(১)
যে পাথর একবার পাহাড় থেকে গড়িয়ে পরে, সে কি আর পাহাড়ের চূড়ায় ফিরে আসে?
(২)
আজ কাল মাঝ রাতে, আমাকেও কেনো যেনো প্রেম ছুঁয়ে যায়
(৩)
আজ কাল ফোনের নেটওয়ার্কের চেয়ে মনের নেটওয়ার্কে অনেক বেশী ঝামেলা; তাই ফোনের লাইনটি কাটাঁর আগেই, কেটেঁ যায় মনের লাইনটি
(৪)
একটা বিচার আছে খালু; আমারে রোজ মিস কল দেয়, আপনার পোলা কালু
(৫)
আর্তনাদেরও একটা অর্থ আছে...সুপ্ত অথবা প্রকাশিত যেটাই হোক, অন্তর্নিহিত কষ্টগুলো জমেই আর্তনাদের বহির্প্রকাশ.....
(৬)
আশায় আশায় দিয়েছি পাড়ি এত দূর, আজ কেনো তবে এই ভাঙ্গনের সুর?
(৭)
আমার এই হঠাৎ বদলে যাওয়া, নিজের সাথে নিজের কথা বলা......তার জন্যে নয়, এর উৎস অন্য কেউ।
(৮)
বেলা-অবেলার কথা, বলা-না বলার কথা, সবই জমে আছে মনের; শুধু অপেক্ষা একটি ক্ষণের।
(৯)
যে আমি তোমার আমি না, সে আমি কেমন আমি? সে আমি কি সত্যিকারের আমি? নাকি আমি রূপী জীবন্ত ক্যান্সার!
(১০)
সে জানতে চায়, কেমন আছি আমি??? হয় সে উম্মাদ, নয় অমানুষ!!!
(১১)
একটা মিথ্যে স্বপ্নের পিছনে আমি অনেক হারিয়েছি, অনেকগুলো সস্পর্ক বিসর্জন দিয়েছি...তবুও সে মিথ্যে স্বপ্নকে লালন করে যাচ্ছি অবিরত।
(১২)
আমার আহত হৃদয়ের চাঁপা আর্তনাদ বহুদূর পর্যন্ত ভেসে গেলেও, তাকে স্পর্শ করেনি।
(১৩)
আমার এই ভালোলাগার কোন অর্থ খুজেঁ পেলাম না; তবু ভালোলাগছে, ‘ভালোলাগে’ ভেবে।
(১৪)
কবিতা এখনো লিখি টুক-টাক, কবিতাতেও তুমি থাকো আগের মতই...শুধু তোমাকেই শুনানো হয় না, তাই কবিতাগুলোও আর সেই পূর্নতা পায় না
(১৫)
আমার অনুভূতিগুলো ক্রমাগত জানান দিয়ে যাচ্ছে তুমি নেই, তুমি আর সেই আমার নেই। যে ভুল নিয়ে এতগুলো কাল পার করেছি......তুমি ফিরবে, ভালোবাসবে, আবার হবে আমার; আজ তার অবসান হলো, বুঝি ফিরবে না কোনদিন আর...একটু ভালোবেসে।
(১৬)
আমার ভাবনাগুলো দিন-রাত এক উদ্দাম খেলায় মেতেছে, কাকে ঘিরে যেন সে ঘুর পাক খায় সারা দিন। আমি বাধাঁ দেই না, আমি বুঝতে দেই না...কি এক মিথ্যে আশায় কাটছে তার সময়। না হয় একটু ভালোই থাকুক সে, তার মিথ্যে ভালোলাগাকে নিয়ে।
(১৭)
অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা...আমি ক্লান্ত হলেও আমার অপেক্ষারা ক্লান্ত হবার নয়, আপন গতিতে অপেক্ষারা অপেক্ষা করে যা্বে...যতদিন না কোন সুস্থির বিশ্বাস তাকে শান্ত করতে পারবে।
(১৮)
একটা স্বপ্ন আরেকটা স্বপ্নকে ডেকে আনে, একটা মিথ্যে আরেকটা মিথ্যেকে...তবুও মিথ্যে স্বপ্ন দেখে যাই।
(১৯)
মাঝে মাঝে হারিয়ে যাই অমানুষের ভিড়ে, মানুষগুলো কে সব ফেলে দিয়ে দূরে। মিষে যেতে চাই সব নষ্টদের দলে, যেখানে খেলারাম করে খেলা উদ্দাম উত্তালে......আমিও হতে চাই 'নিষিদ্ধ' এক জন!!!
(২০)
শোনো ছেলে, বৃষ্টি হবে? আমার গানের সুর কি হবে? ভিজবো তোমায় জোছঁনা রাতে, হাতটি রেখে তোমার হাতে...।
(২১)
আমার এ হাহাকার, এ আর্তনাদ...এত সব কার জন্যে? তুই মূর্খ বুঝবি তা কেমন করে? তোর সবটুকুই লুকিয়ে, নষ্টামীর অন্তরালে। তুই দূর হো, মুক্ত কর এই মস্তিষ্ক কে, দূর কর এই যন্ত্রণাদের...তোকে আর আমার চাই না!!!
(২২)
আমার এই বিচ্ছেদ যদি তোমাকে এতটুকুও সুখি করতে পারে...আমি না হয় তা ভেবেই বেচেঁ থাকবো।
(২৩)
কি ঘটছে, কেনোই বা ঘটছে? কিছুই আমার বোধগম্য নয়। তবুও ভালোলাগছে অস্থির ভালোলাগাকে, নিজের সাথেই নিজের কথা বলাকে, এমন কি তাকেও।
(২৪)
দৃশ্যমান 'ভালোবাসা'র থেকে, অদৃশ্যমান এই 'ভালোলাগা' কে ঢের বেশি ভালো লাগছে...!!!
