এবার ক্লাস থ্রিতে উঠেছে। যদিও ক্লাস থ্রির কোন ছেলের সাইকেল নেই, তবু সে তার বাবার কছে সাইকেলের জন্য আবদার করল। আবদার শুনে বৃন্তর বাবার তো চোখ কপালে, ‘তুমি যে সাইকেল কিনতে বলছ, তুমি কি সাইকেল চালাতে পার?’
বৃন্ত জানত তার বাবা এই প্রশ্ন করবে। সঙ্গে সঙ্গেই উত্তর দিল সে ‘বাবা তুমি ভুলে গেছ কয়েকদিন আগে ছোট মামা যখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল তখন আমাকে সাইকেল চালানো শিখিয়ে গেছেন।’ বৃন্তের এমন উত্তরে বাবা প্রথমে কিছু বললেন না, শেষে মাথা চুলকে বললেন, ‘তাই নাকি! তবে তোমাকে এখনই সাইকেল দেয়া যাবে না। অন্তত ক্লাস ফাইভে ওঠ।’
বৃন্ত তারপরও বাবাকে অনেক অনুরোধ করল ‘বাবা পি¬জ, একটা সাইকেল কিনে দাও না। আমি কোন একসিডেন্ট করব না, ঠিকমতো পড়াশোনা করব।’ কিন্তু বাবার এক কথা ‘আগে ক্লাস ফাইভে ওঠ।’
বৃন্ত যখন বুঝতে পারল বাবার কাছ থেকে ক্লাস ফাইভে ওঠার আগে সাইকেল পাওয়ার সম্ভাবনা নেই, তখন সে ঠিক করল ঈশ্বরের কাছে ও সাইকেল চাইবে। অবশেষে সে একদিন ঈশ্বরের কাছে চিঠি লিখল, ‘ঈশ্বর আমার একটা সাইকেল খুব দরকার। আমি খোঁজ নিয়েছি একটা সাইকেলের দাম মাত্র ৩৫০০ টাকা। তুমি আমাকে টাকাটা পাঠিও।’
প্রাপকের ঠিকানায় ঈশ্বরের নাম দেখে ডাক বিভাগের লোকজন কৌতূহলী হয়ে খামটি খুলল। তারপর এ-হাত ও-হাত ঘুরে চিঠিটি পৌঁছে গেল সেই দেশের প্রধানমন্ত্রীর দফতরে। চিঠি পড়ে প্রধানমন্ত্রী মুচকি হেসে বলেন, ‘শিশুটির মনে কষ্ট দেয়া ঠিক হবে না। ওকে এক হাজার টাকা পাঠিয়ে দাও, আর টাকা পেয়ে ছেলেটি কি করে আমাকে জানিও। যথারীতি ডাক বিভাগের মাধ্যমে বৃন্তের কাছে এক হাজার টাকা চলে এলো। পরের সপ্তাহে আবার ডাক বাক্সে পাওয়া গেল ঈশ্বরের নামে লেখা বৃন্তের চিঠি। ডাক বিভাগের লোকজন এবার ত্বরিতগতিতে খামটি পাঠিয়ে দিল সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। উৎসুক প্রধানমন্ত্রী খাম খুলে চিঠি পড়লেন।
এই চিঠিতে বৃন্ত লিখেছে, ‘ঈশ্বর, টাকা পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমি জানি তুমি ৩৫০০ টাকাই পাঠিয়েছিলে, কিন্তু তোমার ভুল হয়েছে টাকাটা তুমি পাঠিয়েছ প্রধানমন্ত্রীর মাধ্যমে। কেন পাঠালে তুমি প্রধানমন্ত্রী মাধ্যমে? তারা কি করেছে জান? আমাকে মাত্র এক হাজার টাকা দিয়ে বাকি ২৫০০ টাকা মেরে দিয়েছে।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ইহা একটি নেটগল্প ।
আলোচিত ব্লগ
২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা
এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ মায়া

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।