ড. ইউনুসকে ফোর্বস এর সম্মাননা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশ্বের বিভিন্নপ্রান্তে নানাবিধ পুরষ্কার, সম্মাননা প্রাপ্তির ঝুলি আরেকটু সমৃদ্ধ করলেন বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন আয়োজিত বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তিবর্গের সম্মেলনে সম্মাননা পেয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের দুই শতাধিক সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তির সম্মেলনে গত ৫ই জুন জাতিসংঘ ভবনে ড. ইউনূস ও ওয়ারেন বাফেটকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। বিবিসি অনলাইন। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন উপস্থিত সম্মানিত অতিথিদের স্বাগত জানান এবং দারিদ্র্য নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও পরিবেশের মতো বৈশ্বিক বিষয়গুলোতে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান। সম্মাননা বক্তব্যে ড. ইউনূস বিশ্বের সর্বোচ্চ বিত্তশালী ব্যক্তিবর্গকে সামাজিক ব্যবসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান। একই সঙ্গে প্রস্তাব করেন, এই সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন, তাদের দানের অর্থের দশ শতাংশ প্রতি বছর তারা যেন সামাজিক ব্যবসায় বিনিয়োগ করেন। ওয়ারেন বাফেট ছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ধনী বিল গেটস, বিল এ্যাকমেন, বোনো, রে চেম্বার্স, পল টিউডর জোন্স, পিটার জি পিটারসন, সোয়ার্স ম্যান, এবং জেফ স্কল প্রমুখ।
সন্ধ্যায় মুহাম্মদ ইউনূস ও ওয়ারেন বাফেটের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে মুহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের আগে স্টিভ ফোর্বস মুহাম্মদ ইউনূস ও তার কাজের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন তিনি দারিদ্র্য নিরসনে একজন অসাধারণ অনুঘটক, একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি মানুষের প্রকৃতির শুভ দিকটির সংজ্ঞায়নে অনেক অবদান রেখেছেন। সম্মেলনে অংশগ্রহণকারী বিপুল বিত্তশালী ব্যক্তিবর্গ সমবেতভাবে দাঁড়িয়ে বিপুল করতালি দিয়ে ড.ইউনূস এবং ওয়ারেন বাফেটকে অভিন্দন জানান। জাতিসংঘে বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ব বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। ফোর্বস ম্যাগাজিনের চেয়ারম্যান স্টিভ ফোর্বস বলেন, এই সম্মেলন কে উপস্থিত ব্যক্তিবর্গের সম্পদের পরিমাণ প্রায় অর্ধেক ট্রিলিয়ন ডলার। যা বিশ্বের মোট সম্পদের ছয় ভাগের এক ভাগ।
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।