বাইরের ঠান্ডা আবহাওয়ার সাথে সামহোতেও কেমন ঠান্ডা হাওয়া বিরাজমান।এই ঠান্ডা দূরিকরনের মহান লক্ষ্যকে সামনে রেখে এই হালকা গরম (অনুর্ধ ১৮) জোকস্।
মিস্টার এবং মিসেস চৌধুরী পার্টিতে গেলেন, বাসা সামলানোর দায়িত্ব দিয়ে গেলেন কাজের ছেলে পাভেলকে।পার্টিতে ঘন্টাখানেক কাটিয়ে বিরক্ত হয়ে মিসেস চৌধুরী ফিরে এলেন, মিস্টার চৌধুরী রয়ে গেলেন সামাজিকতার খাতিরে।
বাসায় ফিরে এসে মিসেস চৌধুরী পাভেলকে খুঁজে পেলেন ডাইনিং রুমে।তিনি খানিকক্ষণ উসখুস করে পাভেলকে ডেকে নিয়ে গেলেন নিজের বেডরুমে।
'পাভেল, আমার শাড়িটা খোল।' হুকুম করলেন তিনি।
পাভেল কোন কথা না বলে হুকুম তামিল করলো।
'এবার আমার ব্লাউজ খোল।' বললেন মিসেস চৌধুরী।
পাভেল সেটাও পালন করলো।
এবার মিসেস চৌধুরী নিচু গলায় বললেন, 'আমার পেটিকোটটা খোল পাভেল ।'
পাভেল খুললো।
মিসেস চৌধুরী পাভেলের চোখে চোখ রেখে বললেন, 'আর কোনদিন যদি দেখি আমার জামাকাপড় গায়ে দিয়ে বসে আছিস, কানে ধরে বাসা থেকে বের করে দেবো!'
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


