somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেদিন ছিল কি বার ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময় হাতের কাছে ক্যালেন্ডার না থাকলে খুঁজতে গিয়ে সময় নষ্ট হয়। আপনি কাউকে দু মাস পরের একটা তারিখ দিতে চাইছেন, কিন্তু বার না জেনে কিভাবে দেবেন। কম্পিউটারে কাজ করার সময় অবশ্য স্ক্রিনের ডানে নিচে সময়ের আইকন ক্লিক করে একটা ক্যালেন্ডারও পাওয়া যায়। কিন্তু অন্য সময়, ধরুন আড্ডায় বা রাস্তায়, এটা বিড়ম্বনা হতে পারে, বিশেষ করে যখন অন্য কোন বছরের তারিখ নিয়ে প্রশ্ন ওঠে।

কিছুদিন আগে এই ব্লগেই এক ম্যাথেম্যাজিশিয়ানের অন্য অনেক ক্ষমতার মধ্যে দ্রুত বার বলে দেয়ার পারদর্শিতাও দেখলাম।
Click This Link
বর্গ বা গুণ করার ব্যাপারটা বেশ অভ্যাসের ব্যাপার, সংক্ষিপ্ত নিয়ম এবং ট্রিক্স থাকা সত্ত্বেও। কিন্তু বার নির্ণয়ের ব্যপারটা খুবই সহজ এবং ১৫ মিনিটেই সবাই আয়ত্ত করতে পারেন। অনেক পদ্ধতি থাকতে পারে। আপনি নিজেই নিজের কাছে সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি তৈরী করে নিতে পারেন। নিচে আমারটা দিলাম।
_________________________________________

প্রথমে সবচেয়ে শক্ত অংশটা দিই। নিচের মাসের সূচকের তালিকাটা কোনভাবে মুখস্থ করতে হবে।

জা-০, ফে-৩, মা-৩, এ-৬, মে-১, জুন-৪, জুল-৬, আ-২, সে-৫, অ-০, ন-৩, ডি-৫

এটা সহজে মুখস্থ হয়ে গেলে পরের কিছুটা জটিল 'স্মৃতি-সহায়ক' ব্যবহারের প্রয়োজন নেই।
__________________________________________
আমার স্মৃতিশক্তি খুব দুর্বল হওয়াতে আমি নিচের নিমনিক ব্যবহার করেছি প্রথমে, পরে আর লাগে নিঃ

জানুয়ারি প্রথম মাস, তাই ০ দিয়ে শুরু । অক্টোবর ইংরেজী O দিয়ে শুরু , সেটাও ০
------------
মে দিবস [অথবা ইংরেজি 'মে আই?' মনে রাখা যায়] মে => ১
------------
'আ' দ্বিতীয় স্বরবর্ণ, তাই আগস্ট => ২
------------
তিন পর্বে (নারী) জীবন - মঞ্জুরুল ইসলামের গল্প থকে থার্ড পার্সন সিঙ্গুলার।
ফেমিনাঃ ৩, অর্থাৎ ফেবরুয়ারি, মার্চ, নভেম্বর =>৩

আসলে নুসরাত (তিশা), আর মোশাররফের মধ্যে নভেম্বর আর মার্চের গন্ধ আছে, কিন্তু তপু এই ফর্মুলায় ফেল (মানে ফেব?)
('ফেল মারসে নোভা তিনবার' জাতীয় কিছুও মনে রাখা যায়)
------------
জুনিয়রে চার অক্ষর। জুন=>৪
------------
পাঁচ মিলিগ্রাম সেডিল ট্যাবলেট => সেপ্টেম্বর, ডিসেম্বর = ৫
------------
আবেদনময়ী দুই মেয়ে - এপ্রিল ও জুলি => 6
____________________________________________

মুখস্থের পালা শেষ। বাকিটা সহজ।

যোগ করুন -

১। শতাব্দী সূচকঃ ১৯০০-১৯৯৯ => + ১
২০০০-২০৯৯=> ০

২। বছর সূচক = শেষ দুই অংককে ৪ দিয়ে ভাগ করে ভাগফল + ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ। যেমন ১৯২৫ থেকে ২৫; সেখান থেকে ৬ ( ৪ দিয়ে ভাগফল) + ৪ (৭ দিয়ে ভাগশেষ)।
তবে বছর ৪ দিয়ে পূর্ণ বিভাজ্য হলে, এবং তারিখ ১ মার্চের আগে হলে ১ কমাতে হবে।

৩। মাস সূচক (মুখস্থ তালিকা থেকে)

৪। তারিখ
_________________________

১+২+৩+৪ এর যোগ করার সময় ধারাবাহিক যোগ ফল যে কোন সময় ৭ এর ওপরে উঠলেই ৭ (বা তার গুণীতক) বিয়োগ করে দেয়া যাবে। অথবা একবারে যোগফলকে ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ রাখা যায়।

এটাই ঐ তারিখের বার।
০= শনি, ১= রবি , ..., ৬= শুক্র।
_________________________

উদাহরণঃ

২৬ মার্চ ১৯৭১ => ১ [শতাব্দী] + {(১৭=৩) +১ = ৪ [বছর]} + ৩ [ মাস] + {২৬=৫ [দিন]} = ১৩=৬ = শুক্র

১৫ আগস্ট ১৯৭৫ => ১+ [(১৮=৪)+৫= ২]+ ২+ (১৫=১)= ৬ = শুক্র

৩০ মে ১৯৮১ => ১+ [(২০=৬)+৪= ৩] + ১+(৩০=২)=৭=০ = শনি

১ জানুয়ারি ২০০০ => ০+[(-১ {১ মার্চের আগে}+০)] + ০+ ১= ০ = শনি

৫ ফেব্রুয়ারি ২০১০ => ০+[২+৩=৫] + ৩+ ৫ = ৬ = শুক্র
________________________

২০১০ সালের জন্য শতাব্দী ও বছরের সূচক মিলে মান = ০+ [২+৩] = ৫
সুতরাং বর্তমান বছরের জন্য শুধু মাসের সূচক আর তারিখের সাথে ৫ যোগ করলেই চলবে।

আপনার প্রিয় মানুষটির ২১তম জন্মদিন বা আপনাদের ৫০তম বিবাহ বার্ষিকী কি বারে ? কয়েক সেকেন্ড লাগবে, মনে মনে।




সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলী সৈন্যদের কড়া নিরাপত্তাবেষ্টনী পাড়ি দিয়ে ফিলিস্তিনের হেবরনে নবী ইব্রাহিম আঃ এর রওজা জিয়ারত

লিখেছেন সৈয়দ নাসের, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৫



দিলু নাসের
আমাদের গাড়ি ছুটে চলছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভূমি পিএলও শাসিত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ভেতর দিয়ে। ইসরাইল অধিকৃত ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে ইসরাইলি... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×