(২৫)
তবে তাই হোক, তোমার সবটুকু প্রেম দিয়ো অন্যজনে আর দুঃখগুলো আমায়......যতন করে রেখে দিবো তা অনন্তকাল ধরে।
(২৬)
আমার ভালোলাগারা, তোরা বেঁচে থাক আমার মাঝেই; যদি কখনো কোথাও হারিয়েও যায় সে কোনদিন.........তবুও তোরা বেঁচে থাকিস তার স্মৃতি আর আমার এই কান্নার মাঝে...!
(২৭)
একটা স্বপ্ন নিজের অজান্তেই, নিজের ভিতর লালন করে যাচ্ছি বহুদিন ধরে...আমি জানিনা আর কতদিন এই স্বপ্ন কে পূজিঁ করে আমাকে বাচঁতে হবে, মিথ্যে ভালো থাকতে হবে। এই স্বপ্নের অপমৃত্যু অন্তত আমি দেখতে চাই না।
(২৮)
আমার ভিতরে যে অন্য আমি আছি, তার অস্তিত্ব আমি এই মাত্র উপলব্ধি করলাম। এই আমি অনেক বেশী অসহায়, অনেক বেশী পরনির্ভরশীল, অনেক বেশী দূর্বল, অনেক বেশী অক্ষম......এই অক্ষমতার দোষে দোষী আমি।
(২৯)
তার আচরণে আমি দুঃখিত নই.........হতাশ!
(৩০)
Fear of loosing you, I Kept my love inside. Told my heart I didn't love you & I didn't want you....But it's true I lied!!!
(৩১)
এই নিভৃত জঙ্গলে; আকস্মিক এক সাপের দংশনে, আমি ভীত নই। কারণ আমার জানা আছে যেটুকু বিষ আমার মাঝে এক মানুষ ছড়িয়ে গেছে, তাতে এই রকম হাজারও সর্প সম্প্রদায় আমার কিচ্ছু করতে পারবে না...বরং আমি বসে বসে সেই সাপের মৃত্যু দেখি, যে কিছুক্ষন আগে আমাকেই দংশন করেছিলো, এখন আমার বিষেই তার মৃত্যু ঘটছে...!!!
(৩২)
শীতকালিন তীব্রতা ধীরে ধীরে আমাকেও আচ্ছন্ন করে ফেলেছে......সত্যিই শীত নিয়ে কনফিউশন!!!
(৩৩)
কখনো বা ভুলবো সবই, যন্ত্রণা আছে যত আবেগী। শুধু মনে রেখো সেই সব হাসি, যাকে বলতে কোনোদিন.....'ভালোবাসি'!!!
(৩৪)
আজ কাল তেঁতুল গাছের পেত্নীদেরও মন খারাপ হয়......!!!
(৩৫)
এক কানে কুকুর এর ডাক, অন্য কানে পেত্নীর হাসি.....................(NICE COMBINATION)
(৩৬)
'প্রেম' কে আমি সংজ্ঞায়িত করি; 'বিষ ফোড়াঁর' সাথে, এর ঘা শুকিয়ে গেলেও, দাগ থেকে যায় বহুদিন। প্রেম নিয়ে আমি চিন্তিত নই কোনোদিনও; আমার ভালোলাগারা চীরকাল বেচেঁ থাকুক তাদের মতন করে, এতে হস্তক্ষেপ করা আমার কাম্য কিংবা ধর্ম কোনোটাই নয়।
(৩৭)
আরও একবার ভিজে যেতে চাই, তোমার দু' চোখের বৃষ্টি ধারায়......!!!
(৩৮)
সবগুলা মাথা পাগল!!!!!!!!
(৩৯)
আমার মনের ঠিক যে স্থানটা তে 'তুমি' নামক ভালোলাগা বাস করে, সেখানে আর আজ কাল পৌঁছানো যাচ্ছে না (মনেরও যে নেটওয়ার্ক আছে, তা এই প্রথম উপলব্ধি করলাম)!!!
(৪০)
সব হলো মাথা পাগল আর আমি তাদের পাগলামী!!!!!!!!
(৪১)
মনের ইচ্ছে অনিচ্ছেগুলোয়, ধূলোর প্রলেপ জমে মরিচা পড়ে আছে। আর আমি, বেচেঁ আছি তৃষিত তৃষ্ণার্তের মতো.........!
(৪২)
ভালোবাসার কঁচ-কঁচানী ভাল লাগে না আর, তোরে নিয়া স্বপ্ন দেখার পরসে ঠেকা কার?
(৪৩)
তুলোর মতো উড়ে যাও স্বপ্ন, এই স্বপ্ন আমার জন্য নয়। এই স্বপ্ন লালন করে নিজেকে কম হেনস্তা করিনি। স্বপ্ন তুমি ভেসে যাও...ভেসে যাও তুমি বুড়িগঙ্গার জলে, তোমাকে আর আমার প্রয়োজন নেই। স্বপ্ন তুমি মরে যাও, আমার আঙ্গিনা মুক্ত হও, আমার মশ্তিষ্ক মুক্ত হও। আমাকে আর মিথ্যে আশায় ভাসিও না...তোমাকে আর আমার চাই না!!!
(৪৪)
এক+এক=দুই, দুঃখ+দুঃখ=তুই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


