তারপর
একটু একটু করে, সবটুকুই দিলাম সর্বশ্রান্ত হয়ে
তবুও তার
হৃদয় থেকে হৃদয়ের গভীরে পৌঁছানো গেলোনা কিছুতেই
তারপর
আদ্ভূত এক আলোড়নে, ডুবেছি মনের অতলে
তবুও
তার উষ্ণতা, সে রকম বোধ হলোনা।
এরপর
বহুবার তার ভালোলাগাকে, ভালো লাগিয়েছি
তবুও 'তা' তাকে ভালো লাগায়নি এতটুকুও...
এরপর
বহুরাত আমরা আদিম উদ্দাম খেলায় মেতেছি
জৈবিক তৃষ্ণার নিবারণ হলেও, তাতে সে নিঃস্প্রাণ থাকতো ভীষনভাবে।
এরপর
বহুবার "ভালোবাসি" কথাটি উচ্চারণ করলেও,
তার কন্ঠে ছিলো না সে উত্তাপ।
এর সবকিছুই কি মোহের জালে
নাকি
এক খন্ড ভালোবাসা লাভের আপচেষ্টায়?
এর সবটুকুই কি অবচেতন মনে
নাকি
সম্পূর্নটাই ভালো 'বাসা'র ভুল প্রয়োগ?
এ কি প্রেম
না শুধুই,
প্রেমময় আত্বঘাতী সম্পর্ক!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


