খালীপায়ে হাঁটবো, মনে সাধ জেগেছে
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫০
ধুলি-ধূসরিত পায়ের পাতা । তালগাছের গুড়ি ফেলে বাঁধানো ঘাটলায় ঘষে ঘষে পায়ের গোড়ালি মসৃন করা । সেটা সন্ধ্যাকালীন স্মৃতি । মাগরিবের আযান হচ্ছে , মুরগীর খোপ লাগিয়ে দিয়ে আতা গাছটার নিচের অন্ধকার জমাট হয়ে আসা দৃশ্যটা মনে করতে করতে ঘরের দিকে ছুটে চলা ।
আজ সারাদিন অনেক অনেক ধুলি ছুয়েছি, হাত দিয়ে , পায়ের পাতা দিয়ে ।
আজ সারাদিন অনেক ঘাস মাড়িয়েছি , দু পায়ের চাপে অনেক ঘাষের হয়েছে দফারফা ।সরষে ক্ষেতের আল ধরে ছোটার সময়ে মনেই ছিলোনা হিজল গাছটার দিকে যাওয়া নিষেধ আছে । ভুল করে করে ফেলা কাজটার জন্য আফসোস হচ্ছেনা মোটেও । নদীর ধারে নাই যদি যেতাম, এত বড় পাল তোলা নৌকোটাকে তো দেখতে পেতাম না । দেখতে পেতাম না ওবাড়ির আশিষদার জাল ফেলে অত বড় চিংড়ি মাছ ধরার দৃশ্যটা । নদীর তিনটা বাঁক ছুয়ে পানির তোড়ে ভেসে আসা কয়েকটা কচুরীপানার ফোলানো ডাঁটা !! মিহিন বাতাসে অপরিসীম মুগ্ধতা ।
সে আমার অনেক আগের একটা দিন ।
ভেজা কিংবা ধুলিময় মাটিতে পা ছোঁয়াইনি কতকাল ! এখন আমার পায়ের পাতা জ্বলে যাচ্ছে । একটু খালী পায়ে হাটবো । হয়তো ছাদে চলে যাব । হোক কনক্রীটের রুক্ষতায় কোন গন্ধ নেই-স্বাদ নেই-
হয়তোবা সোজা উপরে তাকালে আলোকোজ্জল কিংবা তারাদের মিছিল কিংবা চাঁদের লাজুক বা পূর্ন হাসি দেখতে দেখতে পায়ের পাতারা শান্তি পেলেও পেতে পারে অথবা সাময়িক ভুলিয়ে দিতে পারাটাও কম না ! অথবা.. .. ..
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ , আপনিও ভালো থাকুন
প্রিয়তমা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো।
লেখক বলেছেন: thank you
বেবি রহমান বলেছেন:
আমারো মাঝে মাঝে তাই মনে হয় টিকলী আপু।
লেখক বলেছেন: আমার বেশিরভাগ সময়-ই তাই মনে হয়
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে।
লেখক বলেছেন: ভাল্লাগছে , thanks
জানা বলেছেন:
আপনার লেখাটি খুব ভাল লাগলো টিকলি। আমি কখনো হিজল গাছ দেখিনি। কিন্তু নামটি শুনলে খুব আপন হয়; কেমন যেন মায়াবি একটা নাম। আপনার বলা খুব সাবলীল আর হৃদয় জাগানিয়া। আরো লিখুন......।
দারুণ একটি ভাললাগা দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । হিজল আসলেই খুব শান্তির একটা গাছ । নাম শুনলেও ভালো লাগে, দূর থেকে দেখতে পারলেও ভালো লাগে আর যদি তার নীচে গিয়ে একটু বসা যায়, তবে তো কথাই নেই ।
লেখক বলেছেন: thanks vaiya
চিকনমিয়া বলেছেন:
হ ভালা
লেখক বলেছেন: ধন্যবাদ
আপনি চিকন - মিঞা
?
লেখক বলেছেন: থাঙ্ক ইউ । খালী পায়ে শুধু হাঁটতে না, ছুটতেও ইচ্ছা করে ![]()
লেখক বলেছেন: হুম
কৌশিক বলেছেন:
এত ভাল লেখা কখন এসে কখন হাওয়া হয়ে যায় - টের পাই না।
লেখক বলেছেন: কেন টের পান না ? কেন? কেন ?কেন ? ![]()
আচ্ছা ধন্যবাদ কৌশিক ভাইয়া ।
লেখক বলেছেন: ভালো
মুহিব বলেছেন:
খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন:
ম্যাডাম,ধূসর বানান টা ভুল হইসে আপনার!! নিজের নিক তো,তাই না বলে পারলাম না!লেখা পড়ে শেষ খালি পায়ে হাটার কথা মনে পরে গেল
শুভ কামনা...
লেখক বলেছেন:
ধুলি-ধূষরিত পায়ের পাতা
ধূসরিত স্বপ্ন গুলো
আপনিও দীর্ঘ ঊ কার দিয়েছেন আমিও দীর্ঘ ঊ কার দিয়েছি
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন:
স-ষ
লেখক বলেছেন:
ঠিক করতে হবে ? করলাম ।
মশিউর রহমান মেহেদী বলেছেন:
সুনদর পোষ্ট । + দেয়া আবশ্যক
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আশা করছি সামনে আরো সুন্দর লেখা পাবো।
ভালো থাকুন।