somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক নাট্য-কলার জনক; হেনরিখ ইবসেন

২৩ শে মে, ২০১১ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধুনিক নাটকের জনক বলে পরিচিত হেনরিক যোহান ইবসেন আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন। তাকে ইউরোপের আধুনিক বুদ্ধিবৃত্তি জগতের বিপ্লবী বিবেচনা করা যায়৷ ১৯২৮ সালের ২০ মার্চ নরওয়ের টেলিমার্কে জন্ম নেয়া ইবসেনের নাটক এখন পর্যন্ত খুবই সম-সাময়িক এবং পৃথিবীর সর্বপ্রান্তেই এগুলো মঞ্চস্থ হচ্ছে৷ ইবসেনের সামগ্রিক সৃষ্টিকর্মের মধ্যে ২৬টি নাটক, তিনশত কবিতার উল্লেখ পাওয়া যায়৷ এর সাথে উল্লেখ করার মতো রয়েছে প্রায় তিন হাজার চিঠিপত্র এবং বেশ কিছু চিত্রকর্ম৷ তার ‘কবিতা’ কাব্যগ্রন্থে ৭৭টি কবিতা রয়েছে৷

কালজয়ী নাট্যকার হেনরিক ইবসেনের রচিত সবগুলো নাটকই শতবছর পরও সমকালীন ও প্রাসঙ্গিক বিশ্ব নাট্যাঙ্গনে। তার নাট্যদর্শন, সামাজিক দায়বদ্ধতা, ধর্মীয় মুল্যবোধ প্রসঙ্গে বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানবিক সততা ও ন্যায়ের অধিকার প্রসঙ্গে তার রচনা এখনও মানব জাতিকে চিন্তা-মননে-বিবেকবোধকে যেমন জাগ্রত করে তোলে তেমনি সত্য ও মানবিক সততার জন্য নিজের সঙ্গে, নিজের বিবেকের সঙ্গে মোকাবেলা করার সাহস যোগায়।


তার নাটকে তৎকালীন শাষকগোষ্ঠীর অন্যায়ের প্রতিবাদ, অর্থনৈতিক বৈষম্য, মানবতাবিরোধী, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তিনি যেমন সোচ্চার হয়েছেন জোরালোভাবে, তেমনি অতি সাহসের সঙ্গে মোকাবেলা করেছেন সেই সময়ের অর্থনৈতিক বৈষম্য, অরাজকতা, মুখাশধারী নিষ্ঠুর শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। তিনি ধর্ম, চার্চ পুরোহিতদের বিরুদ্ধে কলম ধরতে দ্বিধা করেননি। যেমন ‘ব্র্যান্ড’, ‘দ্য প্রিটেন্ডারস’, ‘রোসমার শোর্লম’ প্রভৃতি নাটকে ধর্ম ও ঈশ্বরের যে ব্যাখ্যা পাওয়া যায়; তা হলো মানবতা, ন্যায়, ও শুভ্রতার। যে শুভ্রতা মানুষের বিবেককে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করবে। ইবসেনের ধর্ম মানে মানবতার ধর্ম; যে ধর্ম মানুষের বিবেককে, আত্মাকে উন্নত করে। মানুষের জীবনকে আলোকিত করে।

ইবসেন বরাবরই সমাজ ব্যবস্থাকে চরম বা পরম বলে ভাবতেন না। ভাবতেন না বলেই তিনি তার প্রতিটি নাটকে মানুষের অধিকার প্রসঙ্গ, পরিবেশের মধ্যে বিরোধ, নারী স্বাধীনতা, সাংবাদিকতায় অসততা, শিক্ষা ব্যবস্থার অনিয়ম, পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক, পাপবোধ, অনুশোচনা, প্রতিবাদ বিদ্রোহ সবকিছুকে তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও যুক্তির নিরিখে তুলে এনেছেন তার রচনায়। যা মানবজাতীর জন্য কল্যাণকর ও মঙ্গলময়। ‘ডলস হাউস’, ‘দ্য লেসন’ নাটকগুলোই তার প্রমাণ। ১৮৭৫ সালের পর ইবসেন সম্ভবত কবিতাকে বিদায় জানান এবং গদ্যনাটকে মনোনিবেশ করেন৷ তবে ১৮৭৫ সালের পরও তিনি বেশকটি কবিতা লিখেছেন । বিষয়টি পাঠকের কাছে আজও পরিষ্কার নয় যে, কেন তিনি কবিতা লেখা ছেড়ে দিলেন । কিন্তু আরেকটি বিষয় তাৎপর্যপূর্ণ যে, তার বেশকটি নাটক কয়েকটি কবিতার বিষয়বস্তু তার উপজীব্য করে রচিত হয়েছে৷ এক্ষেত্রে উল্লেখ্য যে, ‘খনি শ্রমিক’ কবিতার বিষয়বস্তু জন গ্যাব্রিয়েল বর্কমেন নাটকে’, ঐখানে বসেছিল তারা দুইজন’ এর বিষয়বস্তু দ্য মাস্টার বিল্ডার নাটকে ‘জলপদ্মের সাথে’ কবিতার বিষয়বস্তু লিটল ইয়েল্ক নাটকে এবং পাখি এবং পাখিশিকারী কবিতার বিষয়বস্তু এ ডলস হাউস নাটকে উপজীব্য হয়েছে ।

ইবসেনের কবিতা পড়তে গিয়ে ওয়ার্ডসওয়ার্থের নীতিবাক্যটি মনে পড়ে যায়- ‘কবিতা হচ্ছে প্রবল অনুভূতির বিরামহীন উচ্ছল প্রকাশ৷’ এই কথার প্রেক্ষাপটে একজন পাঠক ইবসেনের কবিতায় অনুভূতির উচ্ছ্বলতা ও মধুময়তার রোমাঞ্চকর ও প্রেমময় ছোঁয়া উপলব্ধি করবেন এই কথা নিঃসন্দেহে বলা যায়৷

১৯০৬ সালের এই দিনে কীর্তিমান এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১১ বিকাল ৩:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×