যারা ক্রিকেটের খেলোয়াড়
দুর্নাম কুড়িয়েছে স্বেচ্ছায় মেনে নিয়ে হার
বাজি রেখে কিনেছে বাজার।
আমিও তো শখ করে বার বার হেরে যাই,
বাজি রাখি নিজেরই বিরুদ্ধে, তাই
মন খারাপের দলে আমি নাই।
মাইনাস টু যখন,
সব লোক, আমিও তো, ভাবি উৎসুকঃ
এই কি লগন
দিন বদলের পালা এসে গেল শেষে?
তারপরে ভেবে কেশে হেসে
বন্ধুর সাথে বাজি রাখি পরাজয়ে
সব শক্তির যারা নতুনের অকাল-বোধন
আনবার ভান করে ডাকে পুরাতন।
শাকিরার ওয়াকা ওয়াকা ধাপ
শেষ না হতেই ধরি বাজি - ইউরোপে
এ বছর চলে যাবে কাপ,
প্রিয় পতাকাটা নামে, জুয়াতে আমার কত লাভ!
কিন্তু কখনো আমি ধরবো না শুধু এক বাজি
ঐ তরুণের পক্ষে, এই হার আমার থাকুক
সান্ত্বনাবিহীন দুঃখ, হৃদয় জ্বলুক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

