somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েটির নাম রূপা

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেয়েটির নাম রূপা !

রূপার সাথে আমার দেখা গত বর্ষায়। কক্সবাজার বাস টার্মিনালে। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। আমি আর Hossain Mamun বাস থেকে নেমে টার্মিনালে আশ্রয় নিয়েছি। লাল ফ্রক পড়া একটি ছোট শিশু আমাদের দিকে এগিয়ে এল, হাতে একটি থালা আর থালা ভর্তি সস্তা কিছু চকলেট।

বলল- ভাইয়া, একটা চকলেট নেন, ১ টাকা। শুকনো একটি মুখ, অভিব্যক্তিহীন।

আমি তাঁর সাথে ভাব জমানোর চেষ্টা করলাম। সে কোন আগ্রহ দেখালনা। তাঁর যত আগ্রহ সব চকলেট বিক্রিতে। সে চলেই যাচ্ছিল। আমি ডাক দিয়ে বললাম, তোমার সব চকলেট আমি কিনে নেব-আস আমরা কথা বলি!

রূপা ফিরে এল।
আমরা অনেক গল্প করলাম। তাঁর ক্ষুধার গল্প, বঞ্চনার গল্প, পিতৃছায়াহীন নিষ্ঠুর শৈশবের গল্প, দৈনিক বেঁচে থাকার গল্প। সেসব গল্প থাক। নাম তাঁর রূপা কিন্তু সেতো হুমায়ূন আহমেদের হিমুর রূপা নয় যে বাদল দিনের প্রথম কদম ফুলের অপেক্ষায় বৃষ্টি গায়ে মেখে দাঁড়িয়ে থাকে। এই রূপা একজন পথকলি, পথেই তাঁর জন্ম, পথেই তাঁর বেড়ে উঠা। বৃষ্টি তাঁর কাছে শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আলাদা কোন আবেদন নিয়ে আসেনি। রূপা যখন তরুনী হবে কোন যুবক তাঁর কাছে বাদল দিনের কদম ফুল নিয়ে তাঁর অজগর সাপের মতো খোঁপা সাজিয়ে দিবে কিনা জানিনা, সেটি ভবিষ্যতের মতই অনিশ্চিত, যেভাবে অনিশ্চিত তাঁর বর্তমান শৈশব, যেভাবে অনিশ্চিত তাঁর রোজকার পেটের ক্ষুধার নিবৃত্তি!

আমরা পাশের একটি দোকানে গেলাম। রূপাকে বললাম, বল, তুমি কী খেতে চাও? এখানের যা ইচ্ছা তাই তুমি নিতে পারো- চিপস, দামী চকলেট, আইসক্রিম, সব, সব। সে নিরুত্তর। শুধু চোখ দুটো চঞ্চল। অনেকক্ষণ ধরেও সে ঠিক করতে পারছেনা কী খাবে। বুঝলাম, দীর্ঘ বঞ্চনায় হঠাৎ প্রাপ্তি তাঁকে বিহ্বল করে দিয়েছে। সে আইসক্রিম পছন্দ করল।

আমি বললাম, আমি তো তোমার সব চকলেট কিনেই নেব, চল আমরা সাগরে বেড়াতে যাই।
আমরা সাগরে গেলাম, তাঁর ইচ্ছা মতো ঘোড়ায় চড়লাম, স্পীড বোটে উঠলাম, গাড়ি চালালাম, কফি খেলাম, আর রূপাকে তাঁর পছন্দের একজোড়া জুতা কিনে দিলাম।

কক্সবাজার আমি শতবার গিয়েছি। রূপার সাথে কাটানো সেইদিনটি আমার অন্য সব ভ্রমণ কে তুচ্ছ করে দিয়েছে। আহা, তাঁর সব ইচ্ছা পূরণের সেই অমলিন হাসি আমি আজো ভুলতে পারিনা।

ফিরে আসার সময় হল। দেখি, রূপা আমার আঙ্গুল ধরে রেখেছে, কিছুতেই ছাড়বেনা। বুকের ভিতর টা হু হু করে উঠল-ওর এই হাসিটা যদি প্রতিদিন ধরে রাখা যেত!

বাসে উঠার আগ মুহূর্তে ছলছল চোখে সে বলল, ভাইয়া আবার কবে আসবেন? এবার আমি নিরুত্তর।


এরপরেও কক্সবাজার গিয়েছি। রূপার সাথে আর দেখা হয়নি।
ভুল বললাম, রাস্তায় বেরুলেই তো আমি রূপাকে দেখতে পাই, চকলেটের থালা বাড়িয়ে বলে উঠে- ভাইয়া, একটা চকলেট নেন, ১ টাকা। শুকনো একটি মুখ, অভিব্যক্তিহীন।



@পৃথিবীর সব রূপারা ভাল থাকুক।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৪
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×