শূন্য.. .. ..

১২ ই মে, ২০০৮ ভোর ৪:৩৭

শেয়ারঃ
0 0 0

এই যে দিঘী
কাজল দিঘী
করছে টলমল

আলতো পায়ে
ছুঁয়ে দিলাম
কালো দিঘীর জল

নিশি কাটে
ঘুমহারা হায়
স্বপ্ন দেখার ভয়ে

আলতা পায়ে
ছুটেছিলাম
শূন্য হৃদয় লয়ে

আমার দিঘী
প্রানের দিঘী
মনটা উঠে হেসে

মন জুড়ানো
হিমের পরশ
পেলাম অবশেষে

আকাশ জোড়া
নীলের মাঝে
উড়ছি মেলে পাখা

এইতো আমি
খুব সাধারন
শূন্যে ভেসে থাকা

 

সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৮ বিকাল ৩:১৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই মে, ২০০৮ ভোর ৪:৪১
আজহার ফরহাদ বলেছেন: টিকলি আপু লক্ষীটি
বেশ হয়েছে পদ্যটি।

১২ ই মে, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: lolzz
ফরহাদ ভাইয়া গুড বয়
আমার লেখা ভাল কয় :B

১২ ই মে, ২০০৮ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: ভালো করেছেন । ধন্যবাদ ।

৩. ১২ ই মে, ২০০৮ ভোর ৪:৪২
হনলুলু বলেছেন: একটা অসাধারন কবিতা হৈছে .........
দারুন ছন্দ ..............
অনেক ভাল্লাগছে ........ প্রিয়তে নিলাম ........
নিয়মিত কবিতা চাই :)
১২ ই মে, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: অনেক উৎসাহপ্রাপ্ত হইলাম :D

১২ ই মে, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৫. ১২ ই মে, ২০০৮ ভোর ৫:২২
মানবী বলেছেন: চমৎকার ছড়া!

খুব ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ টিকলি।

+
১২ ই মে, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: মানবী আপু, আপনার ভালো লেগেছে শুনে আমার ও অনেক ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকেও ।

১২ ই মে, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ :D

১২ ই মে, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: :) থ্যাঙ্ক ইউ ।

১২ ই মে, ২০০৮ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: B:-) নাহ, একেবারেই সাধারন ।

৯. ১২ ই মে, ২০০৮ বিকাল ৩:২০
বেবি রহমান বলেছেন: এইতো আমি
খুব সাধারন
শূন্যে ভেসে থাকা
..............................

মুগ্ধতা।
১২ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১০. ১২ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৯
মানব মানিক বলেছেন: " টিকলী আপু ছোট্ট আপু
সুন্দর ছড়া লেখে ,
ভালো লাগে এই অবেলায়
ওর দুষ্টুমী দেখে...."

আর কত দুষ্টমী করবে ?
হাঃ হাঃ হাঃ
১২ ই মে, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: B:-/
টিকলী আপু - ছোট্ট আপু
কে বলেছে ?
ঝাড়ি দিতাম সামনে পেলে;
যে বলেছে

:P
আচ্ছা, আমি ছোট্টই ভালো :)

১১. ১২ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৯
আজহার ফরহাদ বলেছেন: লেখক বলেছেন: lolzz
ফরহাদ ভাইয়া গুড বয়
আমার লেখা ভাল কয় :B

টিকলি, তোমার এই রিপ্লাই পছন্দ হয় নাই।

এধরনের রিপ্লাই দিলে আমি আর তোমার পোষ্টে মন্তব্য করবো না।

ভালো থাকবেন আপু।
১২ ই মে, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: আচ্ছা, ভেবে দেখি কি ধরনের রিপ্লাই দিলে ভালো হবে । :)

আপনি ও ভালো থাকবেন ।

১৩. ১২ ই মে, ২০০৮ রাত ১১:২৬
প্রিয়তমা বলেছেন: ছন্দ মিলগুলো ভীষণ ভালো লাগলো। +
১৪. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:১৮
মানব মানিক বলেছেন: " বাবারে , ভয় পেলাম
টিকলি আপুর ঝাড়ি খেলাম !!! "
১৫. ১৭ ই জুন, ২০০৮ রাত ৮:২৫
মৈথুনানন্দ বলেছেন: তিকলি আপু পিচ্চি আপু / ফরক পড়ে বাজায় ভেঁপু :P
১৬. ২৮ শে জুন, ২০০৮ ভোর ৬:০৬
হনলুলু বলেছেন: আপনে কৈ ??
এতো সুন্দর একটা কবিতা দিয়া হাওয়া হৈয়া গেলেন !!!!!
১৭. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৪
বিবেক সত্যি বলেছেন:
আগেই পড়েছি । খুবই মজার ছড়া/কবিতা
+

 

মোট সময় লেগেছে ০.৪১৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
i-can-do-manything :) i-can't-do-anything :)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই